ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে বছর ঘুরে আমাদের মাঝে আবার এলো ঈদ। ঈদুল আজহা আমাদেরকে ত্যাগ শিক্ষা দেয়। এর মাধ্যমে আমরা প্রত্যেকে নিজের ভেতরকার সকল পাপ পঙ্কিলতা, অন্যায় অনাচার এবং অহমিকাকে নিঃশেষ করে দিয়ে মহান আল্লাহার সান্নিধ্য লাভ করার জন্য পশু কুরবাণী করবো। আসুন আজ থেকে আমরা পরস্পরের প্রতি প্রতিহিংসা, অবিচার ও জুলুম থেকে বিরত থাকি। এছাড়া আমরা সকলের সাথে সৌহার্দপূর্ণ ...
Read More »মতলব উত্তরে ১৮টি গ্রামে ঈদুল আজহা উদযাপিত
সৌদি আরবের সাথে মিল রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৮টি গ্রামে আজ ঈদুল আজহা উদযাপিত হয়েছে। এই ঈদ উদযাপন শরিক হয়েছেন ইসলাম ধর্মের হানাফি মাজহাবের অনুসারীরা। তাঁরা বলছেন, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে চাঁদের অবস্থান জেনে এবং সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশে চাঁদ দেখার খবর পেয়ে আজ রোববার ঈদুল আজহা উদযাপন করছেন তাঁরা। রোববার (১৬ জুন) চঁাদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নস্থ ...
Read More »ঈদ উদযাপন করছে চাঁদপুরের ৫০ গ্রামের মানুষ
প্রতিবারের মত এ বছরও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছে চাঁদপুরের ৫০টি গ্রামের মানুষ। রোববার (১৬ জুন) সকালে পবিত্র ঈদুল আজহার জামাত আদায়ের মাধ্যমে এ উদযাপন করছেন। এদিন সকাল ৮টা ৪০ মিনিটে হাজীগঞ্জে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এ সময় সাদ্রা দরবার শরীফের পীরজাদা আরিফ চৌধুরী সাদ্রাভী নামাজ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন। ঈদের দ্বিতীয় জামাত পরিচালনা করেন আবু ...
Read More »চাঁদপুর লঞ্চঘাটে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। আগামী ১৭ জুন সোমবার সারাদেশে উদযাপিত হবে ঈদুল আজহা। প্রিয়জনদের সঙ্গে কোরবানির ঈদ উদযাপনে রাজধানী ছেড়ে লঞ্চযোগে বাড়ি ফিরছেন। ঈদের আগমুহূর্তে চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড় শুরু হয়েছে। ১৫ জুন শনিবার সকাল থেকে চাঁদপুর লঞ্চ টার্মিনাল এলাকা ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি লঞ্চই যাত্রী বোঝাই। কোনও লঞ্চেই কেবিন খালি নেই। ডেকেও দেখা গেছে যাত্রীদের ...
Read More »শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
আগামী কাল বাদে সোমবার ১৭ জুন পালিত হবে পবিত্র ঈদুল আজহা। ঈদের আর মাত্র একদিন বাকী। ঈদকে কেন্দ্র করে শেষ মুহূর্তে জমজমাট হয়ে উঠেছে চাঁদপুরের মতলব উত্তরের কোরবানীর পশুর হাটগুলো। ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে প্রতিটি পশুর হাট। শনিবার (১৫ জুন) উপজেলার কয়েকটি হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে। সারা বছল পরম যত্নে লালন পালন করে কোরবানির পশুর হাটে তুলতে ...
Read More »মেঘনায় ১১টি বাল্কহেডে অভিযান চালিয়ে গ্রেফতার ২২
চাঁদপুর মেঘনা নদীতে ১১টি বাল্কহেডে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের কারণে ২২ জন সুকানি ও শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নৌপুলিশ এই অভিযান পরিচালনা করে। শুক্রবার (১৪ জুন) রাতে চাঁদপুর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন। গ্রেফতাররা হলেন মো. আশ্ররাফ উদ্দিন, মো. মিহাদ, আবুল হোসেন পেদা, মো. সোয়েব, মো. জোবায়ের, মোহাম্মদ হান্নান, বেলাল হোসেন, আলাউদ্দিন, ...
Read More »মতলব উত্তরে মাংস কাটার খাইট্টা ব্যবসা জমজমাট
ঘনিয়ে আসছে কোরবানি ঈদ। এতে বিক্রি বেড়েছে মাংস কাটার কাজে ব্যবহৃত খাইট্টা বা গাছের গুঁড়ির। তবে বিক্রেতাদের দাবি, এখনও আশানুরূপ বেচাবিক্রি হচ্ছে না। শুক্রবার (১৪ জুন) সরজমিনে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ছেংগারচর বাজার ঘুরে এ চিত্র দেখা যায়। কোরবানি ঈদের বাকি আর মাত্র ২দিন। বিভিন্ন হাটে চলছে পশু বেচাকেনা। তার পাশাপাশি শুরু হয়েছে মাংস কাটার কাজে ব্যবহৃত খাইট্টার বেচকানা। ...
Read More »সৌদিতে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ৩ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু
সৌদি আরবের আল নাজাদ অঞ্চলের আপিপ শহরে কাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি সবুজ চৌকিদার (৩৮), মো. সাব্বির (২১) ও মো. রিফাত (২০) নামে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) বাংলাদেশ সময় দুপুর ১২টা ও সৌদি সময় আনুমানিক সকাল ৯টার দিকে বাসা থেকে নির্মাণ কাজে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় তিন শ্রমিকের মধ্যে সবুজ গাড়ির চালক ছিলেন। ...
Read More »চাঁদপুরে তিন দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন
চাঁদপুরে তিন দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন হয়েছে। ১৩ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে নারী উদ্যোক্তা মেলার ফিতা কেটে, বেলুন ও পায়ড়া উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান। জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, নারীর অর্থনৈতিক প্রবৃত্তি ক্ষমতায়নে ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে সাহসী ও অগ্রগতি উন্নয়ন কৌশল ...
Read More »চাঁদপুরের দুটি ব্রিজে সাড়ে ১৫ কোটি টাকা টোল চুক্তি সম্পন্ন
চাঁদপুরে দুটি ব্রিজের সরকার গৃহীত টোল চুক্তি সম্পন্ন হয়েছে এই মাসে। আসন্ন ২০২৪-২৫ অর্থবছর থেকে আগামি ৩ বছর জুন ২০২৭ সাল পর্যন্ত সরকারের রাজস্ব খাতে এতে ১৫ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকার সরকারের রাজস্ব আয় হবে বলে চাঁদপুর সড়ক ও যোগাযোগ বিভাগের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে। ১১ জুন মঙ্গরবার দুপুরে চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় এ ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur