অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ নেই মন্তব্য করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমাদের শিক্ষার্থীদের জ্ঞান বাড়ছে, কিন্তু শারীরিক বিকাশ বাড়ছে না। বৃহস্পতিবার(১৫ ডিসেম্বর) দুপুরে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিজয় দিবস উদযাপন ও নবীনবরণ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ অনেক বড় শিক্ষাপ্রতিষ্ঠান। এখানকার শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকরা মাঠের দাবি করেছেন। তাদের দাবি খুবই ...
Read More »শিক্ষাখাতে বাংলাদেশ রোল মডেল : বিশ্বব্যাংক
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে সাক্ষাতকালে রোববার (১১ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে শিক্ষাখাতে বাংলাদেশকে রোল মডেল বললেন বিশ্বব্যাংকের প্রতিনিধি দল। বিশ্ব ব্যাংকের সিনিয়র ডিরেক্টর অমিত ধরের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধিদলটি বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের প্রশংসা করার পাশাপাশি শিক্ষাখাতে বিভিন্ন প্রকল্প সময়মত সফলভাবে বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তারা বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় জেন্ডার সমতা অর্জিত হওয়ায় অভিনন্দন জানান এবং বাংলাদেশ ...
Read More »শিক্ষক সমিতির ৫ শতাংশ প্রবৃদ্ধির দাবি
বাংলাদেশ শিক্ষক সমিতি শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর লক্ষ্মীবাজারস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবিলম্বে বার্ষিক ৫ শতাংশ প্রবৃদ্ধি, জাতীয়করণসহ সরকারের কাছে নানা দাবি জানিয়েছে । সেকেন্ডারি টিচার্স টাওয়ার মিলনায়তনে কেন্দ্রীয় কমিটির এক জরুরী সভায় নেতৃবৃন্দ এ দাবি জানায়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সৈয়দ জুলফিকার আলম চৌধুরী। এসময় বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. ইয়াদ আলী খান বলেন, ‘ ...
Read More »ব্যানারে রোকেয়ার স্থলে নূরজাহানের ছবি, অতঃপর…
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক মিলাদ মাহফিলের ব্যানারে বেগম রোকেয়ার ছবির পরিবর্তে প্রয়াত সাংবাদিক চাঁদপুরের কৃতি সন্তান নূরজাহান বেগমের ছবি ব্যবহার করায় তীব্র নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বাকৃবি সংসদ। রোববার বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বাকৃবি সংসদের সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা প্রকাশ করা হয়। জানা গেছে, বেগম ...
Read More »মাধ্যমিকে এগিয়ে গেলেও উচ্চ শিক্ষায় পিছিয়ে মেয়েরা
দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে মেয়েদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কিন্তু উচ্চ শিক্ষায় এখনও ছেলেদের চেয়ে পিছিয়ে আছে মেয়েরা। এক্ষেত্রে নিরাপত্তাসহ নারী শিক্ষায় সামাজিক দৃষ্টিভঙ্গিকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। আর এই প্রবণতা রোধে রাষ্ট্রের প্রণোদনা বাড়ানোর কথা বলছেন নারী নেত্রীরা। নারীদের উচ্চ শিক্ষা নিয়ে এভাবে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু’ নারী শিক্ষার্থী। তাদের এসব কথার প্রতিচ্ছবি ...
Read More »৩ হাজারের বেশি শূন্য পদে ওএসডি ১ হাজার ৮৪১
উপজেলা ও মফস্বল এলাকার সরকারি কলেজে তিন হাজারের বেশি পদ শূন্য থাকলেও ওএসডি বা কর্মহীন আছেন এক হাজার ৮৪১ জন শিক্ষক। অথচ উপজেলা ও মফস্বল এলাকার দেড় শতাধিক সরকারি কলেজে চরম শিক্ষক স্বল্পতা বিদ্যমান। ওএসডি শিক্ষকদের কেউ স্বেচ্ছায়, কারও মফস্বলে চাকরিতে অনীহা এবং কেউ কেউ শিক্ষা ছুটির নামে ঢাকায় ওএসডি হয়ে আছেন। আবার প্রভাবশালী ও বিশিষ্ট ব্যক্তিদের তদবিরের কারণেও অনেক ...
Read More »৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার কপি বই বিতরণ হবে
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, ‘২০১৭ শিক্ষাবর্ষের জন্য ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৪৫ কপি বই ছাপানো হচ্ছে।’ ‘প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত ২০১৭ শিক্ষাবর্ষে গতবছরের চেয়ে ২ কোটি ৮৪ লাখ ৩৪ হাজার ২ শ’৭৩টি বই বেশি ছাপা হচ্ছে’ রোববার (৪ ডিসেম্বর) ঢাকার মাতুয়াইল এলাকায় বিনামূল্যের পাঠ্যপুস্তক ছাপার কাজ সরেজমিনে পরিদর্শনকলে বলেন । শিক্ষামন্ত্রী বেলা ১১ টায় মতিঝিলের এনসিটিবি থেকে ...
Read More »অভিন্ন প্রশ্নে পাবলিক পরীক্ষা নেয়ার সুপারিশ
২০১৯ খ্রিস্টাব্দ থেকে সব শিক্ষা বোর্ডে অধীনের সব পাবলিক পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে নেয়াসহ ১৫ দফা সুপারিশ করেছেন শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীরা। সুপারিশগুলোর মধ্যে রয়েধেছ পাবলিক পরীক্ষার সময় এবং শিক্ষার্থীদের ওপর চাপ কমাতে এসএসসি পর্যায়ে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, চারু ও কারুকলা ও ক্যারিয়ার শিক্ষাকে পাবলিক পরীক্ষায় অন্তর্ভুক্ত না করে এগুলোকে বিদ্যালয় পর্যায়ে ধারাবাহিকভাবে মূল্যায়ন করা। বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) ও সৃজনশীল ...
Read More »এসএসসি থেকে চারটি বিষয় বাদ পড়তে পারে : শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের ওপর চাপ কমাতে এসএসসি পরীক্ষায় চারটি বিষয় না রাখতে আলোচনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সোমবার(২৮ নভেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী। মন্ত্রী জানান, সময় এবং শিক্ষার্থীদের ওপর চাপ কমানোর জন্য এসএসসি পর্যায়ে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, চারু ও কারুকলা এবং ক্যারিয়ার শিক্ষা এই চারটি বিষয় পরীক্ষার অন্তর্ভুক্ত না ...
Read More »‘যাদের তিনটি সন্তান প্রাথমিক বিদ্যালয়ে পড়ে তারাও উপবৃত্তি পাবে’
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, বর্তমানে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ৩০ লাখ শিশুকে উপবৃত্তি দেয়া হচ্ছে। যাদের তিনটি সন্তান প্রাথমিক বিদ্যালয়ে পড়ে তারাও উপবৃত্তি পাবে। বিশ্ব শিশু দিবস উপলক্ষে (২৬ নভেম্বব ) বিকেলে ঢাকার সেগুনবাগিচায় কচি-কাঁচার মেলা অডিটরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় গণশিক্ষামন্ত্রী এ তথ্য জানান। ‘এভারগ্রিন জুম বাংলাদেশ’ এ অনুষ্ঠানের আয়োজন করে। গণশিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা প্রাথমিক ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur