চাঁদপুরে ইলিশের দাম নতুন একটি রেকর্ড ছাড়িয়েছে। আগামী দুই দিনের মধ্যে চাঁদপুরের নৌ সীমানায় মা ইলিশ রক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে, যেখানে ইলিশ ধরা, মজুত এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। এই অবস্থায়, চাঁদপুর মাছঘাটে ইলিশের দাম অতীতের সব রেকর্ডকে অতিক্রম করেছে। ১০ অক্টোবর বৃহস্পতিবার ইলিশের দাম কেজিতে ৫০০ থেকে ৬০০ টাকা বেড়ে গেছে, যা চাঁদপুরের ইতিহাসে প্রথমবারের মতো এমন হয়েছে বলে ...
Read More »জিয়া সাংস্কৃতিক সংগঠন নবগঠিত কমিটির মতবিনিময় সভা
জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস চাঁদপুর জেলা শাখার নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর সাহিত্য একাডেমি মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে ও শুভেচ্ছা বক্তব্য রাখেন নবগঠিত কমিটির আহ্বায়ক কণ্ঠশিল্প জাকির হোসেন খান শিপন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবুল হাছানাত বেপারী যুগ্ম আহ্বায়ক মোঃ রতন বেপারী সেলিম, যুগ্ম আহ্বায়ক নৃত্যশিল্পী মোঃ জুয়েল হোসেন ফারাবী, মেঘনা ...
Read More »চাঁদপুর পুরাণ বাজার নূরিয়া পাইলট হাইস্কুলের প্রধানশিক্ষকের ইন্তেকাল
চাঁদপুর পুরান বাজার নূরিয়া পাইলট হাইস্কুলের প্রধানশিক্ষক নূর হোসেন বুধবার দিবাগত রাত ৯.৪০ মি.ব্যাংক কলোনীতে নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৮ বছর । ইন্নালিল্লাহি——– রাজিউন । প্রবীণ প্রধানশিক্ষক নূর হোসেন ১৯৪৮ সালে ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলীম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সাবেক এমপি আলমগীর হায়দারের চাচা ছিলেন। তিনি হাজীগঞ্জের বলাখাল হাই স্কুলের প্রতিষ্ঠাতা ...
Read More »চাঁদপুরে ডিসির সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মতবিনিময়
চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ। ৯ অক্টোবর বুধবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেন। শুরুতেই বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হুসাইন ও সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমানের নেতৃত্বে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ...
Read More »ড্রেনের মুখটি অপরিস্কার থাকায় বৃষ্টি হলেই চাঁদপুর শহর জুড়ে জলাবদ্ধতা
একটি মাত্র ড্রেনের মুখ এবং রেলওয়ের পুলের নিচের অংশ অপরিস্কার থাকায় চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার মূল কারণ। বছরের পর বছর জুড়ে শহরের বিভিন্ন এলাকায় কঠিন জলাবদ্ধতা হলেও বিষয়টি নজরে পড়ছেনা কারোরই। জানা যায়, বিগত বছর গুলোতে চাঁদপুর শহরের নাজির পাড়া, মাদরাসা রোড, স্টেডিয়াম রোড, ছৈয়াল বাড়ি রোড, সোনালী সিঁড়ি এলাকাসহ ১২নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় একটু ভারি বৃষ্টি হলেই ব্যাপক ...
Read More »চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাছিম আখতারকে অব্যাহতি
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপাচার্য পদ থেকে অধ্যাপক ড. মো. নাছিম আখতারকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করার নিমিত্তে তাকে অব্যাহতি প্রদানপূর্বক মূল পদে যোগদানের জন্য অনুমতি প্রদান করেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা তাদের ওয়েব সাইটে উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত ...
Read More »‘চাঁদপুরে এসে পেশাগতভাবে পুলিশের সর্বোচ্চ পদকে সম্মানিত হয়েছি’
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর জেলা কার্যালয়ের পুলিশ সুপার (এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ এঁর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে খুবই আনন্দঘন পরিবেশে আমন্ত্রিত জেলা সদরে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে বিদায়ী সংবর্ধনা ও নবাগত জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার একেএম মহিউদ্দিন সেলিমকে বরণ করা হয়। পুলিশ সুপার (এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ ...
Read More »লেবানন -প্যালেস্টাইনে গণহত্যা বন্ধে বাসদের বিক্ষোভ
লেবানন -প্যালেস্টাইনে গণহত্যা বন্ধে বাসদের বিক্ষোভ ও প্রতিবাদ পথসভা অনুষ্ঠিত হয় । পথসভায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফাঁসির দাবিতে কেন্দ্রিয় বাম গণতান্ত্রিক জোটের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৭ অক্টোবর ২০২৪ সোমবার বিকাল ৫টায় কালিবাড়ি শপথ চত্ত্বরে ও নতুন বাজার মোড় বাসদ-এর উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল ব্যানার ফেস্টুন নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় বক্তারা বলেন- বৃটিশ ...
Read More »চাঁদপুরে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব শুরু বুধবার : ২শ’ ২২ মন্ডপ
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা কাল ৯ অক্টোবর বুধবার থেকে শুরু হতে যাচ্ছে। শুভ মহালয়ায় দেবীর আবাহন শেষে এখন মন্ডপে-মন্ডপে দেবী বরণের প্রস্তুতি চলছে। কৈলাশ থেকে মর্ত্যলোকে আসবেন দেবী দুর্গা। এ উৎসব ঘিরে,সারাদেশের মন্ডপে-মন্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা তৈরিতে মাটির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।এখন রং-তুলির আঁচড় শেষে প্রতিমা মন্ডপে নেওয়ার অপেক্ষায় সবাই। তাই ব্যস্ততায় দিন-রাত এক ...
Read More »‘ষড়যন্ত্রকে রুখে দিতে সর্বদাই হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থাকব’
চাঁদপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভা আয়োজন করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা। ৭ অক্টোবর সোমবার সন্ধ্যা ৭ টায় চাঁদপুর শহরের বাসস্ট্যান্ডের ফয়াসল শপিং কমপ্লেক্স বৈশাখী চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার নায়েবে আমীর মাওলানা ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur