চাঁদপুর-৩ (চাঁদপুর সদর–হাইমচর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক হাইমচরে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন। গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত দক্ষিণ আলগী ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। দক্ষিণ আলগীর মাঝিগো মোড় থেকে গণসংযোগ শুরু করে ...
Read More »চাঁদপুরের ৫টি আসনে এনসিপি প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়ে সংসদ সদস্য পদে লড়তে মনোনয়ন প্রত্যাশী হয়ে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্ব স্ব আসনের প্রার্থীরা। ১৩ নভেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা। এর আগে গত সপ্তাহের বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির মনোনয়নপত্র বিতরণের প্রক্রিয়ার ...
Read More »প্রতিবন্ধীদের পাশে সমাজের বিত্তবানরা এগিয়ে আসতে পারেন : বিদায়ী ডিসি
চাঁদপুর শহরের ষোলঘরস্থ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্কুল ড্রেস বিতরণ ও জেলা প্রশাসক এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১টায় চাঁদপুর ঘোলঘরস্থ বিদ্যালয় মিলনায়নে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রতিমা রানী ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের বিদায়ী জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোহাম্মদ মোহসীন উদ্দিন। জেলা প্রশাসক বক্তব্যে বলেন, ...
Read More »বিভিন্ন ট্রেড ইউনিয়ন শ্রমিক নেতৃবৃন্দের সাথে জেলা শ্রমিক দলের মতবিনিময় সভা
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-৩ আসনে ধানের শীষের পক্ষ থেকে বিভিন্ন বেসিক ও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে জেলা শ্রমিক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি নং বি-১৬১৮৮৬) চাঁদপুর জেলা অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা শ্রমিক দলের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া ও সাংগঠনিক ...
Read More »আমাকে নির্বাচিত করলে আপনাদের সকল ধরনের সেবায় আমাকে পাবেন: শেখ ফরিদ আহমেদ মানিক
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের গণসংযোগ করলেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের ভোট চান। গণসংযোগকালে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন ...
Read More »চাঁদপুরে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার
চাঁদপুর সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোপন তথ্যের ভিত্তিতে ১২ নভেম্বর মঙ্গলবার রাত ৭টার দিকে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনী উত্তর গুনরাজদী এলাকায় অভিযানটি পরিচালিত হয়। অভিযানকালে একটি ৭ এমএম পিস্তল (মেড ইন ইন্ডিয়া), একটি ম্যাগাজিন ও একটি রাউন্ড পিস্তল অ্যামুনিশন উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে ...
Read More »চাঁদপুরের হুমায়রা মিশরে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম
মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের কৃতি হাফেজা হুমায়রা মাসুদ। ইন্দোনেশিয়ান কুরআন রিসাইটারস অ্যাসোসিয়েশন আয়োজিত এই প্রতিযোগিতায় ১২টি দেশের ১৪৩ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। গত ১১ নভেম্বর মঙ্গলবার ইসলামী কায়রোর ঐতিহ্যবাহী এল-মুস্কি এলাকার আর-রাওযাহ আল-হুসাইনিয়া প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। আল-আজহার মসজিদের বিশিষ্ট ইমাম ও ক্বারী শায়খ ফাওযী আল-বারবারী আজহারী ...
Read More »চাঁদপুরে শেষ হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
চাঁদপুরসহ সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ১৩ নভেম্বর শেষ হচ্ছে । জেলার সকল উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের টার্গেঠ ছিল ১২ অক্টোবর-১৩ নভেম্বর পর্যন্ত (শুক্রবার ও সরকারি ছুটির দিন বাদে) ১৮ কর্মদিবসে জেলায় টাইফয়েড টিকাদান কার্যক্রমের আওতায় ৮ লাখ ৫ হাজার ২শ ৪৫ জন শিশুকে টার্গেট করা হয়েছে বলে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়। এর মধ্যে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত ...
Read More »চাঁদপুরে ক্রীড়া উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া কর্মসূচী উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের ক্রীড়া উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১২ নভেম্বর (বুধবার) সকাল ১০টায় চাঁদপুর স্টেডিয়ামে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন। দুপুর ১২টায় সমাপনী ও ...
Read More »চাঁদপুরে শান্তিপূর্ণ অবস্থান অব্যাহত রাখতে জামায়াত দৃঢ়প্রতিজ্ঞ
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের শুরার সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী বলেছেন, এই দেশ আমাদের দেশ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, বিদেশের হস্তক্ষেপ মোকাবেলায় আমরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবো। ১২ নভেম্বর বুধবার চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে চাঁদপুর থেকে প্রকাশিত পত্রিকার সম্পাদক প্রকাশকবৃন্দের সাথে জেলা জামায়াতের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জেলা জামায়াতের আমীর আরো বলেন, সাংবাদিকরা ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur