Home / শিক্ষাঙ্গন

শিক্ষাঙ্গন

শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি বহাল, গ্রীষ্মের ছুটি কমলো

শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীনসহ মোট ২০ দিনের ছুটি চলছে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানে এবারের গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে। এছাড়া শুক্রবারের পাশাপাশি শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে। ফলে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ জুন পর্যন্ত স্কুল-কলেজ ছুটি থাকছে। দীর্ঘ ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে ২৬ জুন। বৃহস্পতিবার (২০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ...

Read More »

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি নিয়ে আসতে পারে নতুন সিদ্ধান্ত

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ২০ দিনের যে ছুটি চলছে, তা কমিয়ে আনা হতে পারে। ঈদের ছুটি ঠিক থাকলেও কমানো হতে পারে গরমের ছুটি। সেক্ষেত্রে চলমান ছুটি শেষ হওয়ার এক সপ্তাহ আগেই খুলে দেওয়া হতে পারে সব স্কুল-কলেজ ও মাদ্রাসা। শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র বলছে, ঈদের পর শনিবারে পুনরায় ...

Read More »

এইচএসসি পরীক্ষার মধ্যেও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলবে

Hsc

পাবলিক পরীক্ষার সময়ে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়, সেগুলোতে পাঠদান বন্ধ থাকে। তবে এবার ভিন্ন নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, এইচএসসি পরীক্ষার মধ্যেও এবার এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চালু রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। গতকাল মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এক চিঠিতে সব পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এ নির্দেশনা দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, আগামী ...

Read More »

৩০ জুনেই হবে এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে সম্প্রতি যে বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেটি সঠিক নয় বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছে তারা। শনিবার (১ জুন) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য ...

Read More »

নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা ডিসেম্বরে

ssc exam

নতুন শিক্ষাক্রমে প্রথম ‘মাধ্যমিক ও সমমান’ (সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট বা এসএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। এখন শিক্ষার চিরস্থায়ী ক্যালেন্ডার অনুসারে প্রতি বছরের ফেব্রুয়ারি মাসে এসএসসি ও সমমান এবং এপ্রিল মাসে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। নতুন শিক্ষাক্রমে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষাবর্ষের শেষ মাসে অর্থ্যাৎ ডিসেম্বরে। করোনাকাল বাদে গত এক যুগের বেশি সময় ধরে এসএসসি পরীক্ষা ...

Read More »

এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৮৩.০৪ শতাংশ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ রোববার ১১টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। এ বছর ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ। এর আগে সকাল ১০টার দিকে বোর্ড চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলের অনুলিপি হস্তান্তর করে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুপুর সাড়ে ...

Read More »

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ

result

চলতি বছরের মাধ্যমিক (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ রোববার। এর মাধ্যমে প্রায় ২০ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হবে। আজ সকাল ১০টায় গণভবনে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের অনুলিপি তুলে দেবেন। এর পর দুপুর ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলের বিস্তারিত তুলে ধরবেন তিনি। তখন থেকেই শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, ...

Read More »

এসএসসি পরীক্ষার ফল ১২ মে

result

প্রতীক্ষার প্রহর গোনা শেষ হচ্ছে মাধ্যমিক ও মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থীদের। তাদের পরীক্ষার ফলপ্রকাশ করা হবে ১২ মে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। ১১টি শিক্ষাবোর্ডের অধীনে এবার ২০ লাখ ২৪ হাজার ১৯২ পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে। তাদের মধ্য থেকে কতজন উচ্চ মাধ্যমিক স্তরে পড়ার সুযোগ ...

Read More »

সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

চলমান তাপপ্রবাহের কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার আগামী বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। প্রচণ্ড তাপপ্রবাহের কারণে এক সপ্তাহ এবং ঈদ, ...

Read More »

তীব্র তাবদাহে শ্রেণি কার্যক্রম পরিচালনায় নতুন নির্দেশনা 

চলমান তাপদাহের কারণে কোমলমতি শিশুদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশুকল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয়সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারসমূহে শ্রেণি কার্যক্রম চালুর বিষয়ে নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এটি রোববার থেকে কার্যকর হবে। শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এক শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহ প্রতিদিন সকাল ৮ থেকে বেলা ...

Read More »