চাঁদপুর শহরের অত্যন্ত সুপরিচিত বিশিষ্ট আলেমেদীন হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক গতকাল ১২ আগস্ট সোমবার সকাল সাড়ে ৭ টার সময় হৃদক্রিয়া বন্ধ হয়ে তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি…. রাজিউন)। মরহুমের জানাজার নামাজ গতকাল বাদ জোহর শহরের মুন্সিবাড়ী এলাকার বিষ্ণুদী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের বড় ভাই চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ আব্দুর রহীম। এসময় উপস্থিত ...
Read More »জুলুম-নির্যাতনকারীদের ক্ষমা করার কথা জানালেন চাঁদপুর জেলা জামায়াত
চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেছেন, গত ১৬ বছর আমাদের নেতাকর্মীদের ওপর অনেক জুলুম ও নির্যাতন হয়েছে। আমরা এক সাগর রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ এই জাতিকে উপহার দিতে চাই। আর এই ভূমিকা নিয়েছে এদেশের ছাত্রসমাজ। ছাত্রসমাজ এই ভূমিকা নিয়েছেন, তাই তাদেরকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। কারণ তারা জাতিকে একটি নতুন দেশ উপহার দিয়েছে। যারা আমাদের ওপর ...
Read More »এখন থেকে আমরা জনতার পুলিশ হয়ে কাজ করবো
শেখ হাসিনা পদত্যাগের এক সপ্তাহ পরে চাঁদপুর জেলার ৮ থানা পুলিশ একযোগে সড়কে নেমেছে এবং দাপ্তারিক কার্যক্রম শুরু করেছে। ১২ আগস্ট সোমবার বেলা সাড়ে ১১টায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত এর নেতৃত্বে শহরের শপথ চত্বর এলাকায় এসে সদর মডেল থানার পুলিশ অবস্থান নেয়। এর আগে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম, পুলিশ পরিদর্শক ...
Read More »চাঁদপুরে শুরু হয়েছে পিবিআইয়ের কার্যক্রম
দেশের বিরাজমান পরিস্থিতিতে বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর জেলার কার্যক্রম। রোববার (১১ আগস্ট) বিকেলে পিবিআই জেলা কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পিবিআই চাঁদপুর জেলা কার্যালয়ের পুলিশ সুপার (এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিরাজমান পরিস্থিতিতে পিবিআই চাঁদপুর জেলার সব পুলিশি ...
Read More »রং-তুলিতে চাঁদপুর শহরে দেওয়াল রাঙাচ্ছেন শিক্ষার্থীরা
কিছুদিন আগেও চাঁদপুর শহরের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং বাসাবাড়ির দেয়ালগুলোর দিকে তাকানো যেত না। রাজনৈতিক দল ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী পোস্টারে ছেয়ে ছিল এসব দেয়াল। শিক্ষার্থীদের সৃজনশীল এবং চোখ জুড়ানো চিত্রকর্মে সেই সব দেয়াল এখন সেজেছে নান্দনিকতা। চাঁদপুরের মেধাবী এবং সৃজনশীল শিক্ষার্থীদের রং তুলির ছোঁয়ায় দেয়ালে দেয়ালে ফুটে উঠেছে বৈষম্যবিরোধী আন্দোলনের নানা স্মৃতিপট, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়, অসাম্প্রদায়িক চেনতার বাংলাদেশ বিভিন্ন ...
Read More »চাঁবিপ্রবি উপাচার্যসহ দুজনকে পদত্যাগে শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
আগামী ২৪ ঘণ্টার মধ্যে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপাচার্য ড. নাসিম আখতার এবং অস্থায়ী রেজিস্ট্রারের পদত্যাগ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীরা। রোববার (১১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সংবাদ সম্মেলনের আয়োজন করেন সর্বস্তরের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. সিয়াম হোসেন খান ও তাজনীন তাজ ছোঁয়া। লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, ...
Read More »বিএনপি কখনও সাম্প্রদায়িকতা বিশ্বাস করে না: শেখ ফরিদ আহমেদ মানিক
চাঁদপুর কালি মন্দিরের নেতৃবৃন্দের সাথে জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ আগসট রোববার বিকেলে কালি মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুবাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি তার বক্তব্যে বলেন, বিএনপি কখনও সাম্প্রদায়িকতা বিশ্বাস করে না। আপনারা কেউ ...
Read More »আমি পদত্যাগ করব না, আমাকে সরকার নিয়োগ দিয়েছে : উপাচার্য ড. নাছিম আখতার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা দেওয়ায় শিক্ষার্থীদের পদত্যাগের দাবির মুখে থাকা চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপাচার্য ড. নাছিম আখতার পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন। শনিবার (১০ আগস্ট) বিকেলে সংবাদমাধ্যমকে এ কথা জানান তিনি। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করবেন কি না -এমন প্রশ্নের জবাবে তিনি চাঁবিপ্রবি উপাচার্য বলেন, যারা আন্দোলন করছেন, তারা যৌক্তিক মনে করছেন বলে পদত্যাগের দাবি তুলেছেন। ...
Read More »চাঁদপুরে শিক্ষার্থীদের ছাতা উপহার দিলেন হাজী মোশারফ হোসাইন
চাঁদপুরে বৃষ্টিভিজে ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের ছাতা উপহার দিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ মোশারফ হোসাইন। ১০ আগস্ট শনিবার সকালে ‘বৃষ্টি ভিজে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা’ এমন খবর পেয়ে হাজী মোঃ মোশারফ হোসাইন কয়েক শতাধিক ছাতা নিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। এ সময় তিনি চাঁদপুর শহরের শপথ চত্বর, রাজু চত্বর, চাঁদপুর সরকারি কলেজের সামনে সড়ক, ইলিশ চত্বর, চাঁদপুর ...
Read More »চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে মাদকদ্রব্যের সরঞ্জামসহ মদের খালি বোতল উদ্ধার
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের বিভিন্ন টয়লেটের উপরে থাকা ফল ছাদ ও পরিত্যক্ত কক্ষ থেকে মাদক দ্রব্যের সরঞ্জামসহ একাধিক মদের খালি বোতল উদ্ধার করা হয়েছে। ৯ আগস্ট শুক্রবার রাতে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের অভিযানে এসব উদ্ধার করা হয়। অভিযানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের বিভিন্ন টয়লেটের ফলছাদ ও পরিত্যাক্ত কক্ষ থেকে মদের ৮টি খালি বোতল ও মাদক সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur