চাঁদপুর প্রেসক্লাবের সম্মানিত সদস্য নাজমুস শাহাদাত তালুকদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করেন। উল্লেখ্য, চাঁদপুর প্রেসক্লাবের সম্মানিত সদস্য নাজমুস শাহাদাত তালুকদার দীর্ঘদিন অসুস্থ থাকা অবস্থায় গত মঙ্গলবার রাতে ঢাকার ...
Read More »সাংবাদিক এনএম সাহাদাত তালুকদার আর নেই
চাঁদপুরের প্রবীণ সাংবাদিক এনএম সাাহাদাত তালুকদার আর বেঁচে নেই। তিনি ৯ জুলাই রাত সাড়ে ১২ টার সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। বুধবার দুপুর আড়াইটার সময় তার নিজ বাড়ীর আঙ্গিনায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। সাংবাদিক শাহাদাত তালুকদার দীর্ঘদিন যাবৎ কিডনি, ডায়াবেটিস, হার্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। জানাজায় রামপুর ছিদ্দিকিয়া হাফিজিয়া ...
Read More »চাঁদপুরে পাসপোর্ট নিতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর
চাঁদপুরে পাসপোর্ট নিতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় সাইফুল ইসলাম (২৭) ও শাহীন খান (২৭) নামের নামে যুবক নিহত হয়েছে। তাদের মধ্যে সাইফুল ইসলাম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আর গুরুতর আহত শাহীন খানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সে মৃত্যুবরণ করে। ১০ জুলাই বুধবার বেলা সাড়ে ১১ টায় চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের জব্বর ঢালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই ...
Read More »চাঁদপুর শহরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৭৫ হাজার টাকা জরিমানা
চাঁদপুর শহরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৯ জুলাই মঙ্গলবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে শহরের বঙ্গবন্ধু সড়কের মা ও শিশু হাসপাতাল এবং স্টেডিয়াম রোডের আল কারীম ডায়াগনস্টিক সেন্টারকে এই অর্থদণ্ড দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাখাওয়াত জামিল সৈকত। উপস্থিত ছিলেন, উপজেলা ইউ এইচ এফ পিও ডা. ...
Read More »চাঁদপুরে মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মো. জসিম (২৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক এ রায় দেন। এ সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন না। কারাদণ্ডপ্রাপ্ত জসিম কক্সবাজার জেলার টেকনাফ থানার ২ নম্বর হ্নিলা ...
Read More »সিরিয়াল কিলার রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল
আলোচিত পারভীন হত্যা মামলায় সিরিয়াল কিলার রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই মামলায় অপর দুই আসামিকে ফাঁসির দণ্ডের পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। মঙ্গলবার (৯ জুলাই) বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। ২০১৮ সালের ৬ মার্চ রসু খাঁসহ তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ...
Read More »চাঁদপুর শহরে একাধিক কুকুরের কামড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
চাঁদপুর শহরে একাধিক কুকুরের কামড়ের আঘাতে রক্তাক্ত জখম হয়ে অজ্ঞাত এক নারীর করুন মৃত্যু হয়েছে। ৭ জুলাই রোববার রাতে চাঁদপুর শহরের মরহুম আব্দুল করিম পাটোয়ারী সড়কের পাটোয়ারী বাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। তবে তার কোনো নাম পরিচয় জানা যায়নি। নিহত ওই নারীর আনুমানিক বয়স হবে ৩৫ বছর। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাতে নিহত ওই নারী করিম পাটোয়ারী ...
Read More »চাঁদপুরের অনেক সূর্যসন্তান নিজেদের কর্মগুনে বাংলাদেশকে সমৃদ্ধ করেছেন
নিজের জেলা নিয়ে এমন যূথবদ্ধ গবেষণা বাংলাদেশে বিরল : প্রবন্ধিক ও গবেষক ড. সরকার আবদুল মান্নান তরুণ লেখক আশিক বিন রহিমের লেখা ‘সংগ্রামে-অর্জনে চাঁদপুরের নারীগণ’ গ্রন্থের পাঠ পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে। সাহিত্য মঞ্চ ও আপনের যৌথ আয়োজনে ৬ জুলাই বিকেল ৪টায় চাঁদপুর সাহিত্য একাডেমী মিলনায়তনে এ পাঠ পর্যালোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ...
Read More »চাঁদপুর প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা
চাঁদপুর প্রেসক্লাবের কার্যকরী কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ জুলাই) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাবেক সভাপতি এএইচএম আহসান উল্লাহ। সভার শুরুতে মৃত প্রেসক্লাব সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। ...
Read More »চাঁদপুর প্রেসক্লাবে স্মরণ সভা ও দোয়া
চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সদস্য ড. মো. শামসুল হক ভূঁইয়া, সম্মানিত সদস্য এস এম আনওয়ারুল করীম ও আজীবন সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপুর স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এএইচএম আহসান উল্লাহ। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তের সভাপতিত্বে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur