Home / শিক্ষাঙ্গন

শিক্ষাঙ্গন

১৭ অক্টোবর থেকে ঢাবিতে ক্লাস শুরু

Dhaka-University

আগামি ১৭ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হবে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাডেমিক কাউন্সিলের একাধিক সদস্য ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস ...

Read More »

শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে মাউশির নির্দেশনা

education-minister

প্রতিদিন শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। মঙ্গলবার (৫ অক্টোবর) অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড.সৈয়দ মো.গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়। বিষয়টি অতি জরুরি উল্লেখ করে নির্দেশনায় বলা হয়,‘করোনার জন্য দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকে। এরপর ১২ সেপ্টেম্বর তা পুনরায় চালু হয়েছে। এক্ষেত্রে সবার স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার জন্য নিয়মিত ...

Read More »

এসএসসির সিলেবাস আর সংক্ষিপ্ত হবে না: শিক্ষামন্ত্রী

আগামী বছরের এসএসসি পরীক্ষার সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। তার ওপরে পাঠদান শেষে নেওয়া হবে পরীক্ষা। কিন্তু শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সিলেবাসকে আরও সংক্ষিপ্ত করার দাবি করেছে। তবে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, এই সিলেবাস আর সংক্ষিপ্ত করার কোনো সুযোগ নেই। বুধবার (৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষার অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে চলতি ...

Read More »

ফুল দিয়ে বরণ করা হচ্ছে ঢাবি শিক্ষার্থীদের

দীর্ঘ ১৮ মাস পর আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। করোনাভাইরাসের এক ডোজ টিকা নেওয়ার শর্তে স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা আবাসিক হলে ওঠার সুযোগ পাচ্ছেন। এদিন সকাল থেকে হলে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। হলগুলোর গেটে চেয়ার-টেবিল নিয়ে বসেছেন হাউজ টিউটররা। শিক্ষার্থীদের ফুল, চকলেট ও বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত মাস্ক দিয়ে বরণ করে নিচ্ছেন তারা। হলে ...

Read More »

চলতি মাসেই সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে

Dhaka-University

চলতি মাসের মধ্যে সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (৪ অক্টোবর) অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে ...

Read More »

ঢাবিতে ‘ভর্তিযুদ্ধ’ শুরু হচ্ছে আজ

Dhaka-University

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ সেশনের ‘ভর্তির লড়াই’ শুরু হচ্ছে আজ। শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত ক-ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে ভর্তিযুদ্ধ। করোনা পরিস্থিতিতে প্রথমবারের মতো ঢাকা ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা। পাঁচটি ইউনিটের পরীক্ষার আসন বিন্যাস, সময় ও নম্বর নিয়ে তথ্য প্রকাশ করেছে ঢাবি। শিক্ষার্থীদের থাকা ও যাতায়াত অসুবিধার কথা ...

Read More »

এসএসসি-এইচএসসি: প্রতি বিষয়ে পরীক্ষা দেড় ঘণ্টায়

exam

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি এবং উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর এসএসসি ও ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সূচি প্রকাশের পরই পরীক্ষা কত নম্বরে ও কত সময়ের হবে, তা–ও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কয়েক মাস আগে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, এসএসসি-এইচএসসির প্রতি বিষয়ের পরীক্ষা হবে ৫০ নম্বরে। পরে ৫০ নম্বরকে ...

Read More »

ভোরবেলায় সন্তান জন্ম দিয়ে বিসিএস পরীক্ষায় যোগদান, সেই মা এখন ক্যাডার

অদম্য সেই ইচ্ছাশক্তি থাকলে যে সবই সম্ভব তা প্রমাণ করে দিলেন সুপর্ণা দে। নয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষা দিচ্ছিলেন। কিন্তু শেষ পরীক্ষার আগের দিন প্রসবব্যথা উঠল। রাতে নেওয়া হলো হাসপাতালে। ভোর সাড়ে চারটায় তাঁর কোলজুড়ে এল ছেলে। সকাল ১০টায় পরীক্ষা। হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে কেন্দ্রে গেলেন। তিন ঘণ্টা পরীক্ষা দিয়ে ক্লান্ত শরীরে ফিরলেন নবজাতকের কাছে। অদম্য সেই ...

Read More »

এ বছরও জেএসসি-জেডিসি পরীক্ষা হচ্ছে না: শিক্ষামন্ত্রী

Psc exam

এ বছরও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা নেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, সাময়িক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উন্নীত করা হবে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) গণভবন উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, শুধু জিপিএ-৫ এর পেছনে না ...

Read More »

যে ১১ নির্দেশনা মানতে হবে এইচএসসি পরীক্ষার্থীদের

২ ডিসেম্বর থেকে এ বছরের এইচএসসি পরীক্ষা শুরু হবে। যা শেষ হবে ৩০ ডিসেম্বর। সোমবার পরীক্ষার সময়সূচি প্রকাশ করে ১১টি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ পরীক্ষার চূড়ান্ত সূচি প্রকাশ করা হয় যার অপেক্ষায় ছিল প্রায় ৩৫ লাখ শিক্ষার্থী। সময়সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে সাড়ে ১১টা এবং বিকেল ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত দুই ধাপে পরীক্ষা হবে। জানা ...

Read More »