Home / চাঁদপুর

চাঁদপুর

চাঁদপুর ড্রামার বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন

চাঁদপুর

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও চাঁদপুর থিয়েটার ফোরামের অন্তর্ভুক্ত সদস্য সংগঠন চাঁদপুরের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন চাঁদপুর ড্রামার বার্ষিক সাধারণ সভা ও ২০২৫-২০২৬ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ২১ সেপ্টেম্বর রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে চাঁদপুর ড্রামার সভাপতি মুরাদ হোসেন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কে এম মাসুদের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়। সভা শুরুতে সংগঠনের সদস্য সদ্য ...

Read More »

দীর্ঘদিন পরে হলেও জেলা প্রশাসক গোল্ডকাপ শুরু হয়েছে

চাঁদপুর

দীর্ঘ দুই বছর পর উৎসব মূখর পরিবেশে চাঁদপুরে ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে চাঁদপুর স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। উদ্বোধনী খেলায় ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া ও মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থাকে ২-১ গোলে পরাজিত করে। উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, নানা কারনে একসময় ...

Read More »

জেলা স্কাউটস আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন

উদযাপন

২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলা স্কাউটস আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৫ উদযাপন করে। “Act Now for a Peaceful World”- এ প্রতিপাদ্য বিষয় নিয়ে এবার সারাদেশের ন্যায় চাঁদপুরেও দিবসটি উদযাপিত হয় । চাঁদপুর জেলা স্কাউট কার্যালয়, কদমতলা বেলা ৩ টায় জেলা স্কাউটের আয়োজনে অনুষ্ঠান হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্কাউটস কমিশনার শাহাজান সিদ্দিকী । সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা ...

Read More »

চাঁদপুরে অবৈধ বালু উত্তোলনে দুটি ড্রেজার-বাল্কহেডসসহ আটক ৯

চাঁদপুর

চাঁদপুরের গোসাইরহাট নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ি পরিচালিত এক তৎপর অভিযানে নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করার দায়ে ৯ জনকে আটক করা হয়েছে। অভিযানে ২টি ড্রেজার, ২টি বাল্কহেড, ৩টি নৌকা ও জাল জব্দ করা হয়েছে। অভিযানটি শনিবার দিবাগত রাত ১০টা থেকে রোববার সকাল ৭টা পর্যন্ত গোসাইরহাট থানার শেষ সীমান্ত পর্যন্ত পরিচালনা করে নরসিংহপুর নৌ ...

Read More »

দূর্গাপূজা নিয়ে কোন অবহেলা করা যাবে না : শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর

“সংখ্যালগু ও সংখ্যাগুরু নয়, আমরা সবাই বাংলাদেশী” এ প্রতিপাদ্যে উপর শারদীয় দুর্গোৎসব উপলক্ষ চাঁদপুর জেলা পূজা উদযাপন কমিটির সাথে জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৭টায় জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনের হলরুমে সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি তার বক্তব্যে বলেন, এ বছর দুর্গোৎসবটা একটু চ্যালেঞ্জিং। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ ...

Read More »

২৪-এ যে আন্দোলন হয়েছিল তারই প্রতীক হচ্ছে তারুণ্যের উৎসব : জেলা প্রশাসক

চাঁদপুর

তারুণ্যের উৎসব জাতীয় চ্যাম্পিয়নশিপ জাতীয় যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় চাঁদপুর বনাম কিশোরগঞ্জের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) বিকাল তিনটায় চাঁদপুর স্টেডিয়াম মাঠে বাংলাদেশ ফুটবল ফেডারেশন চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ফুটবল ম্যাচের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন। তিনি বক্তব্যে বলেন, ‘তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট কেবল খেলার ...

Read More »

বাবুরহাট-পেন্নাই সড়কে প্রাইভেটকারের ধাক্কায় খুঁটি ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন

চাঁদপুর

চাঁদপুরে মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কের মুন্সীরহাট বাজার এলাকায় বেপরোয়া গতির একটি প্রাইভেটকারের ধাক্কায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। এতে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা আরসিসি খুঁটিতে ধাক্কা লেগে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া ...

Read More »

পত্রিকার বর্ষপূর্তি উপলক্ষে গরীব, অসহায়দের মাঝে খাবার বিতরণ

চাঁদপুর

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাতা ইকরাম চৌধুরীর স্মরণে ও পত্রিকাটি ২৭তম বর্ষে পদার্পণ করায় গরীব, অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে শহরের কালিবাড়ি রেলওয়ে প্লাটফর্মে দৈনিক চাঁদপুর দর্পণ পরিবারের আয়োজনে অর্ধশত প্যাকেট খাবার বিতরণ করা হয়। এসময় দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ শরীফ চৌধুরী, প্রধান সম্পাদক মুনীর চৌধুরী, নাট্য সংগঠক মাঈনুদ্দিন লিটন ভূঁইয়া, চাঁদপুর প্রেসক্লাবের আপ্যায়ন ...

Read More »

চাঁদপুরে ইউনাইটেড হাসপাতাল সিলগালা, আটক ৩

চাঁদপুর

চাঁদপুরে কবরস্থ করার সময় জীবিত উদ্ধার হওয়া এক নবজাতকের ঘটনায় এই পর্যন্ত ৩জনকে আটক করেছে পুলিশ। এছাড়াও এই ঘটনাসহ নানা অনিয়মের অভিযোগে চাঁদপুর শহরের আলোচিত ‘দি ইউনাইটেড হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ করে সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে আদালতের পরামর্শে চাঁদপুর সিভিল সার্জনের নির্দেশে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রফিকুল হাসান ফয়সল হাসপাতালটি ...

Read More »

কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ প্রদান

চাঁদপুর

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার বৃত্তি পরীক্ষা ২০২৪ এর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ প্রদান অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় চাঁদপুর আল-আমীন একাডেমি স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন-এর চেয়ারম্যান ড. এল. এম. কামরুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে বলেন—“আজকের এই উপহার ...

Read More »