চাঁদপুর -৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী বলেছেন, দেশ ও জনগণের স্বার্থে বিশ্বে একমাত্র আপোষহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রাম করেছি, গনতন্ত্র পুনঃ উদ্ধার ও আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য। এ লড়াই সংগ্রাম করতে গিয়ে ...
Read More »বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
স্বাধীনতার ঘোষক জিয়া লও সালাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া-জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমান-জিন্দাবাদ এই স্লোগানে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) চাঁদপুর জেলা শাখার আয়োজনে ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৭ ডিসেম্বর বিকেলে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম। ...
Read More »চাঁদপুরে বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মানববন্ধন কর্মসূচী
সংস্কারের নামে অপসংস্কার। বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির অপচেষ্টা মানিনা, মানবোনা। এ শ্লোগানকে ধারণ করে চাঁদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা ইউনিট। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন চিকিৎসকগণ। এসময় মানববন্ধনে অংশ নেয়া বক্তারা সংস্কারের নামে অপসংস্কার ও বিসিএস ...
Read More »চাঁদপুর প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা
চাঁদপুর প্রেসক্লাবের ২০২৪ সালের কার্যকরী কমিটির সর্বশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন লাইব্রেরি সম্পাদক হাসান মাহমুদ। সভার শুরুতে চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য অধ্যাপক মোহাম্মদ হোসেনের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা ...
Read More »চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে অভিযানে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি এলাকায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শাহরাস্তি উপজেলার শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা এলাকায় জেলা প্রশাসন ও সওজ সড়ক বিভাগ চাঁদপুরের যৌথ উদ্যোগে সড়কের জায়গায় গড়ে ওঠা এসব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এর ক’দিন আগে উপজেলার ওয়ারুক বাজার, দোয়াভাঙ্গা ও কালিয়াপাড়া বাজার ...
Read More »চাঁদপুরে জাহাজে সাত খুনের মূল রহস্য উদঘাটন
চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে সারবহনকারী এমভি আল বাখেরা জাহাজে ৭ জন খুনের ঘটনায় আসল রহস্য উদ্ঘাটন হয়েছে বলে জানিয়েছেন র্যাব ১১ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। বুধবার ২৫ ডিসেম্বর দুপুরে কুমিল্লায় র্যাব-১১ কুমিল্লা সিপিসি-২ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেজর সাকিব হোসেন। মেজর সাকিব হোসেন বলেন, সাত খুনের ঘটনায় জাহাজের কর্মী আকাশ মণ্ডল ইরফানকে বাগেরহাটের চিতলমারী থেকে ...
Read More »৭ দিনের রিমান্ডে আকাশ মন্ডল ইরফান
চাঁদপুরের হাইমচরের মাঝিরচর এলাকায় এমভি আল বাখেরা জাহাজে সাত খুনের ঘটনায় গ্রেফতার হওয়া আকাশ মন্ডল ইরফানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সন্ধ্যায় চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ফারহান সাদিক এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) শরীফ মাহমুদ সায়েম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মামলা তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর নৌ-পুলিশের পরিদর্শক মো. কালাম খা ১০ ...
Read More »চাঁদপুরে বিক্ষোভ সমাবেশে সাদ-পন্থিদের নিষিদ্ধসহ পাঁচ দফা ঘোষণা
টঙ্গী ইজতেমার মাঠে মুসল্লিদের ওপর হামলা, হত্যার বিচার, কাকরাইল মসজিদ ও ইজতেমা মাঠ ওলামায়ে কেরামদের হাতে ছেড়ে দেওয়া এবং সাদ-পন্থিদেন নিষিদ্ধের দাবিতে চাঁদপুরে ওলামায়ে কেরাম ও শুরায়ী নেজামের অধীনে তাবলীগ সাথীদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ ডিসেম্বর বুধবার সকালে চাঁদপুর শহরের পুরানবাজার ঐতিহাসিক জামে মসজিদের সামনের এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সাদ-পন্থিদেন নিষিদ্ধসহ বিভিন্ন দাবিতে চাঁদপুরের ওলামায়ে কেরাম ...
Read More »‘একজনকে মারলে সমস্যা, তাই সাতজনকে মারছি’
‘বেতন পাই না কয়েক মাস। আবার চাইলেও গালমন্দ করতেন জাহাজের মাস্টার কিবরিয়া। এটা দেখেও জাহাজের অন্যরা কেউ প্রতিবাদ করত না। তাই রাগে ক্ষোভে সবাইকে জাহাজেই মেরে ফেলেছি। একজনকে মারলে সমস্যা, তাই সাতজনকেই মেরে ফেলেছি।’ র্যাবের জিজ্ঞাসাবাদে এভাবেই চাঁদপুরের মেঘনায় সার বহনকারী এমভি আল বাখেরা জাহাজে লোমহর্ষক সেভেন মার্ডারের বর্ণনা দেন আকাশ মণ্ডল ইরফান ২৫ ডিসেম্বর বুধবার আটক আকাশ মণ্ডলকে জিজ্ঞাসাবাদ ...
Read More »মাস্টারের সঙ্গে ক্ষোভের কারণেই ৭ জনকে হত্যা : র্যাব
চাঁদপুরের হাইমচরের মাঝিরচরে মেঘনা নদীতে সার বহনকারী এমভি আল বাখেরা জাহাজে সাত জন খুনের ঘটনায় জড়িত সন্দেহে আকাশ মণ্ডল ওরফে ইরফান (২৬) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়টি জানিয়েছেন র্যাব-১১ কুমিল্লার উপ-অধিনায়ক মেজর সাকিব হোসেন। ইরফানকে বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে গ্রেফতার করে র্যাব-১১ এর সদস্যরা। ইরফান বাগেরহাটের ফকিরহাট এলাকার জগদীশ মণ্ডলের ছেলে। এ সময় তার ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur