চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনিত প্রার্থী, কেন্দ্রীয় কমিটির সদস্য এবং চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচার শুরু করেছেন। শনিবার (১৮ অক্টোবর) সকাল ৯টায় চাঁদপুর বাসস্টেশনের সামনে থেকে বিশাল বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় কয়েক শতাধিক মোটরসাইকেল, ট্রাক, পিক-আপ ভ্যান এবং প্রাইভেটকারে চড়ে হাজারো দলীয় নেতাকর্মী অংশ নেন। এসময় তাদের হাতে রংবেরংয়ের ব্যানার-ফেস্টুন ...
Read More »দুই সপ্তাহে চাঁদপুরে ১৮০ জেলে আটক
প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে সরকারের জারি করা নিষেধাজ্ঞা অমান্য করায় গত দুই সপ্তাহে চাঁদপুরে ১৮০ জন জেলেকে আটক করা হয়েছে। পাশাপাশি তাদের মধ্যে অনেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ। তিনি জানান, অভিযানে প্রায় ৩০ লাখ মিটার অবৈধ জাল ও দেড় মেট্রিক টন ...
Read More »চাঁদপুর শহরে দেশীয় অস্ত্রসহ আটক ৫
চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে শহরের নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর মডেলথানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাহার মিয়া। আটকৃরা হলেন শহরের আলিমপাড়া এলাকার মোঃ ইসমাইল (১৭), ১৪নং ওয়ার্ডের মঠখোলা এলাকার মোঃ রেজওয়ান ...
Read More »মানবতার এক অসামান্য দার্শনিক ছিলেন ফকির লালন : ডিসি
মরমী সাধক, মানবতাবাদী দার্শনিক ও বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৫ তম, তিরোধান দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, লালন দর্শন ও সাংস্কৃতিক “লালন সন্ধ্যা” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।তিনি বলেন, ফকির লালন সাঁই কেবল একজন সাধক বা গীতিকার নন, তিনি ছিলেন ...
Read More »লিও ক্লাব অব চাঁদপুরের খাবার ও উপহার বিতরণ
বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অব চাঁদপুরের সহযোগিতায় এবং লিও ক্লাব অব চাঁদপুরের আয়োজনে বাক-শ্রবণ প্রতিবন্ধী শিশুদের মাঝে খাবার ও উপহার বিতরণ করা হয়েছে। অক্টোবর সার্ভিস উইকের অংশ হিসেবে ১৬ অক্টোবর বৃহস্পতিবার চাঁদপুর সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় ক্লাবের সদস্যরা বিদ্যালয়ের শিশুদের সঙ্গে আনন্দঘন সময় কাটান এবং তাদের মধ্যে সুস্বাদু খাবারের পাশাপাশি বিভিন্ন ...
Read More »শিক্ষার্থীরা আড্ডা ও গল্পে সময় পার করছে
চাঁদপুরে ২০ শতাংশ বাড়িভাড়া ও ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি ৪র্থ দিনে গড়িয়েছে। এতে করে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় বেড়েছে শিক্ষার্থীদের ভোগান্তি। ১৬ অক্টোবর বৃহস্পতিবার শহরের গণি মডেল উচ্চ বিদ্যালয়, লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়, শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়সহ এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোতে সকাল থেকেই দেখা গেছে এক অচেনা নীরবতা। শিক্ষকরা এসেছেন ঠিকই, কিন্তু কেউ শ্রেণিকক্ষে প্রবেশ করছেন না। পাঠদান বন্ধ ...
Read More »চাঁদপুরে মা ইলিশ রক্ষায় ৩৬ মোবাইল কোর্ট ,২৬১ অভিযান ও ৪৫ মামলায় ৬৪ জনকে জেল
আবদুল গনি, ১৬ অক্টোবর ২০২৫ সারাদেশব্যাপি নদ-নদীতে ইলিশের উৎপাদন বাড়াতে মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর নৌ-সীমানার এলাকায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে ২২ দিনের অভিযান পরিচালনা করা হচ্ছে। গত ৪ অক্টোবর হতে ১৬ অক্টোবর ৫টা পর্যন্ত দেয়া তথ্যের ভিত্তিতে চাঁদপুর নৌ-সীমানায় টাক্সফোর্স কর্তৃক ২৬১ অভিযান,৩৬ মোবাইল কোর্ট পরিচালনা ও ৪৫ মামলা দায়ের করা হয়েছে। আজ ১৬ অক্টোবর সন্ধ্যায় অভিযানের তথ্য প্রতিবেদন আকারে ...
Read More »চাঁদপুরে এইচএসসি ফলাফলে শীর্ষে সরকারি কলেজ
সারাদেশের সঙ্গে একযোগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল–২০২৫। এবারের ফলাফলে চাঁদপুর জেলার দুটি প্রধান শিক্ষা প্রতিষ্ঠান-চাঁদপুর সরকারি মহিলা কলেজ ও চাঁদপুর সরকারি কলেজ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সর্বাধিক জিপিএ-৫ পেয়েছে মহিলা কলেজে চাঁদপুর সরকারি মহিলা কলেজ এবার জেলায় সর্বাধিক জিপিএ-৫ অর্জনের মাধ্যমে শীর্ষস্থান দখল করেছে। মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান-তিন বিভাগেই শিক্ষার্থীরা প্রশংসনীয় ...
Read More »চাঁদপুর জেলা যুবদলের প্রস্তুতি সভা
আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি মিয়া মঞ্জুর আলম স্বপন, সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সদস্য দেওয়ান মোঃ জুয়েল, ...
Read More »চাঁদপুরে চিহ্নিত মাদক কারবারি আটক
চাঁদপুর শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী সামু গাজী (৩৮) কে গাঁজাসহ আটক করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবরর) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। গত ১৪ অক্টোবর মঙ্গলবার ভোরে শহরের ১২নং ওয়ার্ডের গাজী সড়কে অবস্থিত টিটু ঢালীর বাড়ির সামনের পাঁকা রাস্তার উপর মাদক ক্রয়-বিক্রয়ের সময় তাকে আটক করা হয়। আটক সামু গাজী শহরের ট্রাক রোড গাজী সড়কের মৃত. শহিদ গাজীর ছেলে। ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur