Home / চাঁদপুর

চাঁদপুর

চাঁদপুরে সর্বজনশ্রদ্ধেয় প্রবীণ সাংবাদিক শঙ্কর চন্দ্র দে’র অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

চাঁদপুর

চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, কিংবদন্তীতুল্য প্রবীণ সাংবাদিক, জুট মিলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, পুরাণবাজার ডিগ্রি কলেজের সাবেক লাইব্রেরিয়ান, সর্বজনশ্রদ্ধেয় শঙ্কর চন্দ্র দে’র অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। ৩ ফেব্রুয়ারি রাতে চাঁদপুর শহরের ইচলী মহাশ্মশানে শঙ্কর চন্দ্র দের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এরপূর্বে সন্ধ্যা ৬টায় শঙ্কর চন্দ্র দের মরদেহ তাঁর দীর্ঘদিনের প্রিয় কর্মস্থল চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে নিয়ে আসলে প্রেসক্লাব নেতৃবৃন্দ তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। এ ...

Read More »

চাঁদপুরে ঝড়ের কবলে ব্যবসায়ীদের পণ্য বোঝাই ট্রলার ডুবি

চাঁদপুর

চাঁদপুর সদর উপজেলার আনন্দ বাজার এলাকায় মেঘনা নদীতে ১৭’শ বস্তা চিনি ও ৬০ ব্যারেল সয়াবিন তেলসহ একটি ট্রলার ডুবে গেছে। ৪ জানুয়ারি শুক্রবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেন পুরাণবাজারের সহদেব সাহা প্রতিষ্ঠানের ব্যবসায়ী টিটু সাহা। এতে প্রায় ৬০ থেকে ৭০ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন সুহদেব সাহা, ত্রিনাথ ভান্ডার ও ...

Read More »

মিজানুর রহমান চৌধুরী স্মৃতি সংসদের আয়োজনে দোয়া

চাঁদপুর

মিজানুর রহমান চৌধুরী স্মৃতি সংসদের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মিজানুর রহমান চৌধুরীর মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারি শুক্রবার বাদ জুম্মা সংগঠনের কার্যকরি সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জহির উদ্দিন বাবরের ব্যবস্থাপনায় এই দোয়ার আয়োজন করা হয়। চাঁদপুর শরের পুরাণবাজার চৌধুরী বাড়ি এলাকায় বাইতুল হাফিজ এবং চৌধুরী বাড়ি মসজিদে দোয়ার আয়োজনে এলাকার ...

Read More »

চাঁদপুরে রেদওয়ান খান বোরহানের শীতবস্ত্র বিতরণ

চাঁদপুর

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি, ভয়েস বাংলা ফাউন্ডশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সিটি নিয়ন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহানের ব্যাক্তিগত উদ্যেগে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সমাজের শীতার্ত অসহায়, দরিদ্র, দুস্থ, দলীয় নেতাকর্মী এবং সুবিধা বঞ্চিত নারী-পুরুষদের মাঝে স্বাস্থ্য বিধি মেনে শীতবস্ত্র ...

Read More »

একুশে পদক পাচ্ছেন চাঁদপুরের কৃতিসন্তান ড. গৌতম বুদ্ধ দাশ

চাঁদপুর

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২৪জন বিশিষ্ট নাগরিককে ২০২২ সালের একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এবছর শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক পাচ্ছেন চাঁদপুরের কৃতি সন্তান এবং চট্টগ্রাম ভেটেরিনারি এ্যান্ড এ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ। তাঁর সাথে বিজ্ঞান ও প্রযুক্তিতে ...

Read More »

‘আমরা মু‌ক্তিযোদ্ধার সন্তান’ চাঁদপুর শহর শাখার মানববন্ধন

চাঁদপুর

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের প্রতিবাদে আমরা মু‌ক্তিযোদ্ধার সন্তান চাঁদপুর শহর শাখা মানববন্ধন কর্মসূ‌চি পালন ক‌রে‌ছে। ২ ফেব্রুয়া‌রি বৃহস্প‌তিবার দুপু‌রে মু‌ক্তি‌যোদ্ধা সংস‌দের সম্মু‌খে মানববন্ধ‌নে সভাপ‌তিত্ব ক‌রেন পৌর শাখার সভাপ‌তি কামরুল হাসান কাউছার। পৌর শাখার সাধারণ সম্পাদক আ‌তিকুর রহমান সোহান ভূঁইয়ার প‌রিচালনায় বক্তব্য রাখেন ‌জেলা শাখার সহ সভাপ‌তি ...

Read More »

চাঁদপুরে আরও ৬৫ জনের করোনা শনাক্ত

চাঁদপুর

চাঁদপুরে আরো ৬৫জনের করোনার শনাক্ত হয়েছে। বুধবার চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৩৫জন, ফরিদগঞ্জের ১৭জন, হাজীগঞ্জের ৪জন, কচুয়ার ২জন, শাহরাস্তির ৩জন, মতলব উত্তরের ১জন ও মতলব দক্ষিণের ৩জন রয়েছেন। একই দিনে সুস্থ ঘোষণা করা হয়েছে ২০জনকে। এ দিন মোট নমুনা পরীক্ষা করা হয় ২৯৪টি। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ২২.১০%। জেলায় ...

Read More »

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে যা বলছে জেলা আওয়ামী লীগ

চাঁদপুর

বেশ কিছুদিন যাবৎ দেখতে পাচ্ছি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন সংস্থা অধিক মূল্যে জমি অধিগ্রহণের ত্রুটি পেয়েছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সংসদসহ সরকারের বিভিন্ন মহল এবং বিভিন্ন গণমাধ্যমে আলোচনা ও সমালোচনা চলছে। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারও দৃষ্টিগোচর হয়েছে। এ ঘটনার সাথে সম্পৃক্ত যারা তাদের বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয়ে পাঠানো জেলা প্রশাসকের ...

Read More »

সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

চাঁদপুর

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষীয়ান রাজনীতিবিদ, চাঁদপুরের কৃতী সন্তান মিজানুর রহমান চৌধুরীর ১৬ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২ ফেব্রুয়ারি মঙ্গলবার বাদ আছর পরিবারের পক্ষ থেকে চাঁদপুরে নিজ বাড়িতে মসজিদ মাদ্রাসায় দোয়ার আয়োজন করা হয়। এছাড়াও চাঁদপুর জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদসহ বিভিন্ন রাজনীতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে মরহুম মিজানুর রহমান চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে ...

Read More »

জেলা প্রশাসকের দেয়া কম্বল পেল অর্ধশত হাফেজ

চাঁদপুর

চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের দেয়া কম্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের সহায়তায় পেল উত্তর শাহ্তলী দারুল আমান হাতেমিয়া হিফজুল কোরআন মাদ্রাসার অর্ধশত কোরআন’ এ হাফেজ। বুধবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের শাহ্তলী গ্রামে অবস্থিত ওই মাদ্রাসায় কম্বল বিতরণ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। এসময় চাঁদপুর প্রেসক্লাব এবং মাদ্রাসা পরিচলনা কমিটির সভাপতি গিয়াসউদ্দিন মিলন , ক্লাবের সহ-সভাপতি ও চাঁদপুর কন্ঠের বার্তা সম্পাদক এএইচএম ...

Read More »