১৩০টি পোশাক কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন তৈরি পোশাক মালিক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। তিনি বলেন, পোশাক কারখানায় কর্মচারী ও শ্রমিকদের নিরাপত্তা এবং কারখানার সম্পত্তি রক্ষার স্বার্থে এসব কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়। রোববার (১২ নভেম্বর) উত্তরায় বিজিএমইএ অফিসে ‘পোশাক শিল্পে ন্যূনতম মজুরি ও বর্তমান শ্রম পরিস্থিতি’ বিষয়ক সংবাদ ...
Read More »ডলার এখন ১২৪ টাকা
দেশে ডলারের তীব্র সংকট সৃষ্টি হয়েছে, লাগামহীনভাবে বাড়ছে দাম। কমছে টাকার মান। নানা পদক্ষেপ নিয়েও দাম নিয়ন্ত্রণে আনতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক। ফলে খোলা বাজারে ডলারের দাম গিয়ে ঠেকেছে ১২৪ টাকায়। চিকিৎসা, শিক্ষা বা ভ্রমণের জন্য যারা বিদেশে যাচ্ছেন তাদের এই দামে নগদ ডলার কিনতে হচ্ছে। বুধবার (৮ নভেম্বর) কার্ব মার্কেট বা খোলা বাজারে নগদ এক ডলার কিনতে গ্রাহকদের গুনতে ...
Read More »সৌদি আরব থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
ইসলামে নারীবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগদান ও ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৮ নভেম্বর) সকাল ৭টা ৪১ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী প্লেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার বিষয়টি নিশ্চিত করেছেন। গত রোববার (৫ নভেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং মদিনার ...
Read More »এবার বেড়েছে চালের দাম
নিত্যপণ্যের বাজারে অস্থিরতা কমছে না; বরং তা দিনে দিনে বাড়ছে। পেঁয়াজ, আলু, ডিম, চিনির পর এবার বেড়েছে চালের দাম। রাজধানীর বিভিন্ন বাজারে ভোক্তা পর্যায়ে প্রতি কেজি চালে পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে। এর জন্য মৌসুম শেষ হওয়ায় সরবরাহ কমে যাওয়া, হরতাল-অবরোধে পরিবহন খরচ বেড়ে যাওয়া এবং ব্যবসায়ীদের অতিমুনাফার প্রবণতাকে দুষছেন সংশ্লিষ্টরা। তবে আমন ধান কাটা শুরু হলে দাম কমে আসবে বলে ...
Read More »আমদানি করা আলু বিক্রি হবে ৩০ টাকা কেজিতে
দেশের বাজারে আলু এখন ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এরই মধ্যে সরকারের অনুমতিতে আলু আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, আমদানি করা আলু ৩০ টাকা কেজি দরে বিক্রি হবে। এদিকে রাজধানীতে সবজির দাম কিছুদিন ধরে বাড়তি থাকলেও এখন কমতে শুরু করেছে। তবে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। চাল কেজিতে বেড়েছে দুই থেকে ...
Read More »ক্ষুদ্র চাষীদের জন্য ২২ হাজার ৫২৮ কোটি টাকা বরাদ্দ : কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক জানিয়েছেন, প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের কল্যাণে চলতি অর্থ বছরে সরকার কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন ফসলের মাধ্যমে ২২ হাজার ৫২৮ কোটি ৯৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য দিদারুল আলমের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। আব্দুর রাজ্জাক বলেন, দেশের প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের কল্যাণে চলতি ২০১৩-২০২৪ অর্থ বছরে ...
Read More »বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে চালু হচ্ছে ‘টাকা পে’ কার্ড
বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে ভিসা ও মাস্টার কার্ডের মতো ‘টাকা পে’ নামে দেশে এ প্রথম নিজস্ব কার্ড চালু হতে যাচ্ছে। আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এ কার্ডের উদ্বোধন করবেন। কার্ডটি ইস্যু করবে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক। প্রাথমিকভাবে এসব ব্যাংক পাইলটভিত্তিতে ‘টাকা পে’ ইস্যু করবে। শীঘ্রই অন্য ব্যাংকগুলোও এই কার্ড গ্রহণ ইস্যু করবে।এ কার্ডটি প্রাথমিকভাবে দেশে ...
Read More »আলুর দাম কমেনি, পেঁয়াজের কেজি ১৪০ টাকা
আমদানির খবরে বাজারে আলুর দামে কোনো প্রভাব পড়েনি। মঙ্গলবার (৩১ অক্টোবর) হিমাগার থেকে প্রতি কেজি আলু ২৬ থেকে ২৭ টাকায় বিক্রি করতে সারাদেশে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তাতেও দাম কমার কোনো লক্ষণ নেই। আলু আগের দামেই বিক্রি হচ্ছে প্রতিকেজি ৬০ টাকা দরে। যেখানে অনেকটা উল্টো ঘটেছে পেঁয়াজের ক্ষেত্রে। ভারত ন্যূনতম রপ্তানি মূল্য বেঁধে দেওয়ার খবরেই বাজারে হু হু ...
Read More »দেশে অনুমোদন পেল ২টি ডিজিটাল ব্যাংক
দেশে প্রথমবারের মতো দুটি ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক দুটি হলো- নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি ও কড়ি ডিজিটাল ব্যাংক পিএলসি। ২২ অক্টোবর, রোববার বাংলাদেশ ব্যাংকের সভায় এ দুটি ডিজিটাল ব্যাংককে অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। নগদ ডিজিটাল ব্যাংক ও কড়ি ডিজিটাল ব্যাংকের পারফরমেন্স পর্যালোচনা করে স্মার্ট ডিজিটাল ব্যাংক,জাপান বাংলা ডিজিটাল ...
Read More »রেমিট্যান্সে ডলারের নতুন দাম কার্যকর
রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ডলারের দাম বাড়ল আড়াই শতাংশ। এক্ষেত্রে ডলারের দাম ১১০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১১২.৭৫ টাকা। আজ রোববার ২২ অক্টোবর থেকে নতুন এ দর কার্যকর হবে। প্রবাসী আয়ে ডলারের দাম বেড়ে হয়েছে ১১২.৭৫ টাকা বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতায় অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স,বাংলাদেশ ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের যৌথ বৈঠকে শুক্রবার প্রবাসী আয়ে ডলারের এ দাম পুনর্নির্ধারণ করা ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur