Home / জাতীয় / অর্থনীতি

অর্থনীতি

সরকার ২ লাখ ২০ হাজার মে.টন গম কিনবে

Wheat ..

সরকার জি-টু-জি ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার মে.টন গম সংগ্রহের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করেছে। আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অর্থ উপদেষ্টা ড.সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত চলতি বছরের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২২তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। উপর্যুক্ত পরিমাণ গম ২০০৬ সালের সরকারি ক্রয় আইনের ধারা ৬৮ (১) ও ২০০৮ সালের সরকারি ক্রয় বিধিমালার ধারা ...

Read More »

রিজার্ভ বেড়ে ৩০ বিলিয়ন ডলার

tk money

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০.০২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, এখন দেশে রিজার্ভ বিপিএম-৬ হিসেবে দাঁড়িয়েছে ২৪.৯৯ বিলিয়ন ডলার। বুধবার (১৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ১৬ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩০০২৬.৬২ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ...

Read More »

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হলেন ড.আক্তার হোসেন

dr acter

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ পেয়েছেন ড.মোহাম্মদ আক্তার হোসেন। আগামি দু’বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। এর আগে ডেপুটি গভর্নর ড.হাবিবুর রহমান এ দায়িত্ব পালন করে আসছিলেন। এ নিয়োগের মাধ্যমে দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ প্রধান অর্থনীতিবিদ পেল বাংলাদেশ ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ড.মোহাম্মদ আক্তার হোসেনকে বাংলাদেশ ...

Read More »

কমলো ডলারের দাম, বাড়লো টাকার মান

টাকার বিপরীতে ডলারের দাম কমে ১২০ টাকার নিচে নেমে এসেছে। রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়া এবং আমদানি ব্যয় কমার প্রভাবে বাজারে ডলারের চাহিদা কমেছে। ফলে টাকার মান আগের চেয়ে কিছুটা শক্তিশালী হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, এটি সাময়িক স্বস্তির ইঙ্গিত দিলেও বাজারে নজরদারি ও নীতিগত স্থিতিশীলতা ধরে রাখা জরুরি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সোমবার মার্কিং ডলার ১১৯ টাকা ৫০ পয়সা থেকে ১২০ ...

Read More »

আয়কর রিটার্ন ছাড়া মিলবে না ৩৯ ধরনের সেবা

চলতি ২০২৫–২৬ অর্থবছর থেকে নির্দিষ্ট ৩৯টি সরকারি ও বেসরকারি সেবা পেতে বাধ্যতামূলক করা হয়েছে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বলছে, করদাতার সংখ্যা বাড়ানো, স্বচ্ছতা আনা এবং করনীতিতে জবাবদিহিতা নিশ্চিত করতেই এই নির্দেশনা কার্যকর করা হয়েছে। এনবিআরের পক্ষ থেকে জানানো হয়, যেসব প্রতিষ্ঠান এসব সেবা দিয়ে থাকে, তারা রিটার্ন জমার প্রমাণ ছাড়া কোনো সেবা দিলে সংশ্লিষ্ট কর্মকর্তা–কর্মচারীদের বিরুদ্ধে ...

Read More »

চালের বাজার স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে সারা দেশে অভিযান

rice

চালের বাজার স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে সারা দেশে অভিযান শুরু করেছে সরকার। অবৈধ মজুতের অভিযোগে এরই মধ্যে শতাধিক প্রতিষ্ঠানকে ১০ লাখেরও বেশি টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ছাড়া ধানের জাতের অস্তিত্ব না থাকা সত্ত্বেও মিনিকেট চালের বাজারজাত বন্ধেও পদক্ষেপ নিচ্ছে সংস্থাটি। জেলা প্রশাসনের উদ্যোগেও দেশজুড়ে এ অভিযান অব্যাহত রয়েছে। সম্প্রতি ‘বিক্রি অব্যাহত মিনিকেট চাল, প্রতারিত হচ্ছেন ...

Read More »

৪৩ পণ্য রপ্তানিতে মিলবে নগদ প্রণোদনা

goods ---

২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে ৪৩ ধরনের পণ্য রপ্তানির বিপরীতে আগের মতোই ভর্তুকি বা নগদ সহায়তা দেয়া হবে। ১০ জুলাই বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে জারি করা এক সার্কুলারে জানানো হয়েছে,রপ্তানির জন্য গত অর্থবছরে যেসব ভর্তুকির হার ঘোষণা করা হয়েছিল,তা অপরিবর্তিত থাকবে। সার্কুলারে বলা হয়েছে,‘রপ্তানিকারকরা আগের অর্থবছরের মতোই শূন্য দশমিক ৩০% থেকে সর্বোচ্চ ১০% পর্যন্ত নগদ সহায়তা পাবেন।’ ...

Read More »

জানুয়ারি ২০২৬ থেকে সকল ব্যাংকে আরবিএস চালু হবে : কেন্দ্রিয় ব্যাংক

bb

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড.আহসান এইচ মনসুর বলেছেন, ‘ দেশের ব্যাংক খাতের তদারকি ব্যবস্থা আরও দক্ষ, কার্যকর ও আধুনিক করে তোলার জন্য ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে সকল ব্যাংকে ‘রিস্ক বেসড সুপারভিশন’ (আরবিএস) ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে ।’ তিনি বলেন, ‘আরবিএস কাঠামোর প্রাথমিক পর্যায়গুলো বেশ কয়েকটি ব্যাংকের সাথে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। ২০২৫ সালের জুলাইয়ের মধ্যে ৬১টি তফসিলি ব্যাংকে পাইলট ...

Read More »

জুলাইয়ের প্রথম ছয় দিনেই রেমিট্যান্সে ঝলক

tk money

বাংলাদেশের অর্থনীতি সচল রাখার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রবাসীরা।তাদের পাঠানো রেমিট্যান্সের ওপর ভর করে শক্তিশালী ভিত গড়চ্ছে দেশের অর্থনীতি। গত বছর গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে পটপরিবর্তনের পর প্রত্যেক মাসেই রেমিট্যান্সের প্রবাহ ঝলক দেখাচ্ছে। সেই ধারাবাহিকতায় সদ্যসমাপ্ত জুনের মতো চলতি মাস জুলাইয়েও প্রবাসী আয় বা রেমিট্যান্সের ইতিবাচক প্রবাহ অব্যাহত রয়েছে। জুলাই মাসের প্রথম ৬ দিনে দেশের রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে ১৫.৩৪ শতাংশ বৃদ্ধি ...

Read More »

রেমিট্যান্সের পর দেশের রিজার্ভেও বড় সুখবর

tk money

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩১৩১৩ দশমিক ৭৫ মিলিয়ন বা ৩১ দশমিক ৩১ বিলিয়ন ডলার মার্কিন বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ২৯ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩১৩১৩ দশমিক ৭৫ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ...

Read More »