সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা সংক্রান্ত বিষয়ে ১৯ নভেম্বর চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমীন বলেন, ‘কোনো অবস্থাতেই পরীক্ষার ফি বাবত কোনো শিক্ষার্থীগণের কাছ থেকে টাকা আদায় করতে পারবে না। প্রশ্ন ও কাগজ ক্রয় খরচ সরকার প্রদত্ত বিদ্যালয়ের আনুষঙ্গিক খাত বা স্লিপ ফান্ড থেকে সমন্বয় করতে নির্দেশ দেয়া আছে। তাই ফি বাবত টাকা গ্রহণ করা যাবে না । ...
Read More »দশ বছর পেরিয়ে ১১তম বর্ষে পদার্পণ করলো চাঁদপুর টাইমস
আজ ১ ডিসেম্বর চাঁদপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর টাইমস ১০ বছর পেরিয়ে ১১তম বর্ষে পদার্পণ করলো। ‘সময়ের সাথেই থাকা’ এ স্লোগানকে ধারণ করে আজ থেকে ১০ বছর আগে চাঁদপুর টাইমস যাত্রা শুরু করে। মেধা- পরিশ্রম এবং পাঠকদের ভালোবাসায় চাঁদপুর টাইমস আজকে ১১ বছরে পদার্পণ করেছে। এ পথচলায় আমরা সত্য প্রকাশে পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। প্রসঙ্গত, ২০১৪ সালের ...
Read More »ঐক্যবদ্ধ হয়ে দলের প্রার্থীকে বিজয়ী করতে হবে : মোস্তফা খান সফরী
চাঁদপুরের কৃতি সন্তান, সাবেক ছাত্র নেতা বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী বলেছেন, আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশের সৈনিক, নেতৃত্বের কারণে কেউ কাউকে পছন্দ করা স্বাভাবিক। কিন্তু এই পছন্দ অপছন্দের কারণে কোনো নেতা বা কর্মী কাউকে অমুকের লোক এই অপবাদে দলের ত্যাগী নেতাকর্মীদের দূরে রেখে দলের নেতৃত্ব দিবেন এমন মনমানসিকতা দূর করে সকলে দলের বা বিএনপির ...
Read More »চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে ক্লাসপার্টি অনুষ্ঠিত
উৎসবমুখর আয়োজনে চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে ক্লাসপার্টি অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বরের শনিবার সকালে বিদ্যালয় হলরুমে কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে এই ক্লাসপার্টি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা গান, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশন করে। এর আগে শিক্ষার্থীদের তৈরি কাজের ফুলসহ বিভিন্ন উপকরণ দিয়ে বিদ্যালয়ের হলরুম সাজানো হয়। চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মৃণাল কান্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফয়জুন্নেসা সরকারি বালিকা ...
Read More »বিএনপি ক্ষমতায় আসলে রাজরাজেশ্বর হবে পর্যটন এলাকা : শেখ ফরিদ আহমেদ মানিক
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, ‘একমাত্র বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ক্ষমতায় আসলে রাজারাজেশ্বরে স্থায়ীভাবে নাদী ভাঙ্গন রোধ করা সম্ভব। কারন এই এলাকা পর্যটনের জন্য সম্ভাবনাময় এলাকা।বিএনপি যদি ক্ষমতায় আসে এই রাজরাজেশ্বর হবে পর্যটন এলাকা। আর তখনই নদী ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ ৩০ নভেম্বর ...
Read More »প্রবীণ সাংবাদিক অধ্যাপক মোহাম্মদ হোসেন খানের মৃত্যুতে শোকসভা ও দোয়া
চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সাবেক চাঁদপুর জেলা প্রতিনিধি অধ্যাপক মোহাম্মদ হোসেন খান (৮২)আর বেচে নেই (ইন্না…….রাজেউন)। বুধবার (২৭ নভেম্বর) বিকেল চাঁদপুর পৌর কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এর আগে মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে বুধবার (২৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে চাঁদপুর ...
Read More »চিরনিদ্রায় শায়িত হলেন প্রবীণ সাংবাদিক অধ্যাপক মোহাম্মদ হোসেন খান
সর্বজনের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,চাঁদপুর সরকারি কলেজের সাবেক শিক্ষক, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সাবেক চাঁদপুর জেলা প্রতিনিধি অধ্যাপক মোহাম্মদ হোসেন খান (৮২)। বুধবার (২৭ নভেম্বর) বিকেল চাঁদপুর পৌর কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে ...
Read More »চাঁদপুরে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ
চাঁদপুরে নজরুল ইসলাম নাঈম (১২) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী ৪দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ২৩ নভেম্বর শনিবার সকাল থেকে সে নিখোঁজ হয়। শিশু নাঈম চাঁদপুর শহরের হাজী মহসিন রোড এলাকার মো. দেলোয়ার হোসেন ও ফয়জুন্নেছা বেগমের পুত্র। সে চাঁদপুর শহরের আহমদিয়া ফাজিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। আদরের সন্তানকে হারিয়ে শিশুটির পরিবার এখন পাগল প্রায়। তারা আত্মীয়-স্বজনের বাড়িসহ এদিক-সেদিক খোঁজাখুঁজি করে ...
Read More »অধ্যাপক মোহাম্মদ হোসেন খানের মৃত্যুতে চাঁদপুর প্রেসক্লাবের শোক
চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হোসেন খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করেন। উল্লেখ্য, অধ্যাপক মোহাম্মদ হোসেন খান বুধবার (২৭ নভেম্বর) রাতে ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। ...
Read More »আইনজীবী হত্যার প্রতিবাদে চাঁদপুরে সমাবেশ ও গায়েবানা জানাজা
চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে চাঁদপুরে শোক সমাবেশ ও গায়েবানা জানাজা নামাজ পড়া হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বৈষাম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁদপুরের ব্যানারে শোক সমাবেশ ও গায়েবানা নামাজে জানাজার আয়োজন করে। গায়েবানা নামাজে জানাজায় ইমামতি করেন মাওলানা মো. জাহিদুল ইসলাম। শোক সমাবেশে বক্তব্য দেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁদপুরের প্রতিনিধি রবিউল ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur