চলতি নভেম্বরে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ২৬ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২১৫ টাকা। রোববার ২ নভেম্বর সন্ধ্যা থেকেই এ দর কার্যকর হবে। নভেম্বরে এলপিজির সঙ্গে দাম কমেছে অটোগ্যাসেরও। ৫৬ টাকা ৭৭ পয়সা থেকে কমে অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫৫ টাকা ৫৮ পয়সা। রোববার বিকেলে রাজধানীর ...
Read More »১ শ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ‘ড্র’ ২ নভেম্বর
১শ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২১তম ‘ড্র’ ২ নভেম্বর সকাল ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ২৮ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সিঙ্গেল কমন ‘ড্র’ পদ্ধতিতে প্রাইজবন্ডের ‘ড্র’ অনুষ্ঠিত হয়ে থাকে। প্রাইজবন্ডের প্রতি সিরিজে প্রতি ‘ড্র’ তে ছয় লাখ টাকার একটি, ৩ লাখ ২৫ হাজার টাকার একটি, ...
Read More »২২ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা
চলতি মাসের প্রথম ২২ দিনে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার ৪৩৬ কোটি ৬২ লাখ টাকার সমান (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।২৩ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,অক্টোবরের প্রথম ২২ দিনে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ১০ লাখ ডলার, যা গত বছরের ...
Read More »গত এক বছরে বন্ধ হয়েছে ১৮৫ পোশাক কারখানা
ক্ষমতার পটপরিবর্তন, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং জ্বালানি সংকটের কারণে বিগত এক বছরে দেশে ১৮৫টি তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এতে হাজার হাজার শ্রমিক বেকার হয়েছেন। গত দুই মাসে রপ্তানি আয় কমেছে ৬ শতাংশ। টেকসই উৎপাদনের স্বার্থে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ও বায়িং হাউজ অ্যাসোসিয়েশন (বিজিবিএ)। রবিবার রাজধানীতে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ...
Read More »রেমিট্যান্স রক্ষা ও অধিকার নিশ্চিতে প্রবাসী শ্রমিকদের ১৫ দাবি
বাংলাদেশের অভিবাসী শ্রমিকরা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও প্রাতিষ্ঠানিক সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন প্রবাসী শ্রমিকরা। এসব সমস্যার সমাধানে সরকারের কাছে ১৫ দফা দাবি তুলে ধরে সরকারের কাছে তা অবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়েয়েছেন তারা। শনিবার ২৭ অক্টোবর ইআরএফ মিলনায়তনে (ইকোনমিক রিপোর্টার্স ফোরাম) এক সংবাদ সম্মেলনে প্রবাসী শ্রমিকদের বিভিন্ন সংগঠনের নেতারা তাদের এসব দাবি তুলে ...
Read More »আগস্টে রেমিট্যান্স এলো ২৯ হাজার ৫৪৮ কোটি টাকা
চলতি আগস্ট মাসের ৩১ দিনে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ২৪২ কোটি ২০ লাখ (২.৪২ বিলিয়ন) মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় পরিমাণ ২৯ হাজার ৫৪৮ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত মাসে (জুলাই) প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়েছেন ২৪৮ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩০ হাজার ...
Read More »প্রথম ১০ দিনে ই-রিটার্ন জমা পড়েছে ১ লাখ
২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রম শুরু হয়েছে গত ৪ আগস্ট। প্রথম ১০ দিনে ৯৬ হাজার ৯৪৫ জন করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড.সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ কর বছরের জন্য ই-রিটার্ন দাখিল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এরপর থেকে মাত্র ১০ দিনের ...
Read More »১২ দিনে দেশে রেমিট্যান্স এলো ১০৫ কোটি ডলার
চলতি মাসের প্রথম ১২ দিনে দেশে ১০৫ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। আরিফ জানান, আগস্ট মাসের ১২ দিনে ১০৫ কোটি ৪০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে (২০২৪ সালের আগস্টের প্রথম ১২ দিন) দেশে এসেছিল ৭২ কোটি ১০ লাখ ডলারের রেমিট্যান্স। ...
Read More »বাংলাদেশকে হালাল পণ্যের হাব হিসেবে গড়তে কাজ চলছে: বিডা চেয়ারম্যান
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, হালাল অর্থনীতির সহায়ক পরিবেশ তৈরির মাধ্যমে বাংলাদেশকে হালাল পণ্যের আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। রোববার (৩ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ‘হালাল ইকোনমি ৩৬০ : ড্রাইভিং গ্লোবাল গ্রোথ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার ...
Read More »সাইবার হামলার আশঙ্কা, সতর্কতা জারি করলো বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল পেমেন্ট সেবাদাতাদের ওপর বড় ধরনের সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি (আইসিটি) বিভাগ থেকে এক চিঠিতে এ সতর্কতা জানানো হয়। এতে বলা হয়, আগামী দিনে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই), ব্যাংক, আর্থিক খাত, স্বাস্থ্যসেবা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে। বিভিন্ন ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur