বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাজনৈতিক দলের নেতাদেরকে কথা বলার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। কারো বিরুদ্ধে বলতে গিয়ে নিজেদের ঐক্যের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবেনা। শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে চাঁদপুর সদর উপজেলার হরিনা ফেরিঘাট এলাকায় রাজনৈতিক সফরকালে এই রুটে যাওয়ার সময় ঘাটে অবস্থানরত জামায়াতের নেতৃবৃন্দ ও এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। ...
Read More »জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী শীর্ষক আলোচনা সভা
জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অধিদপ্তরের অধীনে পুরান বাজার ডিগ্রি কলেজ আয়োজিত জুলাই-২০২৪ বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলেজ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শেখ মো. খলিলুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, সহকারী পরিদর্শক আজিজুল হক। অনুষ্ঠানে ...
Read More »চাকুরী জাতীয় করণের দাবীতে আন্দোলন পরবর্তী করণীয় শীর্ষক আলোচনা সভা
বৈষম্য বিরোধী নকল নবীশ দাবী আদায় পরিষদের আয়োজনে ৫১৬ টি সাব রেজিষ্ট্রী অফিসে কর্মরত নকল নবীশদের চাকুরী জাতীয় করণের দাবীতে আন্দোলন পরবর্তী করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারি শনিবার দুপুরে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাটস্থ ইউরেশিয়া রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ এক্সট্রা-মোহরার (নকল নবীশ) এসোসিয়েশন ও বৈষম্য বিরোধী নকল ...
Read More »ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে চাঁদপুরে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন
ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের বাইতুল আমিন মসজিদের সামনে মানববন্ধনে জেলা ও উপজেলার নেতৃবৃন্দসহ বিভিন্ন হোটেলের কর্মচারীরা অংশগ্রহণ করেন। চাঁদপুর জেলা হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি নুরুল আলম লালুর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মোঃ জাহিদুল হক মিলনের পরিচালনায় বক্তব্য রাখেন সাধারন ...
Read More »ডাকাতিয়া নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
চাঁদপুরে ডাকাতিয়া নদী থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে সদর উপজেলা ইচুলি এলাকায় ডাকাতিয়া নদী থেকে সিরাজুল ইসলাম গাজী নামে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত ৯ জানুয়ারি নিখোঁজ হন তিনি। এই বিষয় তার স্ত্রী খোদেজা বেগম চাঁদপুর সদর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। আজ বুধবার দুপুরে ডাকাতিয়া নদীর ...
Read More »চাঁদপুরে স্কলার যুব অর্গানাইজেশনের প্রশিক্ষণে সনদপত্র ও সম্মানী প্রদান
চাঁদপুরে স্কলার যুব অর্গানাইজেশনের আয়োজনে হাঁস মুরগি পালন প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে সনদপত্র ও সম্মানী প্রদান করা হয়েছে। চাঁদপুর শহরের মিশন রোড এলাকার জারা হাউজে স্কলার যুব অর্গানাইজেশনের প্রধান কার্যালয়ে এ আয়োজন করা হয়। চাঁদপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের পৃষ্ঠপোষকতায় প্রশিক্ষনার্থীরা কোর্সে অংশগ্রহণ করেন। এবারের প্রতিপাদ্য ছিল দক্ষ যুব গরবে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ। এই স্লোগানকে সামনে রেখে স্কলার ...
Read More »চাঁদপুর শহরে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ
চাঁদপুর পৌরসভার উদ্যোগে শহরের উকিলপাড়া ও ট্রাকরোড এলাকায় প্রায় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের উকিলপাড়া ও ট্রাকরোড এলাকায় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানের সময় চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া, প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদার, বাজার পরিদর্শক শাহজাহান মাঝি, আদায়কারী এমদাদ হোসেন মিলন, সহকারী এসও মো. শাহরিয়ার, ভান্ডার ...
Read More »যানজট নিরসনে চাঁদপুর পৌরসভায় চলবে ২ রঙের ইজিবাইক
চাঁদপুর শহরের যানজট নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। ব্যাটারিচালিত লাইসেন্সধারী ইজিবাইক জোড় সংখ্যার রং হবে লাল এবং বেজোড় সংখ্যার রং সবুজ। এই কাজ সম্পন্ন হওয়ার পরে নির্ধারণ করা হবে কোন কালার কোন সময়ে সড়কে চলাচল করবে। আর এটি বাস্তবায়ন হলে শহরের গাড়ি সংখ্যা কমবে এবং যানজট অনেকটা কমে আসবে। বুধবার ১৫ জানুয়ারি দুপুরে পৌর ঈদগাহ মাঠে গিয়ে দেখা গেছে ...
Read More »‘নির্বাচনের আগে এমন কিছু করা যাবে না যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়’
চাঁদপুরে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক টিমের কার্যক্রমের অংশ হিসেবে দলকে সুসংগঠিত করতে জেলা বিএনপির ১৫টি ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় শহরের মুনিরা বাসভবনে হয় এই মতবিনিময় সভা। সভায় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্ল্যাহ সেলিমের পরিচালনায় এতে প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ ...
Read More »চাঁদপুরে দুই ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলার দুটি ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন। রাতে এসব তথ্য নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নান। ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur