ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে চাঁদপুরের পুরান বাজার বাকালি পট্টি এলাকায় শহর রক্ষাবাঁধের অন্তত ২০ মিটার দেবে গেছে। গত সোমবার (২৭ মে) দিনভর টানা বৃষ্টিপাত ও মেঘনার উত্তাল ঢেউয়ের ফলে বাঁধে ভাঙন দেখা দেয়। তাৎক্ষণিক পানি উন্নয়ন বোর্ডের লোকজনকে বালিভর্তি জিও টেক্সটাইল ব্যাগ ফেলে ভাঙনরোধের চেষ্টা চালাতে দেখা যায়। সরজমিনে শহরের পুরান বাজার মেঘনা নদীর তীর এলাকায় গিয়ে দেখা যায়, দুপুরের পর ...
Read More »৬০ ঘণ্টা পর চাঁদপুর থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ৬০ ঘণ্টা পর চাঁদপুর নদী বন্দর থেকে লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২৮ মে) দুপুর ১টার দিকে নৌযান চলাচল স্বাভাবিক হয়। এ তথ্য নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক বশির আলী খান। তিনি বলেন বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পদ্মা মেঘনা নদী উত্তাল ছিল। যার কারণে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়। পরিস্থিতি স্বাভাবিক ...
Read More »২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত চাঁদপুরে, ঢাকায় ২২৪ মিলিমিটার
প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চাঁদপুরে। ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ২২৪ মিলিমিটার। এর বাইরে আরো কয়েকটি জেলায় দুইশ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মানিকগঞ্জ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে সিলেট ...
Read More »হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষানবিশ সংবাদকর্মীর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দূর্ঘটনায় আহত হওয়ার পরের দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন শিক্ষানবিশ সংবাদকর্মী মো. কামরুল হাসান (২৩)। সোমবার (২৭ মে) সকালে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এর আগে গত ২৬ মে রোববার বিকালে কচুয়া উপজেলার কালিয়াপাড়া-কচুয়া সড়কের রহিমানগর এলাকায় মোটরসাইকেল ও সিএনজিচালিত স্কুটারের সংর্ঘষে তিনি গুরুতর আহত হন। নিহত কামরুল হাসান কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার উনকোট গ্রামের ...
Read More »শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে চাঁদপুরসহ কয়েকটি জেলার অদূরবর্তী দ্বীপ ও চরসমূহকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মহাবিপদ সংকেত দেখানোর পর শরীয়তপুর-চাঁদপুর নৌপথের ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (২৭ মে) সকালে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা যায়, আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের বিশেষ বিজ্ঞপ্তিতে ...
Read More »হাজীগঞ্জে আলোচিত মিতু হত্যার মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
চাঁদপুরের হাজীগঞ্জে আলোচিত স্ত্রী মিতু হত্যার মামলায় আসামি মো. হযরত আলীকে (৩০) মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং অপর ধারায় ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ২৬ মে রোববার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) এর বিচারক সাহেদুল করিম এ রায় দেন। জানাযায়, হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের বাজনাখাল চাঁদপুর গ্রামের বেপারী বাড়ির আবু তাহের পঞ্চম মেয়ে ...
Read More »ঘূর্ণিঝড় প্রভাবে চাঁদপুর থেকে সবধরনের নৌযান চলাচল বন্ধ
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চাঁদপুর-ঢাকাসহ বিভিন্ন রুটে সবধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। শনিবার (২৫ মে) দিনগত রাত ১২টার পর থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। রোববার (২৬ মে) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মোহাম্মদ নাহিদ হোসেন। তিনি জানান, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে নদীর পানি বেড়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা না দেওয়া ...
Read More »মতলব উত্তরে ১৩ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামি আটক
চাঁদপুরে মতলব উত্তরে পৃথক দুটি মামলায় ৩১ বছর পর ১৩ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামীকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। ২৩ মে বৃহস্পতিবার পৃথক দুটি অভিযান চালিয়ে মতলব উত্তর থানা পুলিশ তাদের আটক করেছে। আটককৃতরা হলেন, উপজেলার মোহনপুর ইউনিয়নের আইঠাদি মাথাভাঙা গ্রামের মজিবুর রহমানের ছেলে আরিফুল ইসলাম বেপারি প্রকাশ বাবু ও ছেংগারচর পৌরসভার বালুচর গ্রামের মো. গনি মুন্সির ছেলে আলমগীর ...
Read More »মতলব-গজারিয়া সংযোগ সেতু স্থান ও ষাটনল পর্যটন কেন্দ্র পরিদর্শন
চাঁদপুরের মতলব-গজারিয়া সংযোগ সেতু বাস্তবায়নের স্থান এবং ষাটনল পর্যটন কেন্দ্র পরিদর্শন করেছেন সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা। চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রঅ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের নির্দেশনায় মতলব-গজারিয়া সংযোগ সেতু বাস্তবায়নের স্থান এবং ষাটনল পর্যটন কেন্দ্র পরিদর্শন করেছেন সরকারের উচ্চ পদস্থ এই তিন কর্মকর্তার পরিদর্শনে আসেন। বুধবার (২২ মে) দুপুরে মতলব-গজারিয়া সংযোগ সেতু বাস্তবায়নের স্থান ...
Read More »চাঁদপুরে কৃষি ব্যাংকের নৈশ প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুর শহরের পুরান বাজার বাতাসা পট্টি এলাকায় কৃষি ব্যাংকের দ্বিতীয় তলায় কক্ষের ভিতর থেকে নিরাপত্তা প্রহরী ও সরকারি কলেজের ছাত্র রাশেদ হোসেনের(৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার(২২ মে) সকালে ঝাড়ুদার লক্ষণ কৃষি ব্যাংকের দরজা খোলা দেখতে পেয়ে ভিতরে প্রবেশ করে রুমের ভিতর ঝুলন্ত অবস্থায় নিরাপত্তা প্রহরী রাশেদ হোসেনকে দেখতে পায়। এসময় সে ব্যাংক থেকে নিচে এসে স্থানীয় ব্যবসায়ীদের বিষয়টি অবগত ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur