Home / শিক্ষাঙ্গন

শিক্ষাঙ্গন

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা

teacher-exam-

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু করা হবে। এজন্য সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম। ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার এমন কথা জানান তিনি। মহাপরিচালক বলেন, ‘করোনা পরিস্থিতি ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে নিয়োগ পরীক্ষা শুরু করা সম্ভব হয়নি। এ অবস্থাতেও নিয়োগ সংক্রান্ত টেকনিক্যাল কাজ আমরা এগিয়ে রেখেছি। ...

Read More »

কুমিল্লার ৭ সরকারি কলেজে নেই অধ্যক্ষ

দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার সাত সরকারি কলেজে অধ্যক্ষের পদ শূন্য থাকায় কলেজগুলোর প্রশাসনিক ও একাডেমিক কাজ ব্যাহত হচ্ছে। কোনো কোনো কলেজে জ্যেষ্ঠতা না মেনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেয়ায় শিক্ষকদের মধ্যে ক্ষোভও রয়েছে। এ অবস্থায় শিগগিরই অধ্যক্ষ নিয়োগের পক্ষে মত দিয়েছেন শিক্ষকেরা। যেসব কলেজে অধ্যক্ষ পদ শূন্য হয়ে আছে সেগুলো হলো- কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, চৌদ্দগ্রাম সরকারি ...

Read More »

মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

public-exam

আগের নিয়মেই এবারও (২০২০-২১ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা নেবে দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজগুলো। স্বাস্থ্য অধিদফতরের অধীনে কেন্দ্রীয়ভাবে আগামি ২ এপ্রিল দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস এবং ৩০ এপ্রিল ডেন্টাল কলেজ ও ইউনিটগুলোর বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ...

Read More »

এসএসসি-এইচএসসির সংশোধিত সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ

২০২১ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সংশোধিত সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তৈরি এই পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে পাঠানো হয়েছে। ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এটি চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।৫ ফেব্রুয়ারি শুক্রবার সেটি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ...

Read More »

২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সুযোগ পাবেন বাছাই করা শিক্ষার্থীরা

public-exam

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২০টি বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরে। তবে ভর্তি-ইচ্ছুক সব পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন না। আবেদনের পর শুধুমাত্র বাছাই করা প্রার্থীরাই এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ২০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক সভায় এ সিদ্ধান্ত হয়। ২০টি বিশ্ববিদ্যালয় হলো- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি ...

Read More »

এসএসসি-এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস প্রস্তুত

২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাসে প্রস্তুত করা হয়েছে। ৩ ফেব্রুয়ারি বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্ষিপ্ত সিলেবাসের প্রস্তাব পাঠানো হবে বলে জানা গেছে। মন্ত্রণালয় সেটি যাচাই-বাছাই করে অনুমোদন দিলেই শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবারের সংক্ষিপ্ত সিলেবাসে উভয় স্তরে প্রায় ৫০ শতাংশ কমানো হয়েছে বলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে। এনসিটিবি সূত্রে জানা গেছে, গত ২৭ ...

Read More »

রেজিস্ট্রেশনের যত টাকা ফেরত পাবেন এইচএসসি শিক্ষার্থীরা

Haimchar

করোনা মহামারির কারণে এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিল হওয়ায় পরীক্ষার ফরম পূরণের জন্য আদায় করা ফি ফেরত দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। শিক্ষা বোর্ডগুলো শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে এ অর্থ ফেরত দেবে। আর শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের এই অর্থ ফেরত দেবে। রোববার (৩১ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ড এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমির উল ইসলাম স্বাক্ষরিত অফিস ...

Read More »

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলছে ১৩ মার্চ

Dhaka-University

করোনা পরিস্থিতির কারণে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতোই গত বছরের মার্চের মাঝামাঝি সময় থেকে বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। প্রায় এক বছর পর আগামি ১৩ মার্চ থেকে আবাসিক হলগুলো খুলে দিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রথম পর্যায়ে শুধু স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তর শ্রেণির পরীক্ষার্থীদের হলে তোলা হবে। পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীরা দুই সপ্তাহ সময় পাবেন ৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের ...

Read More »

ফরম পূরণের কিছু টাকা ফেরত পাবেন এইচএসসি পরীক্ষার্থীরা

করোনার কারণে পরীক্ষা না হওয়ায় এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা ফরম পূরণের সময় যে টাকা জমা দিয়েছিলেন, তার কিছু অংশ ফেরত পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ৩০ জানুয়ারি শনিবার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা না হওয়ায় পরীক্ষার্থীদের ফরমপূরণ বাবদ আদায়কৃত অর্থের অব্যয়িত অংশ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ...

Read More »

এইচএসসির ফলাফল রিভিউ আবেদন করা যাবে

পরীক্ষা ছাড়াই অবশেষে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ৩০ জানুয়ারি শনিবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হয়ে ফলাফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ফলাফলে কোনো শিক্ষার্থী অসন্তুষ্ট হলে তা পর্যালোচনা বা ‘রিভিউ’ আবেদন করতে পারবেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ফলাফলে কারও আপত্তি থাকলে রিভিউ করতে পারবেন। শিগগিরই রিভিউয়ের পদ্ধতি জানিয়ে নোটিশ ...

Read More »