চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যেগে জেলা পর্যায়ের হেফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশনে জেলা কার্যালয় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। চাঁদপুর ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ সেলিম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসন কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা দায়রা জজ ...
Read More »চাঁদপুরে আমন সংগ্রহ ১ হাজার ৪শ ৭৪ মে.টন
২০২৪-’২৫ অর্থবছরের আমন মৌসুমের ধান, সিদ্ধ চাল ও আতবের চালের সংগ্রহ লক্ষ্যমাত্রা ছিল মোট-৩ হাজার ২শ ৬ মে.টন। সরকারিভাবে চলতি অর্থবছরে চাঁদপুর জেলার ৮ উপজেলা থেকে ৪৭ টাকা কেজি দরে ১ হাজার ৩শ ৭২ মে. টন সিদ্ধ চাল, ৩৩ টাকা কেজি দরে ১ হাজার ২শ ৬৪ মে. টন ধান এবং ৪৬ টাকা কেজি দরে ৫শ ৭০ মে. টন আতপ চাল ...
Read More »চাঁদপুরে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বরাদ্দ ১ হাজার ৫শ ৯৮ মে.টন
চাঁদপুর জেলায় ৫৩ হাজার ২ শ ৭৭ জনের মধ্যে এ দুমাসে ৫১ হাজার ৪শ ৫১ জন সুবিধাভোগী চাল পাবেন। আর এ জন্যে ১ হাজার ৫শ ৯৮ মে.টন চাল বরাদ্দ দেয়া হয়েছে বলে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে ২৪ ফেব্রুয়ারি জানা গেছে । এদিকে হাজীগঞ্জ উপজেলার পৌরসভার সহ ১২টি ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আসন্ন রমজান উপলক্ষে এ উপজেলার ...
Read More »সমাজ পরিবর্তনে শুধু প্রশাসন, পুলিশের একা দায়িত্ব নয় : পৌরসভা প্রশাসক
বুধবার শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে জেলা বিএনপি, জাতীয় পার্টি , গন-অধিকার পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি, প্রশাসন, পুলিশ, সাংবাদিক, সমাজের প্রতিনিধি, যুব সংগঠন প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও চাঁদপুর পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া। তিনি বক্তব্যে বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ...
Read More »চাঁদপুরে ফ্ল্যাট বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
চাঁদপুরে ফ্ল্যাটবাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীর লাশ মেঝেতে ও স্বামীর মরদেহ রুমে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে চাঁদপুর শহরের ১০ নং ওয়ার্ড পালপাড়া দারুস সালাত মসজিদ সংলগ্ন শাহজাহান পাটোয়ারীর বাড়ির দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন – ঢাকা যাত্রাবাহী এলাকার জিন্নাত আলীর ছেলে সবুজ আহমেদ (৪০) ও তার স্ত্রী শিউলী আক্তার (৩৫) চাঁদপুর সদর উপজেলার ...
Read More »চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের শিক্ষা সফর অনুষ্ঠিত
ভ্রমণ মানুষকে কুপমন্ডুকতার ছত্রছায়া থেকে মুক্ত করে বিশাল পৃথিবীর অপার সৌন্দর্যের মধ্যে ঠাঁই দেয়। মানুষের মনকে করে তোলে উদার। ক্ষুদ্র এ মানব জীবনকে দান করে গতিশীলতা। আর সেই ভ্রমণ যদি হয় শিক্ষা লাভের উদ্দেশ্যে তাহলে তো কথাই নেই। বর্ণাঢ্য আয়োজন, উৎসব মুখর পরিবেশ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থী ও ...
Read More »পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া
চাঁদপুর শহরের শতবর্ষী বিদ্যাপীঠ পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি সোমবার সকালে বিদ্যালয়ে হলরুমে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবীণ শিক্ষানুরাগী ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ঐতিহাসিক পুরান বাজার জামে মসজিদের খতিব মুফতি ইব্রাহিম ...
Read More »আল আমিন একাডেমীকে তাদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: জেলা প্রশাসক
ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চাঁদপুর আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৪ ফেব্রুয়ারি সকালে একাডেমীর প্রধান ক্যাম্পাসে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। সকাল ১০টায় জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন, আমি এই প্রতিষ্ঠানের ডিসিপ্লিন ...
Read More »চাঁদাবাজি না করে ভিক্ষা করাও উত্তম : ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা চাঁদাবাজি করেন তাদের বলছি, আল্লাহ ভিক্ষাকে হালাল করেছেন, কিন্তু চাঁদাবাজিকে করেছেন হারাম। তাই চাঁদাবাজি না করে ভিক্ষা করাও উত্তম।’ শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় চাঁদপুরের হাজীগঞ্জে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, যদি সৎভাবে বেঁচে থাকার অবলম্বন না থাকে, আমরা আপনাদের আশ্বস্ত করছি, আল্লাহ-তায়ালা যে ...
Read More »তানজিমুল উম্মাহ হিফয মাদরাসা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
চাঁদপুরে তানজিমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন সম্পন্ন হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারী) সকাল ৮ টায় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা শুরু হয়। চাঁদপুর ব্রাঞ্চ কো অডিনেটর মোঃ ইমরান হোসাইন ও সহ কো অডিনেটর আব্দুল্লাহ আল মামুনের যৌথ সঞ্চালনায় এবং ব্রাঞ্চের উপদেষ্টা আরিফ উল্যাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur