চাঁদপুরে দায়িত্ব পালন শেষে বদলি জনিত কারণে বিদায় নিচ্ছেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। তাঁকে সম্মাননা ও বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে চাঁদপুর প্রেসক্লাব। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রেসক্লাব নেতৃবৃন্দ তাঁকে ফুলেল অভ্যর্থনা জানান এবং স্মারক সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা। পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাদের পলাশ। এসময় বক্তব্য দেন প্রেসক্লাবের ...
Read More »চাঁদপুর সরকারি হাসপাতালে শিশু রোগীর চাপ, দুশিশুর মৃত্যু
আড়াই’শ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে বর্তমানে রোগীর অস্বাভাবিক চাপ লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া পরিবর্তনজনিত কারণে সৃষ্ট জ্বর, ঠান্ডা, কাশি, ডায়রিয়া এবং শ্বাসকষ্টের প্রকোপ বৃদ্ধির ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। ওয়ার্ডের অনুমোদিত শয্যা সংখ্যা ছাড়িয়ে যাওয়ায় অনেক রোগীকে মেঝে এবং হাসপাতালের বারান্দায় বিছানা পেতে চিকিৎসাসেবা নিতে হচ্ছে, যা হাসপাতালের নাজুক অবস্থার চিত্র তুলে ধরছে। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে ...
Read More »‘এ’ ক্যাটাগরিতে চাঁদপুর সরকারি কলেজ
সরকারি কলেজগুলোর মান উন্নয়ন ও শ্রেণিবিন্যাস নিশ্চিত করতে চার ক্যাটাগরিতে ভাগ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-৫ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, প্রশাসনিক প্রয়োজনে উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস ও সাবসিডিয়ারি), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের সরকারি কলেজগুলোকে চার ক্যাটাগরিতে বিভাজন করা হয়েছে। চাঁদপুর সরকারি কলেজসহ ক্যাটাগরি ‘এ’-তে ...
Read More »মেডিকেল কলেজে ডা. আসমা বেগমের পদোন্নতি
দীর্ঘদিনের কর্মনিষ্ঠা ও সেবাকার্যের স্বীকৃতি পেলেন চাঁদপুর সরকারি হাসপাতালের সাবেক শিশু কনসালটেন্ট ডাঃ আসমা বেগম। গত ১৭ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তার এই সাফল্যে ভূঁইয়া বাড়ি, বিভিন্ন হাসপাতালসহ বিভিন্ন মহল থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। জানা যায়, ডাঃ আসমা বেগম ২০১৭ সাল থেকে ...
Read More »সাপ্তাহিক চাঁদপুর কাগজ ২১ বছরে পদার্পণ
চাঁদপুর জেলা শহর থেকে প্রকাশিত বহুল পাঠকপ্রিয় গণমাধ্যম সাপ্তাহিক চাঁদপুর কাগজ তার সাফল্যমণ্ডিত ২১ তম বর্ষে পদার্পণ করেছে। ২০০৫ সালের ২৭ নভেম্বর পত্রিকাটি যাত্রা শুরু করে। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পত্রিকাটি নানা চড়াই-উতরাই ও চ্যালেঞ্জ অতিক্রম করে ধারাবাহিকভাবে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। শুরু থেকেই পাঠকবান্ধব সংবাদ, নির্ভরযোগ্য তথ্য এবং বস্তুনিষ্ঠতার প্রতি অঙ্গীকার নিয়ে পত্রিকাটি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আরও ...
Read More »‘আপনারা খালেদা জিয়ার সুস্থতা জন্য দোয়া করবেন’
চাঁদপুর জেলা জমিয়তুল মুদাররেছিনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর বুধবার বিকেলে শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে সভায় বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি তার বক্তব্যে বলেন, আপনারা সবাইকে একটু বলবেন ধানের শীষে ভোট দেওয়ার জন্য। আমরা চেষ্টা করবো চাঁদপুরকে ভালোভাবে তৈরি করতে। এক ঘরের সন্তান যদি ৫ জন হয় বাবা-মা ...
Read More »চাঁদপুরের নতুন পুলিশ সুপার মো: রবিউল হাসান
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার (এসপি) পদে বদলী করা হয়েছে। গত বুধবার (২৬ নভেম্বর) জননিরাপত্তা বিভাগের জারি করা উপসচিব মোঃ মাহবুবুর রহমানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রবিউল হাসানসহ মোট ৬৪ জন কর্মকর্তাকে এই বদলির আদেশ দেওয়া হয়। এই বদলির আদেশ দেশের পুলিশ প্রশাসনে গুরুত্বপূর্ণ রদবদল। বিসিএস ...
Read More »নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের মতবিনিময় সভা
চাঁদপুর নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের ৩৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত গুণীজন সংবর্ধনা, মেহেদী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সফল পরিসমাপ্তির পর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় শহরের রসূইঘর চাইনিজ এন্ড পার্টি সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জজকোর্টের জিপি অ্যাড. এ জেড এম রফিকুল হাসান রীপন। বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি অ্যাড. আবুল ...
Read More »চাঁদপুরে আট লক্ষাধিক শিশু-কিশোরকে টাইফয়েড টিকা প্রদান
চাঁদপুর জেলার ৮ উপজেলা-২ পৌরসভায় ৮ লাখ ৩শ শিশু-কিশোরকে টাইফয়েড টিকা প্রদান করা হয়েছে । অর্জনের হার ৯৯.৩৯%। সারাদেশব্যাপি টাইফয়েড জ্বর প্রতিরোধে গত ১২ অক্টোবর থেকে মাসব্যাপি টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ শুরু হয়েছে। যা ১৩ নভেম্বর শেষ হয় । উপজেলা ও হাজীগঞ্জ পৌরসভায়- ৮ লাখ ৫ হাজার ২শ ৪৫ জন শিশু-কিশোরদের টিকা দেয়ার টার্গেট গ্রহণ করেছে জেলার স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে- ...
Read More »নবম পে-স্কেলের দাবিতে চাঁদপুরে রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদলের মানববন্ধন
নবম পে-স্কেলের দাবীতে চাঁদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদল জেলা শাখা। ২৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে চাঁদপুর বড়স্টেশন ফ্লাটফর্মে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদল জেলা শাখার সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur