চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে ওএমএসের চাল নিয়ে দু’গ্রুপের মধ্য তুমুল সংঘর্ষ হয়েছে। শনিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে এগারোটার সময় ইউনিয়নের বহরিয়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় ৮টি দোকান, স্থানীয় যুবলীগের অফিস ও ইউনিয়ন পরিষদের গেইট ভাংচুর ও কুপানো হয়েছে। সংঘর্ষে তিন পুলিশসহ উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আনতে ১১ রাউন্ড শর্টগানের ...
Read More »মৈশাদীতে পানিতে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু
চাঁদপুর সদর মৈশাদী ইউনিয়নে সাঁকো থেকে খালের পানিতে পড়ে আকলিমা আক্তার নামের এক স্কুলছাত্রীর করুন মৃত্যু হয়েছে। শনিবার (২০ অক্টোবর) দুপুরে ইউনিয়নের মৈশাদী গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী ওই বাড়ির জিয়া উদ্দিন মিজির শিশুকন্যা। নিহতের চাচা মহসিন মিজি বলেন, ‘আকলিমা আক্তার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেনিতে পড়ালেখা করতো। দুপুরে সে বাড়ি থেকে সাঁকো দিয়ে নিকটতম দোকানে ...
Read More »চাঁদপুরে ইলিশ শিকারের দায়ে ৭ জেলের কারাদণ্ড
চাঁদপুরে মেঘনা নদীর হরিণা এলাকায় মা ইলিশ শিকারের অপরাধে ৭ জেলেকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২০ অক্টোবর) দুপুর ১টায় চাঁদপুর হরিণাঘাট নৌ-পুলিশ ফাঁড়িতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হিরা মনি। দন্ডপ্রাপ্ত জেলেরা হচ্ছেন: সদর উপজেলার হানারচর ইউনিয়নের গোবিন্দিয়া গ্রামের মো. ছলেমান (৩৫) মো.জসিম আখন্দ (৪৮), মো. বাচ্চু পাটওয়ারী ...
Read More »চাঁদপুরে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান
চাঁদপুরে মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে মেঘনায় টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমান কারেন্টজাল, মাছ ও ২০ জেলে নৌকা জব্দ করা হয়েছে। ১৯ অক্টোবর শুক্রবার মেঘনা নদীতে জেলা টাস্কফোর্সের একাধিক অভিযান পরিচালিত করে জাল ও মা ইলিশ জব্ধ করা হয়। এছাড়াও আনন্দবাজার ঘাট থেকে ২০টি জেলে নৌকা জব্দ করে তালা দিয়ে রাখা হয়। সরেজমিনে অভিযানের সাথে থেকে দেখা ...
Read More »চাঁদপুরে ২ লাখ ৬০ হাজার প্রবাসী থেকে ১৭১৫ কোটি টাকা র্যামিটেন্স অর্জন
চাঁদপুরের সোনালী,অগ্রণী, জনতা, কৃষি ব্যাংকের ৮২ টি শাখায় জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত ২০১৮ এ ৯ মাসে ১ হাজার ৭শ’ ১৫ কোটি টাকার বৈদেশিক র্যামিটেন্স অর্জন হয়েছে। চাঁদপুরের জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয় সূত্র মতে, মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে চাঁদপুরের বৈধ ২ লাখ ৬০ হাজার শ্রমজীবী নিজ নিজ কর্মস্থল থেকে তাদের নিকটতম স্বজনদের কাছে ব্যাংক ও অন্যান্য অর্থলগ্নি এজেন্সির মাধ্যমে ওই র্যামিটেন্স প্রেরণ করে ...
Read More »‘চাঁদপুরে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে জেএসসি-জেডিসি পরীক্ষা চাই’
চাঁদপুরে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের শিক্ষা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, আমরা চাঁদপুরে সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে জুনিয়র স্কুল ও মাদরাসা সার্টিফিকেট পরীক্ষা তুলে আনতে চাই। ...
Read More »সাংবাদিক মাহবুবুর রহমান সুমনের বাসায় চুরির চেষ্টা
দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক এবং চাঁদপুর প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান সুমনের বাসায় চুরির চেষ্টা হয়েছে। ঘটনাটি ঘটে গত বুধবার সন্ধ্যা সাড়ে ৫টায় শহরের মুন্সেফপাড়াস্থ চাঁদপুরের বিশিষ্ট শিশু চিকিৎসক ডা. জমির আহমেদের বাসার নিচ তালায়। সাংবাদিক সুমন দীর্ঘদিন ওই বাসায় ভাড়া রয়েছেন। জানা যায়, সাংবাদিক সুমন বুধবার বিকেল সাড়ে ৪টায় পেশাগত কাজে জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে চোরের দল ...
Read More »চাঁদপুরে ২০৩ কোটি টাকায় সড়ক জনপদের ৩ প্রকল্প বাস্তবায়ন
চাঁদপুরে ২০১৮-২০১৯ বছরে সড়ক ও জনপথ বিভাগ ২০৩ কোটি টাকা ব্যয়ে ৩ টি বড় আকারের প্রকল্প বাস্তবায়ন করবে। এ ছাড়াও আরো দু’টো প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন হওয়ার পথে রয়েছে। ইতোমধ্যেই প্রকল্পগুলোর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে সড়ক ও জনপথ বিভাগ চাঁদপুর চাঁদপুর টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছে। প্রাপ্ত তথ্য মতে, সড়ক ও জনপথ বিভাগ চাঁদপুর গৌরিপুর-কচুয়া- হাজীগঞ্জ সড়ক শীর্ষক প্রকল্পের অধীন ...
Read More »চাঁদপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ডা. দীপু মনি
বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক চাঁদপুর ৩ আসনের সাংসদ আলহাজ্ব ডা.দীপু মনি শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। বুধবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় তিনি শহরের পুরান বাজারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন কালে নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। বক্তব্যে তিনি বলেন, আমরা সকলে মিলে এদেশে শান্তিপূর্ন ভাবে বসবাস করতে চাই। আর সেই লক্ষ্য নিয়েই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।আপনারা জানেন এদেশে এখন সকল ধর্মের মানুষ ...
Read More »চাঁদপুরের নতুন জেলা রেজিস্ট্রার সেলিম মল্লিক
চাঁদপুর জেলা রেজিস্ট্রা হিসেবে মোহাম্মদ সেলিম মল্লিককে পদায়ন করা হয়েছে। বুধবার (১৭ অক্টোবর) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ পদোন্নতির আদেশ জারি করা হয়েছে। একই আদেশে ৭ সাব রেজিস্টারকে পদোন্নতির পর পদায়ন করা হয়। পদোন্নতিপ্রাপ্ত জেলা রেজিস্টার মোহাম্মদ সেলিম মল্লিক মুঠোফোনে বিষয়টি চাঁদপুর টাইমসকে নিশ্চিত করে জানান, তাঁর জন্মস্থান বরিশাল জেলার উজিরপুর উপজেলা। ১৯৮৭ সালে বরিশাল বজ্রমোহন কলেজ ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur