Home / চাঁদপুর

চাঁদপুর

কোরবানির পশুর হাটে জাল নোট শনাক্তে মেশিন থাকতে হবে: ডিসি

চাঁদপুর

চাঁদপুরে পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে সার্বিক প্রস্তুতি নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২১মে সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মোহসীন উদ্দিন। সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন। জেলা প্রশাসক মোঃ মোহসীন উদ্দিন বলেন, যেসব হাটের ইজারাদার নিজ দায়িত্বে জালনোট শনাক্তকারী মেশিন বসাবে না, সেখানে হাট ...

Read More »

চাঁদপুর সাহিত্য একাডেমী কার্যকরী কমিটি নির্বাচন ৩১ মে

chandpur sahito

চাঁদপুর সাহিত্য একাডেমী কার্যকরী কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার (২১ মে) কার্যকরী কমিটি নির্বাচনের এই তফসিল লিখিতভাবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত। তফসিল অনুযায়ী সাহিত্য একাডেমী কার্যকরী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ মে ২০২৫ইং তারিখে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত। নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র ...

Read More »

চাঁদপুর পুরানবাজারে ইলেকট্রিক দোকানে দুর্ধর্ষ চুরি

চাঁদপুর

চাঁদপুর শহরের পুরানবাজার রয়জ রোডে জনি ইলেকট্রিক নামে একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ২০ মে মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে। চোরের দল দোকানের তালা কেটে বহু মালামাল (তার, ফ্যান ইত্যাদি) এবং নগদ ১১ লাখ ৭৬ হাজার টাকা চুরি করে নিয়া গেছে। এ বিষয়ে দোকান মালিক মধ্য শ্রীরামদী টিজি রোড এলাকার মোঃ হানিফ দিদার চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের ...

Read More »

‘নাগরিকদের প্রত্যাশার ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন হলে তা টেকসই হবে’

চাঁদপুর

চাঁদপুরে ‘রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য ও নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক-সুজন জেলা শাখার আয়োজিত এ গোলটেবিল বৈঠকে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। সুজন জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোশারেফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহিম বাদশার পরিচালনায় বৈঠকে বক্তব্য রাখেন সুজন কেন্দ্রীয় সমন্বয়ক দিলিপ কুমার সরকার। এ সময় উন্মুক্ত বৈঠকে বক্তব্য ...

Read More »

দুই মামলায় অব্যাহতি পেলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতিসহ ৬৪ নেতাকর্মী

চাঁদপুর

গত আওয়ামী লীগ সরকারের আমলে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের দায়ের করা দুটি পৃথক মামলায় অব্যাহতি পেয়েছেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ ৬৪ নেতাকর্মী। বুধবার (২১ মে) দুপুরে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম শামসুন্নাহার দুটি মামলা থেকে এসব আসামিদের অব্যাহতি প্রদান করেন। আসামিপক্ষের আইনজীবী ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট বাবর ব্যাপারী এসব তথ্য নিশ্চিত ...

Read More »

স্কুল-মাদ্রাসা ও মসজিদের পাশে গো-বর্জ্যের ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

চাঁদপুর

চাঁদপুর শহরের পুরানবাজার পশ্চিম শ্রীরামদী আখন্দ বাড়ি এলাকায় গরুর খামার ও খোলা টয়লেটের বর্জ্যের দুর্গন্ধে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। রাস্তার পাশে খোলা ওই ময়লার ভাগাড়ের দুর্গন্ধে পার্শ্ববর্তী বিদ্যালয়, মাদ্রাসা এবং মসজিদের মুসল্লিরা রয়েছেন চরম ভোগান্তিতে। এ বিষয়ে চাঁদপুর পৌরসভায় লিখিত অভিযোগ করেও প্রতিকার পাইনি ভুক্তভোগী এলাকাবাসী। সরেজমিনে দেখা যায়, চাঁদপুর শহরের পুরানবাজার পশ্চিম শ্রীরামদী এলাকায় আখন্দ বাড়ির সামনে চলাচলের রাস্তার ...

Read More »

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো কোড এন্ড ক্ল্যাশ

চাঁদপুর

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চাঁবিপ্রবি) প্রথমবারের মতো আয়োজিত হয়েছে “কোড এন্ড ক্ল্যাশ ১.০ এক ব্যতিক্রমধর্মী প্রযুক্তি প্রতিযোগিতা। সোমবার সকাল ৯টা থেকে ক্যাম্পাসের তৃতীয় তলায় শুরু হয় এই কোড এন্ড ক্ল্যাশ প্রতিযোগিতা।বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও প্রোগ্রামিং ক্লাবের সভাপতি সিএসই বিভাগের মো: তাহমিদুল ইসলাম, সহসভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আইসিটি বিভাগের মোরসালিন আকুঞ্জির আয়োজনে শিক্ষার্থীরা প্রতিযোগীতায় অংশ নেন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ...

Read More »

চাঁদপুরে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

চাঁদপুর

চাঁদপুরে মোটরসাইকেল ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। ২০ মে দিবাগত রাত ১২টায় শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় জেলা প্রশাসকের কর্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সমুদ্র মাল ও রিকশাচালক মো. ঈশা নিহত হন। এসময় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাহার মিয়া। ...

Read More »

আইনজীবী সহকারীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কিত দিকনির্দেশনা মূলক সভা

চাঁদপুর

আইনজীবী সহকারীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কিত দিকনির্দেশনা মূলক আলোচনা অনুষ্ঠান ১৯ মে সোমবার বিকেল ৩ টায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ভবনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ বাবর বেপারী। প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ জসিম উদ্দিন মেহেদী হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জজ ...

Read More »

চাঁদপুরে মেরিন টেকনোলজি শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের শাটডাউন কর্মসূচি শুরু

চাঁদপুর

চাঁদপুর ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজির শিক্ষার্থীদের তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য শার্ট ডাউন কর্মসূচি শুরু করেছে। সোমবার (১৯ মে) সকাল থেকে একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। এর ফলে একাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ রয়েছে। আন্দোলনরত শিক্ষার্থী আমিরুল ইসলাম, আমির হোসেন ও তামান্না জানান, ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন ও শাটডাউন কর্মসূচি ...

Read More »