চাঁদপুর লঞ্চঘাট এলাকায় শহর রক্ষা বাঁধে আবারো ধস দেখা দিয়েছে। হঠাৎ করে বাঁধের বেশ কিছু সিসি ব্লক মেঘনা নদীতে দেবে গেছে। আর এতে করে ভয়াবহ নদী ভাঙন আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা। ২ জানুয়ারী রবিবার সকালে শহরের লঞ্চঘাটের পাশ্ববর্তী টিলাবাড়ি এলাকায় এই নদী ভাঙন দেখা দেয়। ব্লক ঢেবে যাবার খবর শুনে আশপাশের মানুষ দিকবেদিক ছুটাছুটি করতে থাকে। খবর পেয়ে চাঁদপুরের জেলা ...
Read More »চাঁদপুর শহর রক্ষা বাঁধে হঠাৎ ধস, আতঙ্কে হাজারো পরিবার
চাঁদপুর শহর রক্ষা বাঁধের বেশ কিছু এলাকার সিসি ব্লক হঠাৎ করে মেঘনা নদীতে ধসে পড়ে। আর এতে করে আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা। ২ জানুয়ারী রবিবার সকালে শহরের টিলাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার খবর শুনে আশপাশের মানুষ দিকবিদিক ছুটাছুটি করতে দেখা যায়। স্থানীয় আলমগীর, রফিক, জহির উল্ল্যাহসহ কয়েকজন জানান, সকালে হঠাৎ করে ব্লক দেবে যাচ্ছে বলে মানুষ ছুটাছুটি শুরু করে। ...
Read More »হরিনা ফেরিঘাটে দীর্ঘ যানজট
গত বেশ কিছুদিন ধরে যানবাহনের দীর্ঘ জটে স্থবির হয়ে পড়েছে চাঁদপুর-শরীয়তপুর ফেরি সার্ভিসের হরিনা ফেরিঘাট এলাকা। যানবাহনের অধিক চাপের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান ফেরিঘাট কর্তৃপক্ষ। ৭টি ফেরি দিন-রাত পারাপারে ব্যস্ত থাকলেও যানবাহনের অধিক চাপের কারণে প্রতিদিনই প্রায় ৫ শতাধিক জানবাহন পারাপারের অপেক্ষায় থাকতে হচ্ছে। এসব যানবাহন পারাপারের অপেক্ষায় ১-৩ দিন পর্যন্ত অপেক্ষা করতে দেখা যায়। ১ জানুয়ারী ...
Read More »‘আলোর দিশারী’ উদ্যোগে মিলাদ ও কম্বল বিতরণ
ইংরেজি নববর্ষ উপলক্ষে চাঁদপুর শহরের পুরানবাজারে আলোর দিশারী যুব সামাজিক সংগঠনের উদ্যোগে দোয়া মিলাদ মাহফিল এবং অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১ জানুয়ারি শনিবার বিকেলে পুরাণবাজার ৩নং ওয়াডস্থ সংগঠনের কার্যালয়ে এ আয়োজন করা হয়। আয়োজনের সার্বিক দিক নির্দেশনায় ছিলেন, আলোর দিশারী যুব সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি হাজী মো. শাহজালাল শেখ, উপদেষ্টা মো. সাদাত হোসেন ছৈয়াল। সংগঠনের সাধারণ সম্পাদক ...
Read More »জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা
জেলা প্রশাসকের কার্যালয়ে চাকুরি হতে ৯ জন কর্মকর্তা কর্মচারীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা জেলা প্রশাসকের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। জেলা প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন,স্থানীয় সরকার উপ-পরিচালক দাউদ হোসেন চৌধুরী ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসির উদ্দিন ...
Read More »পরিত্যক্ত প্লাস্টিক বোতলের বিনিময়ে ১ হাজার গাছের চারা দিল ‘পূর্ণয়’
তখন কুয়াশাসিক্ত শীতের সকাল। চাঁদপুর প্রেসক্লাব মাঠে ৪টি স্টলে সারি সারি সাজানো বিভিন্ন প্রজাতির গাছের চারা। আগত দর্শনার্থীরা স্টল থেকে পছন্দমত গাছের চারা সংগ্রহ করছেন। বিনিময় টাকার পরিবর্তে দিচ্ছেন পরিত্যক্ত প্লাস্টিকের বোতল। অনেকটা গল্পের মতই চমকে দেয়া এই ব্যতিক্রম আয়োজনটি করেছে চাঁদপুরের শিক্ষার্থীদের সংগঠন পূর্ণয়। তারা বাসাবাড়ি এবং শহরের বিভিন্ন স্থানে থেকে কুড়িয়ে আনা পরিত্যক্ত প্লাস্টিকের বোতলের বিনিময়ে ১হাজার গাছের ...
Read More »চাঁদপুর শহরে নির্মাণ হতে যাচ্ছে দৃষ্টিনন্দন চত্বর
চাঁদপুর শহরের যানজট নিরসনে রাস্তা প্রশস্ত করার লক্ষ্যে এবং সৌন্দর্য বৃদ্ধি করতে শহরের প্রাণকেন্দ্রে নির্মাণ হতে যাচ্ছে দৃষ্টিনন্দিত চত্বর। এজন্য ভেঙ্গে ফেলা হচ্ছে শহরের প্রাণ কেন্দ্রে থাকা পুরনো শপথ চত্বরটি। ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষ শহরের কালী বাড়ি রেলওয়ে বাইতুল আমিন জামে মসজিদের সামনে থাকা শপথ চত্বরটি ভেঙ্গে ফেলার কাজ করতে দেখা গেছে। আর এই পুরোনো চত্বরটি ভেঙ্গে ...
Read More »অযোগ্য প্রার্থী নির্বাচিত হলে নারীরাও দায় এড়াতে পারবেনা: ডিসি
ফরিদগঞ্জ উপজেলার রুপসা দক্ষিণ ইউনিয়নের নারী ভোটারদের ভোট প্রদানে আগ্রহী করতে উদ্বুদ্ধকরণ সভা করেছে উপজেলা প্রশাসন। ১ জানুয়ারী শনিবার সকালে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজ মিলনায়তনে মহিলাদের ভোট কেন্দ্রে প্রেরন করার লক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি’র সভাপতিত্বে ও সহকারী প্রথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। সভায় কোরআন ও হাদীসের আলোকে নারীদের ...
Read More »শিল্প-সাহিত্যে চাঁদপুরের ইতিহাস অনেক সমৃদ্ধ: শিক্ষামন্ত্রী
‘সৃজনের সম্মিলনে করি অমৃত মন্থন’ এই শ্লোগানকে সামনে রেখে দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হলো চাঁদপুর সাহিত্য সম্মেলন-২০২১। শিল্প-সাহিত্যের সংগঠন সাহিত্য মঞ্চের চতুর্থ বর্ষে পর্দাপণ উপলক্ষে ৩১শে ডিসেম্বর শুক্রবার বিকেল ৩টায় চাঁদপুর রোটারী ক্লাবে দেশ বরেণ্য শব্দশিল্পীদের এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। সাহিত্য সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে জাতীয় সংগীতের ...
Read More »চাঁদপুর শহরে স্বপ্ন সুপার শপের উদ্বোধন
চাঁদপুর শহরে স্বপ্ন সুপার শপের উদ্বোধন হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে মিশন রোডের হিরশিমা কমপ্লেক্সের নিচতলায় স্বপ্ন সুপার শপের ফিতা কেটে উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. মোঃ জিল্লুর রহমান জুয়েল। এসময় চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, স্বপ্ন সুপার শপের পরিচালক আবু ইউসুফ তালুকদার মানিক, আলমগীর পাটওয়ারী, আবুল বারাকাত লিজন পাটওয়ারী, মোঃ ওয়াহিদ, তানভির আহম্মেদ আরিফ, ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur