চাঁদপুর সদর, হাজীগঞ্জ, শাহরাস্তি ও মতলবে শনিবার (২৭ এপ্রিল) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ম্যানেজার মহিবুর রহমান। তিনি বলেন, অন্য একটি কোম্পানি গ্যাস লাইনের মেরামত কাজ করবে। এতে জেলার যেসব স্থানে গ্যাস সংযোগ রয়েছে, সেসব স্থানে মাইকিং করা হচ্ছে। তিনি আরও জানান, গ্রাহককের দুর্ভোগ এড়াতে মেরামত কাজের ফাঁকে ফাঁকে ...
Read More »তীব্র তাপদাহে চাঁদপুর-শরীয়তপুর সড়কে গলছে পিচ, ঝুঁকি নিয়ে যান চলাচল
দেশে চলমান তীব্র তাপদাহের মধ্যে গত এক সপ্তাহ ধরে শরীয়তপুরের তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রির মধ্যে। তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। অতিরিক্ত তাপদাহে শরীয়তপুর সদর উপজেলা ও ভেদরগঞ্জ উপজেলার কিছু সড়কের কয়েকটি স্থানের বিটুমিন গলে গেছে। সড়কের এসব অংশে ধীর গতিতে যানবাহন চালাতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত হয়েছে মেঘনা নদীর তীরবর্তী ভেদরগঞ্জের নরসিংহপুর ফেরিঘাট থেকে সদর উপজেলার মনোহর বাজার ...
Read More »চাঁদপুরে পথচারী ও চালকদের শরবত খাওয়ালেন টিম কমরেডের স্বেচ্ছাসেবীরা
প্রচণ্ড দাবদাহ থেকে রক্ষা পেতে চাঁদপুরে খেটে খাওয়া মানুষ, রিক্সাচালক পথচারী ও ট্রাফিক পুলিশসহ বিভিন্ন সাধারণ মানুষদেরকে বিনামূল্যে শরবত খাওয়ালেন টিম কমরেড নামের স্কাউট বেজড স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। ২৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর শহরের কালিবাড়ি শপথ চত্বর এলাকা সহ শহরের বিভিন্নস্থানে বিভিন্ন যানবাহন চালক, রিক্সাচালক, পথচারী, ট্রাফিক পুলিশ সহ বিভিন্ন ধরনের সাধারণ মানুষের মাঝে এই স্বেচ্ছাসেবীদের বিনামূল্যের শরবত বিতরণ করতে ...
Read More »উপজেলা নির্বাচন: পৌর এলাকার ভোটার ও প্রার্থীরা অংশ নিতে পারবেন না
আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে পৌর এলাকার ভোটার ও প্রার্থীদের অংশগ্রহণ করা থেকে বিরত রাখার আদেশ দিয়েছেন উচ্চ আদালত। ২৪ এপ্রিল বুধবার বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন সুপ্রিম কোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ। এ ছাড়া আদেশে আদালত কেন পৌর এলাকার ভোটার এবং প্রার্থীদের ...
Read More »চাঁদপুরে তাপদাহে বিপর্যস্ত পথচারীদের মাঝে পৌর মেয়রের বিশুদ্ধ পানি ব্যবস্থা
চাঁদপুরসহ সারাদেশে কয়েকদিনের টানা তাপপ্রবাহে বিপর্যস্ত শ্রমজীবি সহ সাধারণ পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি সর্বরাহ করেছে চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল। ২৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুরের শহরের কালী বাড়ির মোড় পুলিশ বক্সের সামনে প্রথমবারের মতো ব্যতিক্রমী এ কার্যক্রমের চালু করেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল। পর্যায়ক্রমে শহরের , ডিসি অফিস সংলগ্ন,পালের বাজার ব্রীজের সামনে, বীপনিবাগ বাজার বেশ কয়েকটি স্পটে ...
Read More »চাঁদপুরে জুয়েলার্স এসোসিয়েশনের মানববন্ধন
সন্ত্রাসী বিল্লাল শেখের অত্যাচারে অতিষ্ঠ স্বর্ণ ব্যবসায়ীরা। এ শ্লোগানকে ধারন করে নিউ স্বর্ণ বিতানের মালিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে হামলাকারী বিল্লাল শেখ ও শান্ত শেখের গ্রেফতারের দাবিতে মানবন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা। ২৫ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১২ টায় চাঁদপুর শহরের চিত্রলেখা মোড়স্থ আব্দুল করিম পাটোয়ারী সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানন্ধনকে ঘিরে বেলা ...
Read More »চাঁদপুরে বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ আদায়
ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষায় বৃষ্টির আশায় সালাতুল ইসতেসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল বৃহস্পতিবার শহরের চিশতিয়া জামে মসজিদ সম্মুখস্থ হাসান আলী সরকারি হাই স্কুল মাঠে সকাল ৯ টার দিকে নামাজ অনুষ্ঠিত হয়। এতে ওলামা মাশায়েখগনসহ সর্বস্তরের মুসল্লিরা অংশ নেয়। নামাজ শেষে মহান আল্লাহ পাকের অনুগ্রহ কামনা করে বৃষ্টির জন্য দোয়া প্রার্থনা করা হয়। এ সময় ধর্মপ্রাণ ...
Read More »চাঁদপুরে শব্দ সচেতনতা দিবসে মনববন্ধন ও আলোচনা সভা
শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত অংশীদারিত্বমূলক প্রকল্প এর আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসকের সহয়োগিতায় এ কর্মসূচি পালন করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে র্যালি ও মানববন্ধন শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ...
Read More »চাঁদপুরে কাস্টমার ডাকাকে কেন্দ্র করে দুই স্বর্ণ ব্যবসায়ীর মধ্যে মারামারি
চাঁদপুর শহরে কাস্টমার ডেকে নেয়াকে কেন্দ্র করে দুই স্বর্ণ ব্যবসায়ীর দন্ধে মারামারিতে উভয় পক্ষের ৬ জন গুরুতর আহত হয়েছে। ২৪ এপ্রিল বুধবার দুপুরে চাঁদপুর শহরের চিত্রলেখা মোড়াস্থ আব্দুল করিম পাটোয়ারী সড়কে এ ঘটনা ঘটে। এমন ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ও চাঁদপুর নতুন বাজার ফাঁড়ি পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। আহতরা হলেন, স্বর্ণ বিতানের জামিল আহমেদ রিপন (৩৮), ...
Read More »চাঁদপুর তিন উপজেলার ২৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৪
চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। আজ এই তিন উপজেলায় মনোনয়নপত্র যাচাই বাছাইতে ৪ জনের মনোনয়নপত্র বাতিল এবং ২৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এর আগে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৩০ জন। মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur