Home / শিক্ষাঙ্গন

শিক্ষাঙ্গন

স্কুলে কোটায় ভর্তি হতে পারবে না মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা

ভর্তি -------- (1)

প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনির জন্য সংরক্ষিত ৫ % কোটা বাতিল করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শুধু বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার জন্যই কেবল ৫% কোটা সংরক্ষিত থাকবে। এ কোটায় শিক্ষার্থী না পাওয়া গেলে মেধাতালিকা থেকে এসব আসনে ভর্তি করতে হবে। সোমবার ২৮ অক্টোবর মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা ভর্তি নীতিমালায় এ‌ ...

Read More »

বিতর্কিত কারিকুলামের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির বই বাতিল

nctb

বিতর্কিত কারিকুলামের মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণির আগের সব বই বাতিল করা হয়েছে। ২০২৫ শিক্ষাবর্ষে মাধ্যমিকের শিক্ষার্থীরা ২০১২ সালের কারিকুলামের আলোকে পরিমার্জিত বা সংশোধিত বই হাতে পাবে। অন্য দিকে প্রাথমিকের প্রথম,দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা নতুন কারিকুলামের যে বই হাতে পাবে সেখানেও থাকছে পরিবর্তন। তবে এ তিন শ্রেণির মধ্যে শুধু তৃতীয় শ্রেণির পাঠ্যবইয়ে নতুন করে যুক্ত হয়েছে প্রতিটি অধ্যায়ের শেষে ...

Read More »

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল প্রকাশের তারিখ জানা গেল

Medical- exam

কয়েক দফা তারিখ পরিবর্তনের পর অবশেষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৫ অক্টোবর দেশের মূল ৮টি এবং ৩টি উপকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষার ফলাফল আগামী ৩০ অক্টোবর প্রকাশ করা হবে। কৃষি গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইট এবং ভর্তি পরীক্ষার সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ভর্তি কমিটি সূত্র জানিয়েছে,আগামি ৩০ অক্টোবর কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার ফল ...

Read More »

অটোপাস দাবি, পদত্যাগের ঘোষণা ঢাকা বোর্ড চেয়ারম্যানের

এইচএসসিতে ফেল করা একদল শিক্ষার্থীর অটোপাসের দাবির মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের ফল পুনর্মূল্যায়নের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। এ বিষয়ে রোববার (২০ অক্টোবর) রাতে অধ্যাপক তপন কুমার সরকার বলেন, শিক্ষার্থীরা আমার পদত্যাগ চেয়েছে। আমি পদত্যাগ করলে যদি তারা আন্দোলন স্থগিত করে, তাহলে আমি পদত্যাগই করব। সোমবার আমার পদত্যাগপত্র জমা ...

Read More »

ফেল করা শিক্ষার্থীদের পাস করাতে কুমিল্লা শিক্ষা বোর্ডে তালা ঝুলিয়ে বিক্ষোভ

উচ্চ মাধ্যমিকে ফেল করা শিক্ষার্থীদের গণহারে পাস করাতে কুমিল্লা শিক্ষা বোর্ডের ফটকে তালা ঝুলিয়েছেন একদল শিক্ষার্থী। অবরুদ্ধ করে রাখা হয়েছে বোর্ড চেয়ারম্যান ড. নিজামুল করিমকে। রবিবার (২০ অক্টোবর) বেলা ১১টা থেকে কুমিল্লা বোর্ডের অন্তর্গত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেন। এ সময় তারা শিক্ষা বোর্ডের প্রধান ফটক আটকে দেন। এদিকে, শিক্ষার্থীদের নিবৃত্ত করতে ঘটনাস্থলে আছেন কুমিল্লা জেলা পুলিশের কর্মকর্তারা। ...

Read More »

বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করেছে: এহসানুল হক মিলন

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং ইআরআই এর চেয়ারম্যান ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, এই সরকারের শিক্ষা উপদেষ্টা খুবই দক্ষ। তিনি একজন শিক্ষাবিদ। তাই আমরা আশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা ব্যবস্থাকে প্রাধান্য দিবে। কিন্তু তারা তা এখনো পর্যন্ত ঠিক করতে পারেনি। গত সরকার যা করেছে তা বাস্তবায়ন সম্ভব নয় বলেই বারবার ব্যর্থ হয়েছে। এরফলে তারা শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস ...

Read More »

নবম-দশম শ্রেণিতে বিজ্ঞান-বাণিজ্য-মানবিক বিভাগ চালুর নির্দেশ

class (1)

২০১২ সালে প্রণীত সৃজনশীল শিক্ষাক্রমের আলোকে আগামী বছর থেকে পুনরায় নবম ও দশম শ্রেণিতে চালু হচ্ছে বিভাগ বিভাজন৷ অর্থাৎ,শিক্ষার্থীরা নিজেদের পছন্দ মতো বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা নিতে পারবেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরপরই নতুন শিক্ষাক্রমের পরিবর্তে পুরোনো শিক্ষাক্রমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। বুধবার ১৬ অক্টোবর সেই নির্দেশনা আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। জাতীয় ...

Read More »

পরীক্ষার্থীরা বাতিল এইচএসসি পরীক্ষার ফি’র টাকা ফেরত পাবেন

exam

পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল হওয়া এইচএসসির ৬ বিষয়ের পরীক্ষার ফির টাকা শিক্ষার্থীদের ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। মঙ্গলবার শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়,এইচএসসি পরীক্ষা-২০২৪ এর স্থগিত পরীক্ষাগুলো ২০শে আগস্ট বাতিল ঘোষণা করা হয়। যেসব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই বিষয়গুলো ছাড়া অবশিষ্ট বিষয়গুলোর জন্য পত্রপ্রতি (তত্ত্বীয়) উত্তরপত্র মূল্যায়নবাবদ ধার্য করা টাকা ...

Read More »

এইচএসসি ও সমমান পরীক্ষার পাসের হার ৭৭.৭৮ %

result

এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষাবোর্ডের ফলাফল ১৫ অক্টোবর প্রকাশিত হয়েছে। এবার পাস করেছে ১০ লাখ ৩৫ হাজার ৩শ ৯ জন শিক্ষার্থী। গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি সব বোর্ডের ফলাফলের যে সারসংক্ষেপ তৈরি করেছে তাতে দেখা যায়, গত বছর ১১ টি বোর্ডে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। সেই হিসেবে পাসের হারও ...

Read More »

এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফল প্রকাশ : পাসের হার ৭৭.৭৮

result

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। এ বছরে পাসের হার ৭৭ দশমিক ৭৮। সব বোর্ডের ফলাফল একসঙ্গে প্রকাশ করা হয়েছে। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে এ ফলাফল প্রকাশ করা হয়। এবারের এইচএসসি বা সমমানের পরীক্ষা শুরু হয় গত ৩০ জুন। সাতটি পরীক্ষার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ে। এতে পরীক্ষা স্থগিত করা হয়। এরপর প্রথমে ১১ ...

Read More »