আগামি শিক্ষাবর্ষ (২০২০-২০২১) থেকে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজসমূহের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তির জন্যও এ প্রক্রিয়া প্রযোজ্য হবে। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ’র স্ট্যান্ডিং কমিটির ২৬২ তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত ...
Read More »চাঁদপুরে প্রাথমিকে ঝরে পড়ারোধে ৩ শতাধিক শিক্ষককে প্রশিক্ষণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়ারোধ ও প্রাথমিক শিক্ষাকে শক্তিশালী করণের লক্ষ্যে চাঁদপুরে ৩শ’১০জন শিক্ষা সেবিকাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে শহরে একটি পার্টি সেন্টারে থেকে দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। স্বেচ্ছাসেবী সংগঠন আশার প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের ...
Read More »সরকার কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে : শিক্ষামন্ত্রী
সরকার কারিগরি শিক্ষা ইতিমধ্যে আমরা তিন দশক সময় অতিবাহিত করে ফেলেছি। সামরিক শাসনসহ বিভিন্ন অপশাসনের কারণে আমরা এ সুযোগ কাজে লাগাতে পারিনি। আমাদের হাতে আছে আর মাত্র এক দশক। মন্ত্রী শনিবার ৮ ফেব্রুযারি সকালে খুলনার রূপসায় বঙ্গবন্ধু সরকারি কলেজের ৪৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘ এ সময়ের মাঝে আমরা ...
Read More »জাতীয় বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুকে নিয়ে এমফিল-পিএইচডি কোর্স চালু করবে
‘বঙ্গবন্ধুর রাজনৈতিক চিন্তা,সমাজ ভাবনা ও আদর্শ’ শীর্ষক গবেষণার বিষয়বস্তুর ওপর এমফিল-পিএইচডি কোর্স চালুর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। শনিবার ৮ ফেব্রুযারি গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিনেট হলে অ্যাকাডেমিক কাউন্সিলের ৯১ তম সভায় বঙ্গবন্ধুর ওপর এমফিল-পিএইচডি ডিগ্রির কোর্স চালুর এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.হারুন-অর-রশিদ। অ্যাকাডেমিক কাউন্সিলের ৩৩ জন সদস্য সভায় উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী, মুক্তিযুদ্ধ, ...
Read More »সৃজনশীল শিক্ষা ব্যবস্থায় নোট গাইডের প্রয়োজন নেই : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলছেন,আমরা নোট গাইড ব্যবস্থা বন্ধ করতে চাই। বর্তমান সৃজনশীল শিক্ষা ব্যবস্থায় নোট গাইডের প্রয়োজন নেই। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, অনেক প্রতিষ্ঠানের কতিপয় শিক্ষক নোট গাইড প্রকাশকের কাছ থেকে আর্থিক সুবিধা নেন, ছাত্র-ছাত্রীদের নোটগাইড কিনতে বাধ্য করেন। জেলা প্রশাসনকে বলবো এসব বন্ধে আপনারা আরও তৎপর হবেন। ঢাকা ...
Read More »প্রশ্নফাঁস বিষয়ে গোয়েন্দা সংস্থা সতর্ক রয়েছে : শিক্ষামন্ত্রী
সারাদেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আজ সোমবার সকাল ১০টায় শুরু হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রশ্নফাঁস বিষয়ে গোয়েন্দা সংস্থা যথেষ্ট সতর্ক রয়েছে। কেউ যাতে প্রশ্ন ফাঁস করতে না পারে, সেজন্য এবার ২ হাজার ৭৯০ সেট প্রশ্ন ছাপানো হয়েছে। এজন্য গুজবে কান না দিতে পরামর্শ দিয়েছেন তিনি। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা ...
Read More »বিভিন্ন স্টল ঘুরে দেখে বই কিনলেন শিক্ষামন্ত্রী
অমর একুশে বইমেলার উদ্বোধনের পরপরই বাংলা একাডেমিতে বিভিন্ন স্টল ঘুরে দেখে বই কিনলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুভেচ্ছা উপহার হিসেবে কয়েকটি স্টল থেকে তাকে কিছু বই উপহার দেয়া হয়। পরিদর্শন করেন বঙ্গবন্ধু জাদুঘর, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) মুজিব স্টল, বাংলা একাডেমির স্টল। একসময় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ডা. দীপু মনি। সেই সূত্রে বিভিন্ন দেশের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। ...
Read More »কচুয়ায় এসএসসি-দাখিল পরীক্ষার্থী ৫ হাজার ৮শ ৩২ জন
সারাদেশের ন্যায় কচুয়ায় কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ৪ হাজার ২শ ০৮ জন ও সমমান দাখিল পরীক্ষায় ১ হাজার ৪শ ৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে । সোমবার অনুষ্ঠিতব্য কচুয়ায় ১১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১১টি কেন্দ্রের মধ্যে এসএসসির ৭টি কেন্দ্রে ৪ হাজার ২শ ৮জন, ভোকেশনাল ১টি কেন্দ্রে ১৬৫ জন পরীক্ষার্থী ও সমমান ...
Read More »এসএসসি-সমমানের পরীক্ষা শুরু সোমবার
শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন,‘ কিছু প্রতারক চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া বা মিথ্যা প্রশ্ন তৈরি করে দ্রুত গুজব ছড়িয়ে দেয়। এ বিষয়ে আমরা আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্ক করে দিয়েছি। পরীক্ষার্থী ও অভিভাবকরা যাতে কোনো রূপ অনৈতিক কাজে বা প্রতারণার ফাঁদে না জড়ান সে বিষয়ে সকলকে আরো দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।’ এসএসসি ও সমমান পরীক্ষা সোমবার ...
Read More »ঢাবির ৬৭ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার
ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির সঙ্গে জড়িত এবং অস্ত্র ও মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৬৭ জন শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। এদের মধ্যে প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির জন্য ৬৩ জন এবং অস্ত্র ও মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে চারজনকে বহিষ্কার করা হয়। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur