১৬ মার্চ ঢাকায় আসছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। ঢাকায় কর্মরত দেশটির রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দাহিলান জানান,পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের আমন্ত্রণে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ ১৬ মার্চ দু’দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক রাজনৈতিক সংলাপের জন্য ঢাকা আসছেন। এ ছাড়া রাষ্ট্রদূত বলেন,‘ ঢাকাস্থ সৌদি দূতাবাস গত সপ্তাহে ৩৮ হাজার ওয়ার্কিং ভিসা ইস্যু করেছে। এর মধ্যে বৃহস্পতিবার এক দিনে ...
Read More »ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে ভোটদানে বিরত বাংলাদেশ
ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ সভায় ভোট প্রস্তাবনা তোলা হয়। এতে অংশগ্রহণ থেকে বিরত থেকেছে ভারত,চীন,পাকিস্তান ও বাংলাদেশ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়, এক সপ্তাহ আগে প্রতিবেশী ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর প্রতিবাদ হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদ একটি জরুরি অধিবেশন ডাকে। সেখানে আলোচনা শেষে বুধবার ২ মার্চ রাতে সাধারণ পরিষদের ...
Read More »বিশ্বে আক্রান্ত ৪৪ কোটি : মৃত ৫৯ লাখ ৯২ হাজার
চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৭ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৪ লাখ ৬২ হাজার। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় ...
Read More »ইউক্রেন ছেড়েছে ১০ লাখ মানুষ: জাতিসংঘ
জাতিসংঘ জানিয়েছে, প্রায় ১০ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। এ ঢল গত সাত দিনের। গত বৃহস্পতিবার ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদক লুইস গুডাল বলেন,‘২০১৫ সালের শরণার্থী সংকটে যুক্ত ছিল ১৩ লাখ মানুষ। ইউক্রেনে মাত্র এক সপ্তাহে সেই সংখ্যা পার করে যাচ্ছে।’ টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো ...
Read More »ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: জাহাজে রকেট হামলায় বাংলাদেশি নাবিক নিহত
ইউক্রেনের কৃষ্ণসাগর তীরের একটি বন্দরে যে বাংলাদেশি জাহাজটি ২৯ জন বাংলাদেশি নাবিকসহ আটকে পড়েছিল, সেই জাহাজে রকেট হামলায় একজন বাংলাদেশি নাবিক মারা গেছেন। রকেট হামলায় জাহাজটিতে আগুন ধরে গিয়েছিল, কিন্তু জাহাজের ক্রুরা দ্রুত সেই আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন। বাংলাদেশের নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বিবিসি বাংলার কাদির কল্লোলকে জানিয়েছেন, কৃষ্ণ সাগরের অলভিয়া বন্দরে এই জাহাজটিতে রকেট হামলা হয়েছে ...
Read More »যুদ্ধপরিস্থিতি পর্যবেক্ষণে প্রধানমন্ত্রীর নির্দেশ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধপরিস্থিতি পর্যবেক্ষণে রাখতে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নিতেও বলেছেন তিনি। সোমবার ২৮ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড.খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। বিষয়টি বাংলাদেশ এখনও পর্যবেক্ষণ করছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন,‘এ বিষয়ে বৈঠকে ...
Read More »ইউক্রেন ছেড়েছেন ৪২৮ জন বাংলাদেশি
ইউক্রেন থেকে ৪২৮ জন বাংলাদেশি সীমান্ত পার হয়েছেন। তাদের মধ্যে ৪০০ জন পোল্যান্ডে, হাঙ্গেরিতে ১৫ ও তিনজন রোমানিয়ায় রয়েছেন। রোববার (২৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় পোল্যান্ড, অস্ট্রিয়া ও রোমানিয়ার বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। জানানো হয়, এ পর্যন্ত প্রায় ৪০০ বাংলাদেশি নিরাপদে ইউক্রেন সীমান্ত পার হয়ে পোল্যান্ডে পৌঁছেছেন। তাদের মধ্যে ৪৬ জন বাংলাদেশি ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসের অস্থায়ী ...
Read More »ইউক্রেনের রাজধানীতে কারফিউ জারি
ইউক্রেনের রাজধানী কিয়েভে সোমবার সকাল পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। কিয়েভের মেয়র সেখানকার জনগণকে এই সময় বাড়ির মধ্যে থাকার নির্দেশ দিয়েছেন। স্থানীয় সময় শনিবার বিকাল ৩টায় এই কারফিউ জারির ঘোষণা দেওয়া হয়। খবর বিবিসির। কিয়েভের কর্তৃপক্ষ জানিয়েছে, কারফিউ চলাকালীন যেসব নাগরিককে রাস্তায় দেখা যাবে, তাদের শত্রুপক্ষের অন্তর্ঘাতী বাহিনীর সদস্য হিসেবে বিবেচনা করা হবে। এর আগে একটি ঘোষণায় জানানো হয়, কারিফউ ...
Read More »রাশিয়া-ইউক্রেন উভয় পক্ষেই আলোচনার প্রস্তাব
পতনের মুখে রাজধানী কিয়েভ। যদিও ইউক্রেন সরকারের পক্ষ থেকে রাজধানী রক্ষায় সর্বশক্তি দিয়ে রুশ সেনাদের প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে ক্রেমলিন থেকে জানানো হলো, ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ শুক্রবার বলেছেন, রাশিয়া ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য বেলারুশের রাজধানী মিনস্কে একটি প্রতিনিধিদল পাঠাতে প্রস্তুত। পেসকভ রুশ বার্তা সংস্থাগুলোকে বলেন, এই প্রতিনিধিদলে রাশিয়ার পররাষ্ট্র ...
Read More »বিশ্বে শনাক্ত ৪৩ কোটি ১৬ লাখ : মৃত্যু ৫৯ লাখ
চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাড়ে ৯ হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে প্রায় সাড়ে ১৭ লাখে। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্র মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৯ লাখমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur