করোনাভাইরাস বিষয়ে সচেতনতা নিয়ে জেলা প্রশাসকের একটি জরুরী ঘোষণাঃ এতদ্বারা চাঁদপুর জেলার সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চাঁদপুর জেলায় মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হঠাৎ বেড়ে যাওয়ার কারনে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী ১০/০৫/২০২০ তারিখ সকাল ৬:০০ টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল শপিং মল, বিপনী বিতান, মার্কেট, দোকান-পাট, ব্যবসা কেন্দ্র আবশ্যিকভাবে বন্ধ থাকবে। ...
Read More »চাঁদপুরে একদিনে সর্বোচ্চ সংখ্যক শনাক্ত : ৫ পুলিশসহ ১২ জনের করোনা
চাঁদপুরে আরো ১২ জনের নমুনা টেস্টের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। অর্থাৎ তারা করোনায় আক্রান্ত। চাঁদপুরে করোনা সংক্রমণের পর এটাই একদিনে সর্বোচ্চ সংখ্যক শনাক্তের ঘটনা। এ নিয়ে চাঁদপুরে করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৬ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৪জন। সুস্থ হয়েছেন ১২জন। ৯ মে শনিবার চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোঃ সাখাওয়াত উল্লাহ এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, আজ মোট ...
Read More »চাঁদপুরে ফ্রী চিকিৎসাসেবা ঔষধ নিয়ে মানুষের দৌরগোড়ায় সেনাবাহিনী
করোনাভাইরাসে চাঁদপুরে এই প্রথম বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা এরিয়ার উদ্যোগে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র ও বিনামূল্যে ওষুধ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। ৯ মে শনিবার দুপুরে চাঁদপুর স্টেডিয়াম প্রাঙ্গণে এই মেডিকেল কেন্দ্রের প্রথম দিনে প্রায় পাঁচ শতাধিক মানুষ প্রাথমিক বিভিন্ন রোগের চিকিৎসাসেবা গ্রহণ করে। সামাজিক দূরত্ব বজায় রেখে ও সুশৃংখল ভাবে সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে প্রতিদিন প্রতিদিন চাঁদপুর জেলার বিভিন্নস্থানে সকাল 8 টা থেকে ...
Read More »করোনাতে থেমে নেই চাঁদপুরে মাদকের ব্যবসা : বাড়ছে চুরি ও ছিনতাই
পবিত্র মাহে রমজান ও করোনা ভাইরাসের মহামারিতে থেমে নেই চাঁদপুর শহরের মঠখোলা খলিশাঢুলী এলাকায় মাদকের রমরমা ব্যবসা। বিকেলের পর থেকে এসব মাদক ব্যবসায়ী ও মাদক সেবীরা ওয়াবদা গেইট মেঘনা-ধনোগোদা সেচ প্রকল্পের অফিসের মাঠে জড়ো হতে থাকে। গভীর রাত পর্যন্ত চলে তাদের এই আড্ডা। আর এখানেই বসে মাদকের টাকা জোগাতে পরিকল্পনা করে এলাকায় বাড়ছে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড ...
Read More »চাঁদপুরে লকডাউনে অধিকাংশ ব্যবসায়ী স্যানিটাইজার ব্যবসা ঝুঁকছেন
মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনের বর্তমান পরিস্থিতিতে নিজ ব্যবসা বন্ধ থাকায় অধিকাংশ ব্যবসায়ীই স্যানিটাইজার ব্যবসা ঝুঁকছেন। গত দেড় দুই মাস ধরে চাঁদপুরে চলছে অনির্দিষ্টকালের লকডাউন। আর এই লকডাউনে বন্ধ রয়েছে চাঁদপুরের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান। হঠাৎ করে দেশের এমন মহা দুর্যোগে সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়ছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। লকডাউনে নিজ কর্মে যাওয়া মানি করোনায় আক্রান্ত নয়তো প্রশাসনের দৌড়ানি। তাই ...
Read More »চাঁদপুরে হোম কোয়ারেন্টিন না মানায় ১৭ জনকে জরিমানা
চাঁদপুরে হোম কোয়ারেন্টিন ও সরকারি নির্দেশনা না মেনে মার্কেটের দোকান খোলায় ১৭ জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুরে শহরের বাবুরহাট মার্কেটে ৯জন ও শহরের পূরবে মার্কেটের ৮ ব্যবসায়ীকে নিয়ম না মানায় অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সামিউল ইসলাম। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সেনাবাহিনীকে সাথে নিয়ে শহরের বিভিন্ন জায়গায় টহলরত থেকে ...
Read More »মার্কেট খোলার আগেই চাঁদপুরে ব্যাপক হারে বাড়ছে যানবাহন ও মানুষের উপস্থিতি
লকডাউনের বর্তমান পরিস্থিতিতে আগামী ঈদুল ফিতরকে সামনে রেখে বিভিন্ন শপিংমল গুলো সর্ত সাপেক্ষে সীমিত আকারে খোলার সিন্ধান্ত গৃহিত হলেও তার আগে থেকেই চাঁদপুরে ব্যাপক হারে বাড়ছে যানবাহন ও মানুষের উপস্থিতি। দেশের করোনা পরিস্থিতিতে সাড়াদেশে একযোগে চলছে অনির্দিষ্টকালের লকডাউন। এই মহামারী করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সচেতনতার জন্য এই লকডাউন ঘোষনা করেন সরকার। দীর্ঘদিন ধরে চাঁদপুরেও চলছে এ লকডাউন কার্যক্রম। প্রথম প্রথম ...
Read More »চাঁদপুরে প্রথম আক্রান্ত যুবক যেভাবে করোনা জয় করলেন
চাঁদপুর সদর উপজেলায় করোনায় প্রথম আক্রান্ত নারায়ণগঞ্জ ফেরত যুবক নান্নুর রহমান খান। তিনি ফেসবুক লাইভে করোনাযুদ্ধে জয়ী হওয়ার গল্প তুলে ধরেন। নান্নুর রহমান জানান, তিনি নারায়ণগঞ্জের মর্ডান ডায়াগনস্টিক সেন্টারে সিটিস্ক্যান এন্ড এমআরআই ডিপার্টমেন্টে মেডিকেল টেকনোলজিস্ট পোস্টে কর্মরত। গত ১ এপ্রিল তিনি চাঁদপুর আসার পর শ্বাসকষ্ট দেখা দিলে হটলাইনে যোগাযোগ করার পর ৮ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়। পরবর্তীকালে ১২ ...
Read More »চাঁদপুরে সামাজিক দূরত্ব না মানায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
করোনা পরিস্থিতিতে বেচাকেনা পরিচালনায় সামিজিক দূরত্ব না মানায় চাঁদপুরে ৪ ব্যবসা প্রতিষ্ঠান কে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৭ মে বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের কালিবাড়ি ও জোড়পুকুর পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম। এ সময় চাঁদপুর মডেল থানার এস আই মোঃ রাশেদুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহকারি ...
Read More »চাঁদপুরে এবার করোনা থেকে সুস্থ হয়ে বৃদ্ধের মৃত্যু
চাঁদপুরে এবার করোনায় আক্রান্ত এক বৃদ্ধ সুস্থ হওয়ার পর মারা যাওয়ার ঘটনা ঘটলো। মৃত ওই ব্যক্তির নাম আলী আজ্জম (৬৫)। ৭ মে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি। জানা গেছে, সকাল ১০টা থেকে বুকে ব্যথা অনুভব করছিলেন তিনি। মৃত আলী আজ্জমের বাড়ি চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা গ্রামে। তিনি চাঁদপুরে প্রথম করোনায় মৃত হিসেবে শনাক্তকৃত ফয়সালের ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur