চাঁদপুর-১ কচুয়া আসনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর তৃতীয় বারের মতো বিপুল ভোটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। সোমবার(৩১ ডিসেম্বর) কচুয়ার গুলবাহার গ্রামে নিজ বাড়ীতে নেতাকর্মীরা তাকে পৃথক ভাবে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে ড. মহীউদ্দীন খান আলমগীর বলেন, এ বিজয় সমগ্র উপজেলাবাসীর বিজয়। বিজয়ের এ মাসে আমি ...
Read More »সফল হলো ডা.দীপু মনি’র ছোটবেলার স্বপ্ন
বাবা ছিলেন রাজনীতিবিদ। বাংলাদেশের উত্তাল সময়ে তার জন্ম, ষাটের দশকে। যখন তিনি একটু একটু বুঝতে শিখেছেন, তখন সময়টা ছিল গণঅভ্যুত্থানের। সেই সময়ে তাদের বাড়িতে গ্রামের ছেলেরা, রাজনৈতিক কর্মীরা পোস্টার, ফেস্টুন লিখছে। লোকের আনাগোনা, সারাক্ষণ রাজনৈতিক আলোচনার মধ্য দিয়েই বড় হয়েছেন তিনি। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন, বড় হয়ে রাজনীতিবিদ হবেন। সে অর্থে বাবার হাত ধরেই রাজনীতিতে তার পদচারণা। এতক্ষণ যার কথা ...
Read More »চাঁদপুরে পাঁচটি আসনেই নৌকার মাঝিরা বিপুল ভোটে বিজয়ী
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছেন। এই পাঁচজনের কাছে বিএনপির প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন। গতকাল ৩০ ডিসেম্বর রোববার সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে বিকেল ৪টার পর ভোট গণনা শেষে আসনগুলোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রিজাইডিং অফিসারের কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। পাঁচটি আসনে বিজয়ী আওয়ামী লীগের ...
Read More »হাজীগঞ্জে সাংবাদিক কাজী শাহাদাতের গাড়িতে হামলা : আহত ২
নির্বাচন পর্যবেক্ষণকালে হাজীগঞ্জে বিএনপি সমর্থকদের হামলায় দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত এবং চাঁদপুর কণ্ঠের হাজীগঞ্জ ব্যুরো ইনচার্জ কামরুজ্জামান টুটুল আহত হয়েছেন। ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড়ে হাজীগঞ্জ পাইলট হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে। এ সময় কাজী শাহাদাতকে বহন করা (অনুমোদিত) প্রাইভেটকারটি ভাংচুর করে বিএনপি সমর্থকরা। একই ঘটনায় ডেইলী সানের ...
Read More »২ লাখ ৬৯ হাজার ৩শ’ ১১ ভোটের ব্যবধানে ডা. দীপু মনি বিজয়ী
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ৩ লাখ ৪ হাজার ৮শ’ ১২ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো সাংসদ নির্বাচিত হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা.দীপু মনি। বাংলাদেশ আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক ২ লাখ ৬৯ হাজার ৩শ’ ১১ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী চাঁদপুর জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক ধানের শীষ ...
Read More »চাঁদপুরের ৪টি আসনে ধানের শীষ প্রার্থীদের ভোট বর্জন
একাদশ জাতীয় নির্বাচনে চাঁদপুরের ৪টি আসনে ভোট বর্জন করেছে ধানের শীষের প্রার্থীরা। জেলার ৫টি আসনের মধ্যে রোববার (৩০ ডিসেম্বর) দুপুর ২টা নাগাদ নির্বাচন বর্জনের ঘোষণা দেন প্রার্থীরা। কেন্দ্র দখল ও ভোট কারচুপির অভিযোগ এনে চাঁদপুর-১, চাঁদপুর-২, চাঁদপুর-৪ ও চাঁদপুর-৫- এ ৪টি আসনের বিএনপি প্রার্থীরা নির্বাচন বর্জন করেছেন। তারা সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন। ধানের শীষের প্রার্থীরা হলেন-চাঁদপুর-১ (কচুয়া) আসনের ...
Read More »হাজীগঞ্জ-শাহরাস্তিতে মাঠে সক্রিয় নৌকা নিষ্ক্রিয় ধানের শীষ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে সর্বশেষ তথ্য অনুযায়ী সক্রিয় নৌকা নিষ্ক্রিয় ধানের শীষ। যে কারনে নৌকার কর্মী সমর্থকরা মাঠে উজ্জীবিত আর বিএনপির কর্মীদের ব্যর্থতায় ভোট কেন্দ্রে না যাওয়ার চিন্তা ভাবনা সাধারন ভোটারদের। প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর থেকে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপির লাগামহীন নৌকার ...
Read More »হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১: আহত ৩
চাঁদপুর হাজীগঞ্জে ব্রাক অফিসের সামনে মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই ১ জন নিহত ও সিএনজি চালক সহ ৩ জন গুরুতর আহত হয়। শনিবার (২৯ ডিসেম্বর) দুপুরে এ ঘটনাটি ঘটে। হাজীগঞ্জ ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত হয় অপর ৩ জন যাত্রী। চালকসহ দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। নিহতের পরিচয় এখনো জানা যায় নি। আহতদের ...
Read More »চাঁদপুরের পাঁচটি আসনে ৩৫ প্রার্থীর ভোটযুদ্ধ
আগামীকাল ৩০ ডিসেম্বর রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন। আজ সকল কেন্দ্রে ব্যালট বাক্সসহ ভোটগ্রহণের সকল সরঞ্জামাদি পৌছে যাবে। কেন্দ্রগুলো আজ রাত থেকেই কড়া নিরাপত্তা বেষ্টনীতে থাকবে। নির্দিষ্ট সময় থেকেই যাতে ভোটাররা ভোট দিতে পারে সে প্রস্তুতি আজ রাতের মধ্যেই শেষ করা হবে। চাঁদপুর জেলা নির্বাচন অফিস ...
Read More »চাঁদপুরে ৬৭৮ কেন্দ্রের মধ্যে ৪০ ভাগই ঝুঁকিপূর্ণ
আর মাত্র একদিন পর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। চাঁদপুরে এ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করার লক্ষ্যে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবারের নির্বাচনে গোটা চাঁদপুর থেকে ভোটাধিকার প্রয়োগ করবেন ১৮ লক্ষাধিক ভোটার। জেলার ভোট কেন্দ্র মোট ৬৭৮টি। কিন্তু এ সকল কেন্দ্র গুলোর ৪০ ভাগই ঝুঁকিপূর্ণ। চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান এ তথ্য জানিয়েছেন। তিনি ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur