Home / ট্যাগ আন্তর্জাতিক

Tag Archives: আন্তর্জাতিক

সৌদিতে যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপিত

সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম(বার)। এরপর দূতাবাসে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন। মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনার শুরুতে দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ...

Read More »

রোহিঙ্গা গণহত্যা মামলা পরিচালনায় সৌদি সহায়তা চাইলেন রাষ্ট্রদূত

আন্তর্জাতিক বিচার আদালত-আইসিজেতে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার মামলা পরিচালনায় তহবিল গঠনে সৌদি সরকারের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ ফান্ডের সহায়তা চাইলেন সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। রাষ্ট্রদূত রবিবার রিয়াদে সৌদি সরকারের কেএস রিলিফ ফান্ডের সুপারভাইজার জেনারেল আব্দুল আজিজ আল রাবেয়া এর সাথে সাক্ষাতকালে এ অনুরোধ জানান। আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা ও ...

Read More »

যুক্তরাষ্ট্রে টিকা দেয়া শুরু সোমবার

corona vaccine

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হতে পারে আগামীকাল সোমবার। আজ রোববার বিভিন্ন অঙ্গরাজ্যে টিকা পৌঁছানোর কাজ সম্পন্ন হতে পারে। টিকা সরবরাহের দায়িত্বে থাকা মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তা জেনারেল গুস্তাভ পারনা গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বলে বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে। তিনি বলেন, সোমবার স্থানীয় সময় সকাল নাগাদ টিকা দেওয়া শুরু হতে পারে। এর আগে গত ...

Read More »

৭ কোটি ছাড়াল করোনা রোগী

corona-

কোভিড-১৯ মহামারীতে বিপর্যস্ত বিশ্ব। পৃথিবীর বিভিন্ন দেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। কোথাও কোথাও নতুন করে লকডাউন দেয়া হয়েছে। এতেও সংক্রমণ কমেনি। এরই মধ্যে বিশ্বে করোনা রোগী সাত কোটি ছাড়িয়ে গেছে। এ তথ্য ওয়ার্ল্ডওমিটারসের। করোনায় মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক এই ওয়েবসাইটের তথ্যমতে, শুক্রবার সকাল ১০টা পর্যন্ত কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন সাত কোটি সাত লাখ ২০ হাজার ৩১৭ জন। আর ...

Read More »

অ্যালার্জি থাকলে নেওয়া যাবে না করোনার ভ্যাকসিন

corona vaccine

যুক্তরাজ্যে বড় পরিসরে প্রথমবারের মতো মঙ্গলবার থেকে ফাইজার এবং বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন কর্মসূচি শুরু হয়েছে। কিন্তু এর মধ্যেই যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সতর্ক করে বলেছে যে, যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের এই ভ্যাকসিন গ্রহণ করা উচিত হবে না। যাদের দেহে অ্যালার্জির ইতিহাস রয়েছে তারা এই ভ্যাকসিন গ্রহণের কারণে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়েছে। মঙ্গবার ভ্যাকসিন গ্রহণের ...

Read More »

বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে ভালোভাবে জানতে হবে: রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী

সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে মুজিব শতবর্ষ উপলক্ষে “দেশ গঠনে বঙ্গবন্ধুর সাড়ে তিন বছর” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর বুধবার সকাল ১০ টা শুরু হওয়া সেমিনারে রিয়াদের বিভিন্ন শ্রেণী ও পেশার অভিবাসীরা ও দূতাবাসের কর্মকর্তারা যোগ দেন। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) আজ সকালে দূতাবাসের অডিটোরিয়ামে সেমিনারের শুভ উদ্বোধন করেন। রাষ্ট্রদূত ড.মো.জাবেদ পাটোয়ারী ...

Read More »

বিশ্বে ৮ কোটিরও বেশি লোক বাস্তুচ্যুত : জাতিসংঘ

UNO

কোভিড-১৯ মহামারিকালে যুদ্ধ বিরতি ও সমবেদনার আহ্বান সত্ত্বেও সহিংসতা ও নিপীড়ন অব্যাহত রয়েছে এবং লোকজনকে ঘর ছাড়তে বাধ্য করা হচ্ছে। বর্তমানে রেকর্ড সংখ্যক লোক বাস্তুচ্যুত। জাতিসংঘ আজ ৯ ডিসেম্বর বুধবার এ কথা জানিয়েছে। সংস্থাটি বলছে, ২০১৯ সালের শেষ নাগাদ ৭ কোটি ৯৫ লাখ লোক বাস্তুচ্যুত এবং প্রায় ৩ কোটি লোক শরণার্থী হয়েছে। যা বিশ্ব জনসংখ্যার এক শতাংশেরও বেশি। জাতিসংঘের শরণার্থী ...

Read More »

১০০ দিনে ১০ কোটি টিকা দেয়ার অঙ্গীকার বাইডেনের

যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন অঙ্গীকার করেছেন, তিনি ক্ষমতা নেওয়ার প্রথম ১০০ দিনের মধ্যে আমেরিকানদের ১০ কোটি করোনার টিকা দেয়ার লক্ষ্য পূরণ করবেন। বাইডেন আরো বলেছেন, তার প্রশাসন আবার স্কুল খুলে দিতে এবং সবাই যেন মাস্ক পরে তার ওপর জোর দিবে। ডেলাওয়ারের উইলমিংটনে এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার বাইডেন বলেছেন, আমার প্রথম ১০০ দিনে করোনা ভাইরাস শেষ হয়ে যাবে না। ...

Read More »

২৪ ঘণ্টায় করোনায় ৭ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে

গত ২৪ ঘণ্টায় সারা পৃথিবীতে আরও ৭ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯)। একই সময়ে নতুন করে প্রায় সোয়া ৫ লাখ মানুষের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে এই বৈশ্বিক মহামারীতে মৃতের সংখ্যা ১৫ লাখ সাড়ে ৪১ হাজার ছাড়িয়েছে। সরকারি হিসেবে, মোট আক্রান্তের সংখ্যা ৬ কোটি পৌনে ৭৪ লাখ ছাড়াল। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ৭ ...

Read More »

প্রকাশ্যে ভ্যাকসিন নিবেন বিল ক্লিনটন জর্জ বুশ ও বারাক ওবামা

প্রকাশ্যে ভ্যাকসিন

যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি এখন আরও খারাপের দিকে। এমন পরিস্থিতিতে এগিয়ে এসেছেন দেশটির সাবেক তিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা। করোনার ভ্যাকসিন নিয়ে জনগণের প্রতি আস্থা তৈরি করতে প্রকাশ্যে তাঁরা ক্যামেরার সামনে ওই ভ্যাকসিন গ্রহণ করবেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, যে ভ্যাকসিন সরকারের অনুমোদন পাবে সেটিই প্রকাশ্যে গ্রহণ করবেন তারা। এ ছাড়া টিকা নিয়ে প্রচারণায়ও অংশ নেবেন ...

Read More »