Home / চাঁদপুর

চাঁদপুর

‘সু-শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ নাগরিক হতে হবে’

Osman ghoni patwary

জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটওয়ারী বলেছেন, ‘পড়ালেখার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে সুযোগ্য নাগরিক হতে হবে। শিক্ষায় নয়, সু-শিক্ষায় শিক্ষিত হয়ে তোমাদের আদর্শ নাগরিক হতে হবে। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উদ্বোধনের প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এ বিদ্যালয়ে যারা শিক্ষক ...

Read More »

সেপটি টাংকির ময়লা পানিতে দুর্ভোগ

চাঁদপুর

চাঁদপুর পৌর সুপার মার্কেটের টয়লেটের জমে থাকা ময়লা পানিতে চরম দুর্ভোগে ভুগছে শহরবাসী। এ বিষয়ে প্রথমে মৌখিক পরে লিখিতভাবে অভিযোগ দেয়ার পরও কোন ব্যবস্থা নেয়নি পৌর কর্তৃপক্ষ। চাঁদপুর শহরের বিপণীবাগ পৌর সুপার মার্কেটের বিভিন্ন দোকান ও পাশের একটি বেসরকারি হাসপাতালের ব্যহৃত টয়লেটের ময়লা এবং পানি সেপটি টাংকিতে জমে তা উপচে পড়ে পাশের সড়ক ও মার্কেটের সামনে জমে থাকে। জমে থাকা ...

Read More »

‘জেলার মধ্যে ডিজিটাল সেবা প্রদানে চাঁদপুর শ্রেষ্ঠ হয়েছে’

চাঁদপুর

চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেছেন, দেশের জেলার মধ্যে ডিজিটাল সেবা প্রদানে চাঁদপুর শ্রেষ্ঠ হয়েছে। এটা চাঁদপুরবাসীর জন্য কম অর্জন নয়। ইউপি চেয়ারম্যানগন ডিজিটাল সেবা ও ইউনিভেশনের পরিকল্পনাগুলো উপস্থাপন করবেন। সমাজ চায় পরিবর্তন। তাই জন প্রতিনিধিদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রশাসনের আয়োজনে ৮৮ ইউনিয়ন চেয়ারম্যান ও সেবা কেন্দ্রের ...

Read More »

চাঁদপুরে ২ বাল্কহেডসহ ৬২ শ্রমিক আটক : কারাদণ্ড ৩

চাঁদপুর

শরীফুল ইসলাম: চাঁদপুর সদর উপজেলার পদ্মা নদীর পাড় রাজরাজেশ্বর ইউনিয়নের লগ্মিমারার চর এলাকা থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধায় ৬২ শ্রমিককে আটক করা হয়েছে। এর মধ্যে মাঝি ও শ্রমিক সর্দারসহ ৩ জনকে ১ মাস করে বিনাশ্রম করাদান্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজা প্রাপ্তরা হলেন, হাবিব, সাইফুল ও রফিকুল ইসলাম। এ সময় ঘটনাস্থল থেকে ২ টি বাল্কহেড জব্দ করা ...

Read More »

চাঁদপুর টাইমসের সাথে মডেল থানা ওসির সৌজন্য সাক্ষাৎ

চাঁদপুর

অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর টাইমস প্রকাশক ও সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের সাথে মডেল থানার ওসি মো. ওয়ালি উল্যাহ অলি সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (৫ ফেব্রুয়ারি) তিনি চাঁদপুর টাইমস কার্যালয়ে আসলে এ সাক্ষাৎ হয়। এসময় তাঁর হাতে চাঁদপুর টাইমসের প্রকাশনা সামগ্রী উপহার হিসেবে তুলে দেন সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল। এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর টাইমসের নির্বাহী সম্পাদক দেলোয়ার হোসাইন, মডারেটর ...

Read More »

স্ত্রী-সন্তান হত্যার দায়ে চাঁদপুরে স্বামীর মৃত্যুদণ্ড

চাঁদপুর

চাঁদপুরে স্ত্রী ও সন্তান হত্যা অপরাধে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় স্বামী নাজমুল হাসান (৩৫) কে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. সালেহ উদ্দিন আহমদ এই রায় দেন। মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী হোসনে আরা (২৪) ও শিশু কন্যা নাজনিন (৯মাস) কে নাজমুল হাসান ২০১০ সালে হত্যা করে। নাজমুল হাসান মতলব দক্ষিন ...

Read More »

চাঁদপুরে ছাত্রলীগ নেতার ব্যানার পুড়িয়ে দেয়ার অভিযোগ

চাঁদপুর

চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মিলনের ব্যানার পুড়িয়ে দেয়ার অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের কুমিল্লা রোডস্থ গণি মডেল উচ্চ বিদ্যালয়ের পিছনে এমপি সফিউল্যাহ গলিতে। খবর পাওয়ার সাথে সাথে বিকেলে জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মিলনসহ ছাত্রলীগের সাবেক ও বর্তমান বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শনে যান। এলাকাবাসী জানায়, ‘ এ গলিটি একজন বিশিষ্ট জনের ...

Read More »

চাঁদপুর আইনজীবী সমিতির দু’কোটি ২৪ লাখ টাকার বাজেট

চাঁদপুর

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক বাজেট মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতির হলরুমে চলতি বছরের বার্ষিক বাজেট ঘোষণা করা হয়েছে। সমিতির সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার এতে চলতি বছরের জন্য দু’কোটি চব্বিশ লাখ ঊনিশ হাজার পাঁচশ’ সাতাত্তর টাকার বাজেট ঘোষণা করা হয়। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়ার পরিচালনায় বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাড. সাইদুল ইসলাম ...

Read More »

চাঁদপুরে যাত্রীবাহী বাসের চাকা ফেঁটে নিহত ৩, আহত ১০

ঢাকা-চাঁদপুর পদ্মা বাসের চাকা ফেঁটে চালক, সুপারভাইজার এবং কন্ট্রাকটারসহ সোমবার (৬ ফেব্রুয়ারি) ৩ জন নিহত হয়েছে । এ ঘটনায় প্রায় ১০-১৫ যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। নিহতরা হলেন বাসের চালক বিল্লাল হোসেন (৬৭),কন্ট্রাকটার রিয়াদ (৩২) ও হেলপার বাচ্চু খন্দকার (৪৪)। এ দের মধ্যে চালক বিল্লাল ও কন্ট্রাকটার রিয়াদ ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। হেলপার বাচ্চু খন্দকার ৫ দিন চিকিৎসার নেয়ার পর ...

Read More »

এসপি শামসুন্নাহারকে চাঁদপুর চেম্বার অব কমার্সের শুভেচ্ছা

চাঁদপুর

জাতীয় পুলিশ প্যারেডে দ্বিতীয় বারের মতো নেতৃত্ব দেয়া এবং পুলিশের সর্বোচ্চ পুরুস্কার পিপিএম অর্জন করায় পুলিশ সুপার শামসুন্নাহারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চেম্বার নেতৃবৃন্দ। মঙ্গলবার (৭ ফেব্ররুয়ারি) সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দরা এ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জাহাঙ্গির আখন্দ সেলিম, সভাপতি সুভাষ চন্দ্র ...

Read More »