করোনার সংক্রমণ ঠেকাতে আগামি ৬ ফেব্রুযারি পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস পরিচালনার নির্দেশ দিয়েছে সরকার। সেই পরিপ্রেক্ষিতে দাখিল, আলিম,ফাযিল,কামিল ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় অনলাইনে বা ভার্চুয়াল প্লাটফর্মে ক্লাস চালানোর নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। একইসঙ্গে মাদ্রাসার অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার ২৩ জানুয়ারি অধিদপ্তর থেকে এসব নির্দেশনা জারি করা হয়। নির্দেশনা মেনে সব মাদ্রাসার সামগ্রিক কার্যক্রম পরিচালনা করতে ...
Read More »জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত
করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি নির্দেশনা মোতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ...
Read More »শাবি শিক্ষার্থীদের সমস্যা নিরসনে যা বললেন শিক্ষামন্ত্রী
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) বিদ্যমান সমস্যা নিরসনে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পাশাপাশি শিক্ষার্থীদের দাবি যৌক্তিক হলে তা মেনে নেওয়ারও পরামর্শ দেন তিনি। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভিসিদের সঙ্গে শিক্ষামন্ত্রী বৈঠক করেন। ভার্চুয়ালি অনুষ্ঠিত এ বৈঠকে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, ...
Read More »শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেলেও সরকার এখনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। ১৬ জানুয়ারি রোববার সকালে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ডা. দীপু মনি বলেন, সারা দেশে শিক্ষার্থীদের টিকাদানের কর্মসূচি জোরদারভাবে চলছে। এ সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হলে টিকাদানে ভাটা পড়বে। সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে গভীরভাবে পর্যালোচনা ...
Read More »একাদশে ভর্তির আবেদনের সময় বাড়ল
সরকারি-বেসরকারি কলেজ-মাদরাসায় একাদশ ও সমমান শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের অনলাইন আবেদনের সময়সীমা নতুন করে আরও দুই দিন বাড়ানো হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেন। আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বলেন, প্রথম ধাপের আবেদনের সময় আগামী ১৬ ও ১৭ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ...
Read More »জাতীয় বিশ্ববিদ্যালয়ের এখনো টিকা নেয় নি ২৫ লাখ ৮৬ হাজার শিক্ষার্থী
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মোট কলেজ ২ হাজার ২৫৭টি। এসব শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী ৩৪ লাখ ২৫ হাজার ৫৩২ জন। এর মধ্যে টিকা নিয়েছেন মাত্র ৮ লাখ ৩৮ হাজার ৯০০ জন। টিকা নেননি ২৫ লাখ ৮৬ হাজার ৬৩২ জন। ১০ জানুয়ারি পর্যন্ত এ পরিসংখ্যান শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে,শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেয়া পরিসংখ্যানের চেয়ে ...
Read More »ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে এইচএসসির ফল
এইচএসসি ও সমমান পরীক্ষা শেষ হয়েছে গত ৩০ ডিসেম্বর। আগামী মাসের (ফেব্রুয়ারি) প্রথম সপ্তাহে এর ফল প্রকাশ হতে পারে এবং সেই লক্ষ্যে আজ (মঙ্গলবার) দেশের সব শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকরা বৈঠকে বসছেন বলে জানা গেছে। করোনা সংক্রমণের কারণে শিক্ষার্থীদের সশরীরে ক্লাস না হওয়ায় বিভাগভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে ছয়টি পত্রে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২ ডিসেম্বর এইচএসসি ও সমমান ...
Read More »আইডি বা রেজিস্ট্রেশন কার্ড দেখালেই টিকা পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী
১২ বছরের ঊর্ধ্বে যেকোনো শিক্ষার্থী টিকাকেন্দ্রে গেলে টিকা পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, শিক্ষার্থীরা আইডি কার্ড নিয়ে কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে। কারও আইডি কার্ড না থাকলে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্ড দেখালে টিকা দেওয়া হবে। সোমবার (১০ জানুয়ারি) সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আপাতত আমরা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করছি না। আমরা এ মাসের মধ্যেই সব ...
Read More »১৫ জানুয়ারির পর টিকা ছাড়া স্কুলে প্রবেশ করা যাবে না
অগ্রাধিকার ভিত্তিতে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকা দিতে নির্দেশ দিয়েছে সরকার। টিকা ছাড়া কোনো শিক্ষার্থী শ্রেণি কার্যক্রম তথা ক্লাসে অংশ নিতে পারবে না। ১৫ জানুয়ারির মধ্যে নিতে হবে টিকা। রোববার (৯ জানুয়ারি) এ আদেশ জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এতে সই করেন মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক। আদেশে দেশের সব অঞ্চলের পরিচালক (মাধ্যমিক ও ...
Read More »শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা এখনই ভাবছি না: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আজই জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে পর্যালোচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। রোববার (৯ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার খাগান এলাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘এখনও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কথা ভাবছি না। যতদিন সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে চাই। আমরা পুরো অবস্থা ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur