চলতি আমন মৌসুমে ‘কৃষকের অ্যাপ’র মাধ্যমে ধান কিনবে সরকার। এজন্য মাঠপর্যায়ে খাদ্য বিভাগীয় কর্মকর্তাদের ১৩ নির্দেশনা দিয়েছে খাদ্য অধিদপ্তর। সম্প্রতি ঢাকা, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকদের কাছে এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়। আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে পাঁচ লাখ টন চাল ও তিন লাখ টন ধান কিনবে সরকার। প্রতি কেজি চাল ৪২ ও ...
Read More »বেড়েছে চাল-ডাল-আটার দাম
বাজারে চাল, ডাল, আটা, ময়দা, তেল, চিনি ও ছোলার দাম বেড়েছে। আর সপ্তাহের ব্যবধানে কমেছে পেঁয়াজ, রসুন, আদা, ডিম ও ব্রয়লার মুরগির দাম। যেসব পণ্যের দাম কমেছে সেগুলো দুই-তিন সপ্তাহের ব্যবধানে বেড়েছিল। ব্যবসায়ীরা বলছেন, দেশে ডলারের উচ্চ মূল্যের কারণে আমদানি পণ্যের দাম বেড়েছে। এরমধ্যে তেল ও চিনির দাম বাড়িয়ে নির্ধারণ করে দিয়েছে সরকার। অন্যদিকে, এ দুই পণ্য ও চাল বাদে ...
Read More »তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার মে.টন সার আমদানির অনুমোদন
সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কানাডা থেকে ২ লাখ ১০ হাজার টন সার ও সারের কাঁচামাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে কৃষি মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের দুটি প্রস্তাবে ওই সার কেনার অনুমতি দেয়া হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ বৈঠক হয়। ...
Read More »১৫ নভেম্বর থেকে চেক ক্লিয়ারিংয়ের নতুন সময়সূচি
আগামি ১৫ নভেম্বর মঙ্গলবার থেকে নতুন সময়সূচিতে চলবে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান। এ সময়ে নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা অব্যাহত রাখতে আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে কেন্দ্রিয় ব্যাংক। বৃহস্পতিবার ১০ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টে এ নির্দেশনা দিয়েছে। নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকে স্থাপিত রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, স্বয়ংক্রিয় চেক নিকাশ ঘর এবং বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার ...
Read More »এখন থেকে রেমিট্যান্স পাঠাতে চার্জ লাগবে না প্রবাসীদের
এখন থেকে রেমিট্যান্স পাঠাতে আর চার্জ দেওয়ার প্রয়োজন হবে না বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। একই সঙ্গে বিদেশে ছুটির দিনেও রেমিট্যান্স পাঠাতে পারবেন তারা। চলমান ডলার সংকটে বৈধভাবে রেমিট্যান্স বাড়াতে এসব উদ্যোগ নিয়েছে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর সংগঠন বাফেদা। রোববার (৬ নভেম্বর) সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবিবি ও বাফেদার বৈঠক শেষে সোনালী ব্যাংকের এমডি ...
Read More »অক্টোবরে আরও কমলো রেমিট্যান্স
চলতি (২০২২-২৩) অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) টানা ২ বিলিয়ন ডলার করে রেমিট্যান্স এসেছিল দেশে। এর পরের মাস সেপ্টেম্বরে তা কমে ১৫৩ কোটি ৯৫ লাখ বা ১ দশমিক ৫৪ বিলিয়ন ডলারে নেমেছে। সদ্য বিদায়ী অক্টোবর মাসে রেমিট্যান্সের এ ধারা আরও নিম্নগামী। অক্টোবর মাসে রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ৫৪ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১০৪ টাকা হিসাবে) এর ...
Read More »সরকার ৫৪ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল কিনবে
২০২৩ সালের জন্য ৫৪ লাখ ৬০ হাজার টন পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার ১৯ অক্টোবর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ ...
Read More »বেড়েছে পেঁয়াজ-মুরগির দাম, কমেছে ডিমের
সপ্তাহের ব্যবধানে বাজারে ডিমের দাম কমলেও বেড়েছে পিঁয়াজ ও মুরগির দাম। এছাড়া অন্য সব পণ্যের দাম বাজারে অপরিবর্তিত আছে। শুক্রবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুরের ১১ নম্বর বাজার ঘুরে এসব চিত্র উঠে এসেছে। বাজারে আগের দামে বিক্রি হচ্ছে সবজি। আকারভেদে বাঁধাকপি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। শসা কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। লম্বা বেগুনের কেজি ৮০, গোল বেগুন ১২০, টমেটো ১৪০, ...
Read More »পণ্যের অসহনীয় দামে পিষ্ট হচ্ছে ভোক্তা
পণ্যের অসহনীয় দামে প্রতিনিয়ত পিষ্ট হচ্ছেন ভোক্তা। চাল ডাল, তেল, মাছ-মাংস, সবজি সবকিছুর দাম আকাশছোঁয়া। সরবরাহ থাকলেও প্রতিকেজি মোটা চাল কিনতে ক্রেতার ৫২-৫৫ টাকা খরচ করতে হচ্ছে। আর ভালো মানের প্রতিকেজি সরু চাল বিক্রি হচ্ছে ৮০ টাকার উপরে। এদিকে সরকারের পক্ষ থেকে ভোজ্যতেলের দাম কমানো হলেও বাজারে তা অকার্যকর। নতুন করে কেজিতে ১৫ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। পাশাপাশি দাম ...
Read More »লিটারে ১৪ টাকা কমছে সয়াবিন তেলের দাম
বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৪ টাকা ও খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৭ টাকা কমছে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৭৮ টাকা, আগের দাম ১৯২ টাকা। খোলা সয়াবিন তেলের নতুন দাম হবে ১৫৮ টাকা। বর্তমানে বাজারে খোলা সয়াবিন লিটারপ্রতি ১৭৫ টাকায় বিক্রি হচ্ছে। সোমবার (০৩ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur