২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের অর্থপেডিক্স সার্জারি বিভাগের চিকিৎসক দলের চিকিৎসায় রিকশা চালক স্বপন গাজীর (৪৫) ৩৫ বছরের বাঁকা পা সোজা হয়েছে। তার পুরো চিকিৎসা করা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে। এই বাঁকা পা সোজা করতে শুধু অর্থপেডিক্স বিভাগ নয়, হাসপাতালের এনেস্থিসিয়া বিভাগ, মেডিকেল অ্যাসিসট্যান্ট, ওটি নার্স ও স্টাফ, ওয়ার্ডের নার্স এবং অন্যান্য স্টাফরাও সর্বোচ্চ সহযোগিতা করেছে। রিকশা চালক স্বপন ...
Read More »চাঁদপুর টাইমস সম্পাদক ইব্রাহীম জুয়েলের জন্মদিন উদযাপন
চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং চাঁদপুর টাইমসের সম্পাদক ও প্রকাশক ইব্রাহিম কাজী জুয়েলের ৪৫ তম জন্ম বার্ষিকী উদযাপন করা হয়েছে। ২ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় শহরের ফিরোজা হাফেজ শান্তি নিকেতন চাঁদপুর টাইমসের কার্যালয়ে কেক কেটে, দোয়া ও মুনাজাতের মাধ্যমে এই জন্মদিনটি উদযাপন করা হয়। কাজী ইব্রাহীম জুয়েলের ৪৫ তম জন্মদিনে চাঁদপুর জেলা ও সদর উপজেলা বিএনপি, সেচ্ছাসেবক দল, যুবদল, ...
Read More »চাঁদপুর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মুক্তি প্রাঃ হাসপাতালকে অর্থদণ্ড
চাঁদপুর শহরের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে সিভিল সার্জন ও জেলা প্রশাসকের যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ২ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করা হয়। এতে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাটা এলাকার মুক্তি প্রাইভেট হাসপাতাল লিমিটেড এন্ড ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠানের চিকিৎসাসেবায় রেজিস্ট্রেশন বিহীন, মেয়াদ উত্তীর্ণ ঔষধ, স্বাস্থ্যসম্মত পরিবেশ ঠিক না থাকা এবং প্রয়োজনীয় কাগজ পত্র না থাকা সহ ব্যাপক অনিয়মের কারণে ...
Read More »চাঁদপুর পালবাজার থেকে ‘প্লাস্টিকের চাল’ উদ্ধার নিয়ে ধুম্রজাল
চাঁদপুর শহরের পাল বাজারের শাহা ব্রাদার্স নামে একটি চালের দোকান থেকে প্লাস্টিকের চাল উদ্ধার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। ১ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় চাঁদপুর পৌরসভার কাউন্সিলর,এডভোকেট কবির হোসেন চৌধুরী, এক ক্রেতার কাছ থেকে সন্ধ্যান পেয়ে পালবাজার এর প্রথম গেটের পাশে থাকা শাহ ব্রাদার্স নামে একটি চালের আড়ত থেকে চায়না প্লাষ্টিকের তৈরি নকল চাউল উদ্ধার করেন। বিষয়টি তাৎক্ষণিক চাঁদপুরের পুলিশ ...
Read More »চাঁদপুর-টু-কক্সবাজার বিআরটিসি এসি বাস উদ্বোধন
চাঁদপুর-টু-কক্সবাজার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিআরটিসি এসি সার্ভিসের বাস আজ বুধবার ২ ডিসেম্বর সকাল ১০ টায় চাঁদপুর বাস স্ট্যান্ড উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান খান। এ সময় তিনি বলেন,‘বাস ভালো। তাই সেবার মানও ভালো করতে হবে। তাহলে যাত্রী বেশি চলাচল করবে। আরও বাস এ সার্ভিসে সংযুক্ত হবে।’ এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার ...
Read More »সাহিত্য মঞ্চের আয়োজনে চাঁদপুর সাহিত্য সম্মেলন শুক্রবার
শিল্প-সাহিত্যের সংগঠন সাহিত্য মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আগামি ৪ ডিসেম্বর শুক্রবার রোটারী ক্লাব মিলনায়তনে দিনব্যাপী সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনটি উদ্বোধন করবেন বিশিষ্ট নজরুল গবেষক ও জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। আটটি পর্বে বিভক্ত এই অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, ...
Read More »কিশোর গ্যাং ও মাদক নির্মূলে সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে
মাদক, কিশোর গ্যাং ও নারী নির্যাতন নির্মূলে পুরান বাজার পুলিশ ফাঁড়ি এলাকায় আইনশৃঙ্খলা ও বিট পলিশিং কার্যক্রম সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় পুরান বাজার পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় পুলিশ ফাঁড়ির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুরান বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসিম ...
Read More »চাঁদপুরে আরও ৪ জনের করোনা শনাক্ত: সুস্থ ৫
চাঁদপুরে আরও ৪জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে হাজীগঞ্জের ৩জন ও মতলব দক্ষিণের ১জন রয়েছেন। একই দিনে করোনা থেকে সুস্থ তথা করোনামুক্ত ঘোষণা করা হয়েছে ৫জন। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২জন, ফরিদগঞ্জের ২জন ও মতলব উত্তরের ১জন। ১ ডিসেম্বর মঙ্গলবার চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে ৩৯টি রিপোর্ট আসে। এর মধ্যে ৪টি করোনা পজেটিভ। বাকী ৩৫টি করোনা ...
Read More »চাঁদপুরে নিসচার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা
নিরাপদ সড়ক চাই (নিসচা) এর সাফল্য ও গৌরবের ২৭তম প্রতিষ্ঠাতা বার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে সংগঠনের জেলা কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিআরটি এর চাঁদপুর সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ার হোসেন। তিনি বলেন, চালকদের নিজের নিরাপত্তার কথা ভাবতে হবে, তাহলেই সবাই নিরাপদে থাকার সুযোগ পাবে।এছাড়া চালকদের জন্য প্রশিক্ষণ জরুরী। চালকদের ...
Read More »চাঁদপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ২
চাঁদপুরে পৃথক অভিযানে ৪শ’২০ পিস ইয়াবাসহ ফয়সাল শেখ (২৪) ও সজিব চৌধুরী নামের ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। ১ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর মডেল থানার এসআই মোঃ রাশেদুজ্জামান ও এএসআই আবু হানিফ শহরের গনি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ফয়সাল শেখ ও বাসস্ট্র্যান্ড ফয়সাল মার্কেটের সামনে থেকে সজিব চৌধুরীকে আটক করেন। আটককৃত ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur