Home / শিক্ষাঙ্গন

শিক্ষাঙ্গন

২৮ এপ্রিল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারও ক্লাস চলবে

ঈদের ছুটি শেষে তাপপ্রবাহে এক সপ্তাহ বন্ধ থাকার পর আগামী ২৮ এপ্রিল থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। খোলার পর শনিবারও ক্লাস চালু থাকবে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র ঈদুল-ফিতরের ছুটির ধারাবাহিকতায় তাপদাহের কারণে গত ২০ এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ঘোষিত ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চালুর ...

Read More »

এসএসসিতে থাকছে ৫০ শতাংশ লিখিত পরীক্ষা, সময় ৫ ঘণ্টা

নতুন কারিকুলামে প্রথমবার এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। এ পরীক্ষার নাম ও মূল্যায়ন পদ্ধতি কেমন হবে, তা ঠিক করতে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। কমিটির সদস্যরা এ পরীক্ষার নাম ‘মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)’ রাখার পক্ষে মতামত দিয়েছেন। একই সঙ্গে ৫০ শতাংশ লিখিত পরীক্ষা রাখাসহ কয়েকটি সুপারিশের খসড়া প্রস্তুত করা হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে—লিখিত মূল্যায়ন ৫০ ...

Read More »

এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজে ক্লাস বন্ধের ঘোষণা

তীব্র গরমে কারণে এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ক্লাস বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার (২০ এপ্রিল) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, তীব্র তাপদাহের কারণে পরবর্তী তারিখ ঘোষিত না হওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ক্লাস বন্ধ থাকবে। পবিত্র রমজান, ঈদুল ফিতর, গ্রীষ্মকালীন অবকাশসহ বেশ কয়েকটি ছুটির সমন্বয়ে ২৬ দিন পর রোববার (২১ এপ্রিল) শিক্ষাপ্রতিষ্ঠান ...

Read More »

তীব্র তাপপ্রবাহে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা

তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং সরকারি-বেসরকারি কলেজ, মাদরাসা, কারিগরি প্রতিষ্ঠান আগামী ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধই থাকছে। ২৮ এপ্রিল থেকে পুনরায় ক্লাস শুরু হবে। শনিবার (২০ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরসহ (মাউশি) স্ব স্ব দপ্তরগুলোর পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ...

Read More »

এইচএসসির ফরম পূরণ শুরু

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার অনলাইনে ফরম পূরণ শুরু হয়েছে মঙ্গলবার (১৬ এপ্রিল)। জরিমানা ছাড়া ফরম পূরণ চলবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত এক নির্দেশনায় গত ২১ মার্চ এ তথ্য জানানো হয়েছে। বিলম্ব ফিসহ ২৯ এপ্রিল শুরু হয়ে চলবে ২ মে পর্যন্ত। আর পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ৩০ জুন। বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের ...

Read More »

এইচএসসি পরীক্ষা শুরু ৩০ জুন

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেটচ (এইচএসসি) পরীক্ষা শুরু হবে আগামী ৩০ জুন থেকে। মঙ্গলবার (২ এপ্রিল) এই পরীক্ষার সময়সূচি (রুটিন) ঘোষণা করেছে শিক্ষাবোর্ডগুলো। সময়সূচি অনুযায়ী বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের মাধ্যমে শুরু হবে এই পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। এরপর ব্যবহারির পরীক্ষা শুরু হবে। জানা গেছে, এই পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১৬ এপ্রিল থেকে। চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। পূর্বঘোষণা ...

Read More »

করোনার ধাক্কায় মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ১০ লাখ

করোনাভাইরাসের ধাক্কায় দেশে মাধ্যমিক স্তরে চার বছরে ১০ লাখেরও বেশি শিক্ষার্থী কমেছে। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) এক জরিপে এ তথ্য উঠে এসেছে। ২৮ মার্চ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পলাশীতে ব্যানবেইস কার্যালয়ে জরিপ প্রতিবেদন নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। জরিপের ফল উপস্থাপন করেন ব্যানবেইসের জরিপ শাখার প্রধান শেখ মো. আলমগীর। তিনি জানান, করোনাভাইরাস সংক্রমণ শুরুর আগের বছর ২০১৯ ...

Read More »

শিক্ষাপ্রতিষ্ঠানে বাতিল হতে পারে শনিবারের ছুটি

পবিত্র রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি কার্যকর রাখতে আগামী বছর থেকে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। রোজায় স্কুল খোলা রাখা নিয়ে অপপ্রচার বন্ধ করতেই নতুন এই পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেছেন, ‘আমাদের ৫২ সপ্তাহের মধ্যে ৫২টি শনিবার রয়েছে। সেখানে যদি বিদ্যালয় কিছুটা খোলা রেখে সমন্বয় করা যায়, তাহলে রমজানকে ঘিরে স্কুল খোলা ...

Read More »

তৃতীয় শ্রেণি পর্যন্ত সাময়িক পরীক্ষা হবে না

Psc exam

প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত এখন থেকে প্রথম ও দ্বিতীয় সাময়িকের মতো কোনো পরীক্ষা হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষাসচিব ফরিদ আহাম্মদ। আজ বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ফরিদ আহাম্মদ বলেন, নতুন শিক্ষাক্রমের আলোকে এখন থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত প্রথম ও দ্বিতীয় সাময়িকের মতো কোনো পরীক্ষা হবে না। তবে ধারাবাহিক মূল্যায়ন ...

Read More »

ঢাবিতে রমজানের অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা

DU

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রমজানের আলোচনা সম্পর্কিত অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। এ সম্পর্কিত কোনো অনুষ্ঠানের অনুমতি না দিতে হলের প্রভোস্ট, অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের চিঠি দিয়েছে প্রক্টর অফিস। বুধবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাকসুদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, কিছু রাজনৈতিক সংগঠন ও রাজনৈতিকভাবে পরিচিত ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অস্থিতিশীল করার লক্ষ্যে ...

Read More »