Home / চাঁদপুর

চাঁদপুর

চাঁদপুরে আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২

চাঁদপুর

চাঁদপুরে ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসামী সবুজ ক্বারী ও সোহাগ ক্বারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া। এর আগে শনিবার দিনগত রাত আড়াইটায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী ক্বারী বাড়িতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনঃ সদর উপজেলার ...

Read More »

চাঁদপুরে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

চাঁদপুর

চাঁদপুরে নিজ বাড়ির পাশের তাল গাছ থেকে পড়ে কালু গাজী (৪৮) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার সকালে সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত কালু গাজী সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃতঃ আব্দুর রশিদের ছেলে। মৃত্যুকালে তার ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। ছেলে নয়ন গাজী জানান, আমার পিতা বাড়ির পাশে তাল গাছ থেকে তাল পাড়তে ...

Read More »

মাকে নিয়ে কবিতা লিখলেন কালেক্টরেট স্কুলের ৮ম শ্রেণীর শিক্ষার্থী

চাঁদপুর

মায়ের প্রতি ভালোবাসা উৎস্বর্গ : ডাঃ আছমা বেগম। আবার পৃথিবীর বুকে ফিরে এলো সে স্ব- মহিমার দিন যেন পাখিরা গান গায় কিচির মিচির আজ খোলা সব স্বর্গের দ্বার ফিরে এলো মা দিবস আবার। মা ডাকটি খুবই সু-মধুর যেনো অদ্বিতীয় গানের চেনা সুর সে যেনো কোন ফোটা গোলাপ ফুল কর্মেও জ্ঞানেও অতুল। জন্ম নিয়েছিলাম তারই গর্ভ ঘরে বিষাদ ও অক্লান্ত পরিশ্রমে ...

Read More »

‘মেঘনা-ধনাগোদা নদী ভাঙ্গন রোধে স্থায়ী প্রকল্প গ্রহণ করা হবে’

চাঁদপুর

চাঁদপুরের মতলব উত্তরে চরলক্ষীপুরে মেঘনা ধনাগোদা নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড মেঘনা ধনাগোদার নির্বাহী প্রকৌশলী সেলিম শাহেদ‌। ৯ মে শুক্রবার দুপুরে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরলক্ষীপুর গ্রামে ভাঙ্গন কবলিত এলাকা দেখতে জান তিনি।  মতলব উত্তর উপজেলার চরলক্ষীপুর গ্রামে প্রায় তিন হাজার সাধারণ মানুষ মেঘনা ধনাগোদা নদীর ভাঙ্গন আতঙ্কে দিনযাপন করছেন। এই শিরোনামে চাঁদপুরের স্থানীয় কয়েকটি পত্রিকা ও চাঁদপুর ...

Read More »

চাঁদপুর শহীদ সিয়াম স্মৃতি সংসদের সেলাই মেশিন বিতরণ

চাঁদপুর

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চাঁদপুর শহীদ সিয়াম স্মৃতি সংসদ এর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৯ মে শুক্রবার বিকেলে চাঁদপুর আল আমিন মডেল মাদ্রাসার মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চাঁদপুর জেলা শাখার আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর-হাইমচর আসনের সংসদ সদস্য প্রার্থী ...

Read More »

একবেলা ভালো খাবার খেলো ৬ শতাধিক গরীব অসহায়

চাঁদপুর

চাঁদপুরে আয়াত ফাউন্ডেশনের আয়োজনে একবেলা ভালো খাবার খেলো প্রায় ৬ শতাধিক গরীব অসহায় লোক। এ যেনো গরীব, অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধীদের জন্য এক বেলা ভালো খাবারের আর্শিবাদ হয়ে এসেছে আয়াত ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। ৯ মে শুক্রবার জুমার নামাজের পর এমনই এক ব্যতিক্রমী আয়োজন চোখ পড়লো চাঁদপুর শহরের বড় স্টেশন যমুনা রোড পাইলট হাউজ এলাকায়। নামাজ শেষ হতেই ...

Read More »

চাঁদপুরে ছাত্র-জনতার বিক্ষোভ

চাঁদপুর

শাপলা চত্বর, পিলখানা এবং জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে চাঁদপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ মে) জুমার নামাজ শেষে ছাত্র-জনতার আয়োজনে শহরের বাইতুল আমিন জামে মসজিদের সামনে শপথ চত্বর থেকে মিছিলটি বের হয়। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে অঙ্গীকার পাদদেশের সামনে গিয়ে শেষ হয়। এসময় বিগত ১৬ ...

Read More »

চাঁদপুরে নজরুল গবেষণা পরিষদ’র নতুন কমিটি গঠন

Goni-Sir-

চাঁদপুরে ৯ মে বেলা ১০ টায় নজরুল গবেষণা পরিষদের এক সভা চাঁদপুরস্থ ফিরোজা-হাফেজ নিকতনে অনুষ্ঠিত হয়। সভাটি সাংগঠনিক প্রক্রিয়ায় দু’টো পর্বে অনুষ্ঠিত হয়। এতে প্রথম পর্বে সভাপতিত্ব করেন নজরুল গবেষণা পরিষদ এর সভাপতি ও মতলব সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মোশারেফ হোসেন এবং সঞ্চালনা করেন শিক্ষক, গণমাধ্যমকর্মী, লেখক ও সাধারণ সম্পাদক আবদুল গনি। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা এ ...

Read More »

চাঁদপুরে পরকীয়া প্রেমের অভিযোগে ইউ সি বি ব্যাংক কর্মকর্তা আটক

চাঁদপুর

চাঁদপুরে পরকীয়া প্রেম ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ইউসিবি ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। ৮ মে বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী স্বামীর অভিযোগের প্রেক্ষিতে মডেল থানার এসআই নুরুল আমিন অভিযুক্ত ইউসিবি ব্যাংক বাবুরহাট আঞ্চলিক শাখার কর্মকর্তা রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ এর জন্য থানায় নিয়ে আসেন। অভিযোগের বাদী ভুক্তভোগী মেহেদী আল মাহমুদ জানায়, ‘ইউ সি বি ব্যাংক পাল বাজার প্রধান শাখায় একাউন্টে লেনদেন ...

Read More »

রবীন্দ্রনাথের ১৬৪তম জন্মবার্ষিকীতে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা

চাঁদপুর

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসন এবং জেলা শিশু একাডেমির আয়োজনে রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। ৭মে বুধবার বিকেল ৪টায় জেলা শিশু একাডেমির মিলনায়তনে এই আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণিরপ্রায় শতাধিক শিক্ষার্থীরা তিনটি গ্রুপে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব ছিলেন, চাঁদপুর জেলা প্রশাসক ...

Read More »