চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের দালালচক্রের হয়রানি মুক্ত উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে ১৪ নভেম্বর বৃহস্পতিবার চাঁদপুর সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় প্রশাসন অভিযান পরিচালনা করেছে। ১৪ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আল এমরান খাঁন এর নেতৃত্বে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (এমও-সিএস) ডা. মো. শাখাওয়াত হোসেন, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ...
Read More »সচেতন হলেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনা সম্ভব : জেলা প্রশাসক
‘ ডায়াবেটিস-সু-স্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার ’ এবারের এ প্রতিপাদ্য বিষয় নিয়ে চাঁদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রোড শো ও বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন,‘ চলেন আমরা সবাই ডায়াবেটিসের ব্যাপারে সচেতন হই। আমরা সচেতন হলেই ডায়াবেটিস রোগকে নিয়ন্ত্রণে আনা সম্ভব।’ সারা বিশ্বেই ২০০৭ সাল থেকেই এদিনটি বিশ্ব ...
Read More »চাঁদপুরে অস্ত্র হাতে টিকটক ভিডিও ভাইরাল, গ্রেফতার ৫
চাঁদপুর শহরে কয়েকজন কিশোর গ্যাং সদস্য অস্ত্র হাতে টিকটক ভিডিও কনটেন্ট তৈরি করে ফেসবুকে ভাইরাল করেছে। ওই ভিডিও ক্লিপ চাঁদপুর মডেল থানার ওসির কাছে এলে শহরকে কিশোর গ্যাং মুক্ত করতে ঝটিকা অভিযান পরিচালনা করেন। ১৪ নভেম্বর বৃহস্পতিবার নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া। থানা পুলিশ জানায়, টিকটক ভিডিও কন্টেনটি দেখে বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ...
Read More »জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা কমিটি গঠন
আগামী ২০২৫-২৬ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার কমিটি গঠন সম্পন্ন হয়েছে। এতে মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী আমির ও এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন। ১৩ নভেম্বর বুধবার বিকেলে চাঁদপুর জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা কমিটির যারা মনোনীত জেলা নায়েবে আমির এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, মু. জাহাঙ্গীর আলম ...
Read More »অবশেষে চাঁদপুর হাসান আলী উবির প্রধান শিক্ষককে বদলি
অবশেষে শিক্ষার্থীদের আন্দোলন ও দাবীর প্রেক্ষিতে চাঁদপুর শহরের খ্যাতিমান বিদ্যাপীঠ হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের বহল আলোচিত ও বিতর্কিত প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে অন্যত্র বদলি করা হয়েছে। ১৩ নভেম্বর বুধবার বিকেলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-১) স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানা যায়। নানা কারণে বিতর্কিত ওই প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে এখন দাউদকান্দি উপজেলার বেগম আমেনা সুলতানা ...
Read More »‘সব জায়গা থেকেই দখলদার মুক্ত করা হবে’
চাঁদপুর পৌরসভার বিপনিবাগ এলাকা থেকে ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ৩টা পর্যন্ত এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। এরমধ্যে রয়েছে প্রধান সড়কের পাশে ও পৌরসভার জায়গায় গড়ে ওঠা বিভিন্ন দোকানপাট। পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সঙ্গে নিয়ে এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্লাহ শ্রাবণ। তিনি জানান, শুধু বিপনিবাগ ...
Read More »চাঁদপুরে ৩ সার্কেলে ৪৪ কোটি টাকা কর আদায়
চলতি বছরের ৪ মাসে হাজীগঞ্জ-শাহরাস্তি-কচুয়া সার্কেল-২১ সহ চাঁদপুর জেলার ৩ কর অঞ্চলে চলতি ২০২৪-২৫ অর্থবছর কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৬৬ কোটি টাকা। অর্থবছরের ৪ মাসে জুলাই,আগস্ট সেপ্টেম্বর ও অক্টোবর পর্যন্ত ১৮, ১৯ ও ২১ এ ৩ টি সার্কেলে ১৮ হাজার ১শ ৬ জনের বিপরিধে আদায় হয়েছে ৪৪ কোটি টাকা। চাঁদপুর আঞ্চলিক কার্যালয় ১৮ ও ১৯ ও হাজীগঞ্জ -২১ ...
Read More »ইসলামের বৃক্ষতলে সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে: সৈয়দ রেজাউল করীম
আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর জেলা শাখা আয়োজিত চরমোনাইয়ের নমুনায় ৩দিন ব্যাপী ইসলামী মাহফিল। সোমবার (১১ নভেম্বর) পুরানবাজার জুটমিলস্ সংলগ্ন বালুমাঠে অনুষ্ঠিত মাহফিলে প্রায় অর্ধ লক্ষাদিক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। আখেরি মোনাজাত পরিচালনা করেন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। মোনাজাতে দেশ, জাতির সুখ সমৃদ্ধি এবং গোটা পৃথিবীর মুসলমানদের ...
Read More »অনুমোদনহীন কারখানায় চাঁদপুরে তৈরি হচ্ছে নকল হুইল পাউডার ও লিকুইড
চাঁদপুরের ইসলামপুর গাছতলা গ্রামে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই অনুমোদনহীন মিনি কারখানায় তৈরি হচ্ছে হুইল পাউডার, ভিম সাবান ও লিকুইডসহ বিভিন্ন পন্য সামগ্রী। এমনকি সার্ফ এক্সেলের লোগো নকল করে বিএসটিআই,র লেবেল ব্যবহার করে সেগুলো চাঁদপুরের বিভিন্নস্থানে বাজারজাত করা হচ্ছে। চাঁদপুর সদর উপজেলার নিজ গাছতলা, বাগাদী চৌরাস্তা, নানুপুর, বাগড়া বাজার সহ বিভিন্ন মুদি দোকানে খবর নিয়ে জানা গেছে, “নিয়ামা টয়লেট্রিস বাংলাদেশ “নামের কারখানার ...
Read More »চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের যোগদান
রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের সার্বক্ষণিক প্রধান একাডেমিক নির্বাহী হিসেবে যোগদান করলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহমেদ।তিনি একজন বাংলাদেশী গণিতবিদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক। শনিবার (৯ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহমেদ যোগদান পত্রে স্বাক্ষর করার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তার নতুন ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur