চাঁদপুরের রাত তখন আলোকমালায় ঝলমল করছে। রঙিন বাতির ঝিকিমিকি আলোয় নেচে উঠছে শহরের প্রতিটি অলিগলি। ঢাকের তালে, শঙ্খের ধ্বনি, আর পূজা মণ্ডপের আরতি-সন্ধ্যার দীপশিখায় শহর যেন জেগে আছে এক অন্যতর আনন্দে। এই আনন্দ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার। এটি কেবল ধর্মীয় কোনো উৎসব নয়, বাঙালির হাজার বছরের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সাম্য, ভাতৃত্ব এবং সম্প্রীতির মহাসমারোহ– মিলনের উৎসব। ...
Read More »দানব ইসরায়েলকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে
গাজাবাসীর জন্য ত্রাণবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র নৌযানে ইসরায়েলী হামলার প্রতিবাদ চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শহর শাখার উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। জুম্মার নামাজ শেষে শহরের বায়তুল আমিন জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিপণীবাগ গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে ...
Read More »বিএনপির আস্থার দল ওলামা দল: শেখ ফরিদ আহমেদ মানিক
চাঁদপুরে ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় জেলা বিএনপি কার্যালয়ে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি তার বক্তব্যে বলেন, যারা ওলাম দল করতে তারা অধিকাংশ ইমাম ও কাজী ছিলেন। ফ্যাসিবাদিদের আমলে তাদেরকে চাপ প্রয়োগ করে চাকরিচ্যুত করা হয়েছে। আপনারা ওলামা দলকে শক্তিশালী করুন ...
Read More »মা ইলিশ সংরক্ষণে চাঁদপুরে নৌ-পুলিশের লিফলেট বিতরণ
চাঁদপুর সদর উপজেলার হরিণাঘাট, বহরিয়া বাজার, হাইমচরের চরভৈরবী, কাটাখালীসহ বিভিন্ন এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’ সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার (২ অক্টোবর) নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চল জনসচেতনতামূলক লিফলেট ও প্রচারসামগ্রী বিতরণ করা হয়। এ অভিযান সফল করতে স্থানীয় প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ যৌথভাবে কাজ করবে। এছাড়া একইদিন বিকেল তিনটায় চাঁদপুর শহরের বড় স্টেশন টিলাবাড়ি এলাকায় সচেতনতামূলক পথসভায় জেলেদেরকে ...
Read More »মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২২দিন ইলিশ ধরা নিষেধ
চাঁদপুরে মা ইলিশ রক্ষার প্রধান প্রজনন মৌসুমে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সকল ধরনের মাছ আহরণে সরকার নিষেধাজ্ঞা দিয়েছে। ৪ অক্টোবর মধ্যরাত (১২টার পর) থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদীতে ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই কর্মসূচি বাস্তবায়নে ইতিমধ্যে জেলা ও উপজেলা টাস্কফোর্স সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। চাঁদপুর জেলা মৎস্য বিভাগ জানায়, মতলব উত্তর ...
Read More »নিষেধাজ্ঞা সময়ে ইলিশ আহরণ থেকে বিরত থাকবেন : ডিসি
চাঁদপুর সদর উপজেলার হরিণাঘাট, বহরিয়া বাজার, হাইমচরের চরভৈরবী, কাটাখালীসহ বিভিন্ন এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’ সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার (২ অক্টোবর) জেলা টাস্কফোর্সের একাধিক জনসচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন, “মা ইলিশ রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এই সময়ে ইলিশের প্রজনন ঘটে, তাই আগামী ...
Read More »মা ইলিশকে ডিম ছাড়ার জন্য সুযোগ করে দিতে হবে : ডিসি
চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, উৎপাদন বৃদ্ধির জন্য মা ইলিশকে নিরাপদে ডিম ছাড়ার জন্য সুযোগ করে দিতে হবে। কারণ ইলিশের জন্যই চাঁদপুর জেলা সারা দেশে পরিচিত। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা হলে ভবিষ্যতে মাছের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই সরকার আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, জুদ, বেচাকেনা ও বিনিময় সম্পূর্ণ ...
Read More »নিষেধাজ্ঞার আগে ইলিশের দাম লাগামহীন
ইলিশের প্রজনন রক্ষায় আগামী ৩ অক্টোবর দিনগত রাত ১২টার পর থেকে পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হবে। ঠিক তার আগমুহূর্তে চাঁদপুরে বাজারে ইলিশের দাম লাগামহীন আগুনে পরিনত হয়ে উঠেছে। বড় সাইজের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে তিন হাজার পাঁচশ টাকা থেকে চার হাজার টাকায়। বুধবার (১ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা মাছঘাটে দেখা ...
Read More »এবারের পূজা শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে : শেখ ফরিদ আহমেদ মানিক
শারদীয় দুর্গাপুজার নবমীতে হাইমচর উপজেলার ৬টি পুজা মন্ডপ পরিদর্শন করেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। ১ অক্টোবর বুধবার বিকেলে থেকে রাত পর্যন্ত তিনি হাইমচর উপজেলার ২নং আলগী দুর্গাপুর ইউনিয়নের দেওয়ান বাড়ীর কমলাপুর দুর্গা দেবী মন্দির, ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের পশ্চিম চরকৃষ্ণপুর জগন্নাথ মন্দির, ৬নং চরভৈরবী ইউনিয়নের পাড়া বগুলা মজুমদার বাড়ীর দূর্গা দেবীর মন্ডপ, ৬নং চরভৈরবী ইউনিয়নের দক্ষিণ ...
Read More »চাঁদপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এড. শাহজাহান মিয়া
দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং পূজা মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের প্রতি নিরাপত্তা প্রদানের আহ্বান জানিয়েছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারী এডভোকেট শাহজাহান মিয়া। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি চাঁদপুর শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি উপস্থিত পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur