চাঁদপুর শহরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৯ জুলাই মঙ্গলবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে শহরের বঙ্গবন্ধু সড়কের মা ও শিশু হাসপাতাল এবং স্টেডিয়াম রোডের আল কারীম ডায়াগনস্টিক সেন্টারকে এই অর্থদণ্ড দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাখাওয়াত জামিল সৈকত। উপস্থিত ছিলেন, উপজেলা ইউ এইচ এফ পিও ডা. ...
Read More »চাঁদপুরে মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মো. জসিম (২৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক এ রায় দেন। এ সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন না। কারাদণ্ডপ্রাপ্ত জসিম কক্সবাজার জেলার টেকনাফ থানার ২ নম্বর হ্নিলা ...
Read More »সিরিয়াল কিলার রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল
আলোচিত পারভীন হত্যা মামলায় সিরিয়াল কিলার রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই মামলায় অপর দুই আসামিকে ফাঁসির দণ্ডের পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। মঙ্গলবার (৯ জুলাই) বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। ২০১৮ সালের ৬ মার্চ রসু খাঁসহ তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ...
Read More »চাঁদপুর শহরে একাধিক কুকুরের কামড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
চাঁদপুর শহরে একাধিক কুকুরের কামড়ের আঘাতে রক্তাক্ত জখম হয়ে অজ্ঞাত এক নারীর করুন মৃত্যু হয়েছে। ৭ জুলাই রোববার রাতে চাঁদপুর শহরের মরহুম আব্দুল করিম পাটোয়ারী সড়কের পাটোয়ারী বাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। তবে তার কোনো নাম পরিচয় জানা যায়নি। নিহত ওই নারীর আনুমানিক বয়স হবে ৩৫ বছর। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাতে নিহত ওই নারী করিম পাটোয়ারী ...
Read More »মতলব উত্তরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
চাঁদপুরের মতলব উত্তরে দুই দিনে সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। তাদের মধ্যে একজনের নাম মহিন সরকার (২৩) এবং অন্যজন জহিরুল ইসলাম (৫০)। আজ সোমবার (৮ জুলাই) ও গতকাল রোববার (৭ জুলাই) দুর্ঘটনা দুটি ঘটে। সোমবার মহিন সরকার নিহত হন মতলব উত্তর উপজেলার দশানী গ্রামে। তিনি ওই গ্রামের মনজিল সরকারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুর আড়াইটার সময় মহিন ...
Read More »মতলব উত্তরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
চাঁদপুরের মতলব উত্তরে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার কলাকান্দদা ইউনিয়নের দশানী গ্রামে। নিহত যুবক দশানী গ্রামের মনজিল সরকারের ছেলে মহিন সরকার (২৩)। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ৮ জুলাই দুপুর আড়াইটার সময় মহিন সরকার তার বোনের বাড়ি যাওয়ার উদ্দেশ্য নিজ বাড়ি দশানী থেকে মোটরসাইকেল যোগে রওয়ানা হয়। দশানী শিকিরচর বেরিভাদের মাঝামাঝি রাস্তায় এলে অপরদিক থেকে আশা ...
Read More »হাজীগঞ্জ-শাহরাস্তি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই : এমপি
চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তির এলাকার স্থানীয় সাংসদ মুক্তিযুদ্ধের ১নং নং সেক্টর কমান্ডার মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম এমপি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন। ৭ জুলাই রবিবার সকালে হাজীগঞ্জ উপজেলার মধ্য বড়কূল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন, জয়শরা নিশ্চিন্তপুর রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন, পালিশারা কাকৈরতলা পাকা সড়কের শুভ উদ্বোধন ও রাজারগাঁও মহামায়া জিসি রোডের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মেজর অব. ...
Read More »মতলব উত্তরে বিদেশি অস্ত্র ও গুলিসহ আটক ১
চাঁদপুর মতলব উত্তরে বিদেশী পিস্তল ও গুলিসহ রমজান সওদাগর নামে এক যুবকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত রমজান সওদাগর উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের বেলতলী সওদাগর বাড়ির বারেক সওদাগরের এর ছেলে। জানা যায়, শনিবার (৬ জুলাই)দিবাগত গভীর রাতে মতলব উত্তর উপজেলার পার্শ্ববর্তী গুয়াগাছিয়া বালুয়াকান্দি গ্রামের রিপন মিয়া সহ স্হানীয়রা রমজান সওদাগরকে আটক করে। পরে মতলব উত্তর থানার পুলিশকে খবর দিলে পুলিশ পরিদর্শক (তদন্ত) ...
Read More »চাঁদপুরের অনেক সূর্যসন্তান নিজেদের কর্মগুনে বাংলাদেশকে সমৃদ্ধ করেছেন
নিজের জেলা নিয়ে এমন যূথবদ্ধ গবেষণা বাংলাদেশে বিরল : প্রবন্ধিক ও গবেষক ড. সরকার আবদুল মান্নান তরুণ লেখক আশিক বিন রহিমের লেখা ‘সংগ্রামে-অর্জনে চাঁদপুরের নারীগণ’ গ্রন্থের পাঠ পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে। সাহিত্য মঞ্চ ও আপনের যৌথ আয়োজনে ৬ জুলাই বিকেল ৪টায় চাঁদপুর সাহিত্য একাডেমী মিলনায়তনে এ পাঠ পর্যালোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ...
Read More »মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন, ১০ ড্রেজারসহ আটক ৪৩
চাঁদপুরে মতলব উত্তরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১০টি ড্রেজার, একটি বাল্কহেড, দুটি স্পিডবোট এবং বালু বিক্রির সাড়ে ১৫ লাখ ৪১ হাজার টাকা জব্দ করা হয়েছে। এসময় ৪৩ জনকে আটক করা হয়েছে। মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তলোনের দায়ে ৪৩ জনকে আটক করা হয়েছে। শনিবার (৬ জুলাই) বিকেল তিনটায় মেঘনা নদীর নাসিরাকান্দি এলাকায় নৌ পুলিশ, কোস্ট গার্ড ও উপজেলা ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur