চট্টগ্রাম থেকে চাঁদপুরে আসার পথে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাতে রেবা বেগম (২৭) নামে দু’সন্তানের জননীর মৃত্যু হয়েছে। পরিবার ও প্রত্যক্ষদর্শী যাত্রী সূত্রে জানা যায়, আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনটি লাঙ্গলকোর্ট স্টেশন ছেড়ে আসার পর লাকসাম আসার পূর্বে রেবা বেগমের হঠাৎ বুকে ব্যাথা হয়, পানি চাইলে তাকে পানি পান করতে দেয়া হয়। পানি পান করা মাত্রই দু’ থকে তিনটি ...
Read More »চাঁদপুরের ভাসমান পদ্ধতিতে চাষাবাদকে জাতিসংঘের স্বীকৃতি
বাংলাদেশে সবজি চাষের ভাসমান পদ্ধতিকে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ কৃষি ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা- এফএও। মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘোষণা দেয় সংস্থাটি। বাংলাদেশের খাদ্য ও কৃষি সংস্থার সহকারী প্রতিনিধি নূর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশের চাঁদপুর জেলা ডাকাতিয়া নদীতে খাঁচায় মাছচাষ, পিরোজপুর জেলার নাজিরপুর, গোপালগঞ্জের কোটালিপাড়া ও বরিশালের কিছু এলাকায় প্রায় দুইশ’ ...
Read More »চাঁদপুর বিজয় মেলা মঞ্চে আলোচনাসভা
চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ড. শামছুল হক ভূঁইয়া এমপি বলেন, ‘একমাত্র বঙ্গবন্ধু নেতৃত্ব ছাড়া পাকিস্তানিদের তাড়ানো যেতো না। বঙ্গবন্ধু নেতৃত্বে বাংলার মানুষ এক হয়েছিলো। দীর্ঘ রক্ত ঝড়িয়ে অবশেষে দেশ স্বাধীন হলো। আজ আমাদের মাঝে বঙ্গবন্ধু নেই ...
Read More »চাঁদপুরে বিপুল পরিমাণ জাটকা জব্দ
চাঁদপুর কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। ১৬ ডিসেম্বর বুধবার রাতে মেঘনা নদীর মোহনা এলাকায় যাত্রীবাহী লঞ্চ থেকে জাটকাগুলো জব্দ করা হয়। কোস্ট গার্ড জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উলাহ, বিএনএর নেতৃত্বে একটি অপারেশন দল রাত ১০টা থেকে ২টা পর্যন্ত মেঘনা মোহনায় অভিযান পরিচালনা করে। এ সময় অভিযান চালাকালে ‘এমভি ফারহান-৪’ ...
Read More »চাঁদপুরে জব্দকৃত ৭টন পলিথিন নিলামে বিক্রি
চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তর ও কোস্টগার্ডের একাধিক অভিযানে জব্দকৃত ৭টন পলিথিন নিলামে বিক্রি করা হয়েছে। ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে এসব পলিথিন কেটে ব্যবহারের অনুপযোগী করে বস্তাজাত করে চট্টগ্রামের একটি প্লাস্টিক কারখানার কাছে বিক্রি করা হয়। চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আরেফিন বাদল জানায়, পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় পলিথিন উৎপাদন, বেচাকেনা ও ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। গত ২০১৫ সালের জানুয়ারি থেকে ...
Read More »বিজয় দিবসে চাঁদপুর জেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া
মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার চাঁদপুর জেলাব্যাপী বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। সংগঠনের তথ্য মতে, কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনা অনুযায়ী জেলার প্রায় দু’শতাধিক স্থানে এ কর্মসূচি পালন করা হয়েছে। ওই দিন সকালে চাঁদপুর শহর জামায়াতের উদ্যোগে এডভোকেট এসএকেএম ছালেহ এর সভাপতিত্বে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর শহর জামায়াতের আমীর সদর উপজেলা ভাইস ...
Read More »বিজয় দিবসে চাঁদপুর জেলা বিএনপি’র আলোচনাসভা
বিজয় দিবসে চাঁদপুর জেলা বিএনপি’র আলোচনাসভা বুধবার বিকেলে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক শফিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ হামিদ মাষ্টার। জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সেলিমুল্লা সেলিমের সভাপতিত্বে ও পৌর বিএনপির’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন মাঝির পরিচালনায় আরো বক্তব্য রাখেন, সদর থানা বিএনপি’র আহ্বায়ক খলিলুর রহমান গাজী, হারুনুর রশীদ, ...
Read More »চাঁদপুরে বিডিভিউ২৪’র প্রতিষ্ঠাবার্ষিকী
জাতীয় অনলাইন নিউজ পোর্টাল বিডিভিউ টোয়েন্টিফোরের প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার বিজয় দিবসে চাঁদপুর শহরের কুমিল্লা রোড ফিরোজা হাফেজ শান্তি নিকেতনে কেক কেটে উদযাপন করা হয়েছে। এ সময় বিডিভিউ চাঁদপুর করেসপন্ডেন্ট মো. দেলোয়ার হোসাইনের পরিচালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের আহবায়ক ও চাঁদপুর টাইমসের সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, যুগ্ম আহবায়ক ও বাংলা নিউজের চাঁদপুর করেসপন্ডেন্ট মাসুদ আলম, দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক ...
Read More »চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের নানা আয়োজন
মহান বিজয় দিবসে বুধবার সকাল ৯ টায় চাঁদপুর স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, পায়রা অবমুক্তকরণ, মাঠ পরিদর্শন, কুচকাওয়াজসহ একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর স্টেডিয়ামে আলোসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রসাশক আব্দুস সবুর মন্ডল বলেন ‘আজ মহান বিজয় দিবস ১৯৭১সালের এই দিনে বাঙালী স্বাধীনতা অর্জন করেছে। এদেশের দামাল ছেলেরা তাদের আত্মত্যাগের বিনিময়ে দেশের গৌরব ফিরিয়ে এনেছে। জাতির জনক বঙ্গবন্ধুর ...
Read More »চাঁদপুরে ৫ পৌরসভায় লক্ষাধিক ভোটার : ইসির ব্যাপক প্রস্তুতি
চাঁদপুর জেলার ৫ পৌরসভা নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে। প্রস্তুতি ও প্রচারণা চলছে ব্যাপক। প্রার্থীদের মধ্যে প্রতীক বন্টন ইতোমধ্যেই নির্বাচন কমিশন সম্পন্ন করেছে। প্রতি প্রার্থী এখন নির্বাচনী প্রচারণায় ব্যস্থ রয়েছে। চাঁদপুর নির্বাচন অফিসের তথ্যমতে এ ৫টি পৌরসভার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৯ শ’ ৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৩ হাজার ৫ শ’ ৮২ জন এবং ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur