Home / চাঁদপুর

চাঁদপুর

গণফোরাম করে কেউ কখনও দেশ থেকে পালিয়ে যায়নি: ডা. মিজানুর রহমান

চাঁদপুর

চাঁদপুরে কেন্দ্রীয় গণফোরামের সভাপতি ও উপদেষ্টার স্মরনে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন ) সকালে চাঁদপুুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা গণফোরামের পক্ষ থেকে এ আয়োজন করা হয়। গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাবেক এমপি মোস্তফা মহসীন মন্টু ও উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ফজলুল হক সরকারের শোকসভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবরের ...

Read More »

চাঁদপুর চিল্ড্রেন একাডেমির আয়োজনে দেশজ ফল উৎসব ও মেধাবৃত্তি পুরস্কার বিতরণ

চাঁদপুর

চাঁদপুর চিল্ড্রেন একাডেমির আয়োজনে দেশজ ফল উৎসব ও‌ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮জুন ) সকালে শহরের ওয়্যারলেছ বাজার এলাকাস্থ চিল্ড্রেন একাডেমির হলরুমে এ আয়োজন করা হয়। ফল উৎসবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশজ বিভিন্ন ফল নিয়ে অংশগ্রহণ করে। তারা প্রত্যেকে একে অপরের সাথে এসব দেশজ ফলের পরিচয় এবং ফলের ‌গুণাগুণ সম্পর্কে তুলে ধরে। ফল উৎসবে অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্য থেকে ...

Read More »

’মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ রোধে আপনাদের লিখনির মাধ্যমে নিরসন হবে’

চাঁদপুর

চাঁদপুর প্রেসক্লাবের ২০২৫ সালের অর্ধ-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল ১১টায় প্রেসক্লাবের ৩য় তলার সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাদের পলাশের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল। সভার শুরুতে চাঁদপুর প্রেসক্লাবের মরহুম সদস্য ও জুলাই-আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ...

Read More »

‘সারাদেশের প্রেসক্লাবগুলো এক ছাতার নিচে আনার পরিকল্পনা চলছে’

চাঁদপুর

চাঁদপুরের সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হবে। ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে শনিবার (২৮ জুন) দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সাংবাদিক সমাবেশে হয়। এতে জেলা ও উপজেলার শতাধিক সাংবাদিক অংশগ্রহন করেন। অনুষ্ঠানের শুরুতে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত সভাপতি রাশেদ শাহরিয়ার পলাশ, সাধারণ সম্পাদক সফিক শাহীন, চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশ এবং বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার ...

Read More »

চাঁদপুর শহর জামায়াতের সাবেক ছাত্র নেতাদের নিয়ে সমাবেশ

চাঁদপুর

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে ছাত্র ইসলামী আন্দোলনের সাবেক সদস্যদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় শহরের জামায়াত কার্যালয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয়। শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁদপুর জেলা আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী। তিনি তার বক্তব্যে বলেন, “ছাত্রজীবনে ...

Read More »

মুসলিম ভূখণ্ডে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল

চাঁদপুর

মুসলিম ভূখণ্ডে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৭ জুন শুক্রবার বাদ আসর শহরের বাইতুল আমিন চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল বাকির সভাপতিত্বে এবং যুব নেতা মাওলানা তারেক হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা সহ-সভাপতি মাওলানা আবুল ...

Read More »

প্রান্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

চাঁদপুর

‘ঠিকানার খোঁজে, শিকড়ের সন্ধানে’ এই স্লোগানকে সামনে রেখে পথচলা প্রান্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। ২৬ জুন বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে এই আয়োজন করা হয়। এসময় কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপন এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড্যাফোডিল ...

Read More »

২৮ জুন ঢাকায় মহাসমাবেশ সফলের লক্ষ্যে লিফলেট বিতরণ

চাঁদপুর

আগামী ২৮জুন শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ সফল করতে চাঁদপুরে লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের হাসান আলী হাই স্কুল মাঠ থেকে সমাবেশের দাওয়াত ও লিফলেট বিতরণ শুরু হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই’র আহবানে প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিত এবং দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্রের প্রতিবাদে ...

Read More »

মাদকাসক্ত ব্যক্তি পরিবার, সমাজ ও রাষ্ট্রের ক্ষতি করে : ডিসি

চাঁদপুর

‘মাদকের আগ্রাসন, প্রতিরোধেই সমাধান’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) এ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক ...

Read More »

নতুনবাজার-পুরানবাজার সেতুর নিচে ময়লার স্তুপ, জনদুর্ভোগ চরমে

চাঁদপুর

চাঁদপুর শহরের অন্যতম ব্যস্ততম সড়ক নতুনবাজার-পুরানবাজার সংযোগ সেতুর নিচে দিয়ে যাওয়া রাস্তা বর্তমানে ময়লার স্তূপে রূপ নিয়েছে। প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন এই সড়ক ব্যবহার করলেও পরিচ্ছন্নতার তেমন কোনো উদ্যোগ চোখে পড়ছে না। এতে করে এলাকাবাসী ও পথচারীদের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকায় ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। রাস্তায় পচা-গন্ধযুক্ত বর্জ্য, প্লাস্টিক, বাজারের উচ্ছিষ্ট ও ...

Read More »