চাঁদপুর পদ্মা-মেঘনা মোহনার পুরাণবাজার অংশে ২৫ আগস্ট রাতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে দু’জন নিখোঁজের খবর পাওয়া গেছে। স্থানীয় জেলে ও অন্য ট্রলারের সহায়তায় মাঝিসহ ৭ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে চাঁদপুর সদরের চান্দ্রা এলাকার বাবুল শেখের শরীফ শেখ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ড. সুজাউদ্দোলা রুবেল। তিনি জানান, সন্ধ্যায় ট্রলাডুবির ঘটনায় ...
Read More »কথা রেখেছেন চাঁদপুর পুলিশ সুপার জিহাদুল কবির!
চুরি, ছিনতাইসহ যে কোনো অপরাধমূলক কর্মকান্ড রোধকল্পে চাঁদপুর শহরকে সিসি ক্যামেরায় আওতায় নিয়ে আসার কথা বলেছিলেন পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম। অবশেষে কথা রেখেছেন সদ্য অতিরিক্ত ডিআইজি হিসেবে পদন্নতি পাওয় জেলা পুলিশের এই সর্বোচ্চ কর্মকর্তা। চাঁদপুর শহরকে পুলিশের নজরদারিতে আনতে পুরো শহরকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসছেন তিনি। এখন থেকে তিনি নিজ অফিসে বসেই শহরের নিত্যজীবন মনিটরিং করতে সক্ষম ...
Read More »চাঁদপুরে ১১ দিনে অনাকাঙ্খিত ১৫ লাশ
চাঁদপুরের বিভিন্ন উপজেলায় গত ১১ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত এগারো দিনে হত্যা, সড়ক দুর্ঘটনা, পানিতে ডুবে, এডিস মশার কামড়সহ অনাকাঙ্খিত ঘটনায় ১৫ জন লাশ হয়েছে। মোবাইলের জন্য মাথা বিছিন্ন করলো বন্ধু- গত ১৯ আগস্ট সোমবার দুপুরে সোহেল রানা (১৭) এর মস্তকবিহীন লাশ পরিত্যক্ত নতুন বাড়ি সংলগ্ন পুকুর পাড় থেকে উদ্ধার করে পুলিশ। তাদের বাড়ি উপজেলার জেলার মতলব দক্ষিণ উপজেলার ...
Read More »চাঁদপুর মডেল থানায় আরো ৯ মাদকসেবী ও ব্যবসায়ীর আত্মসমর্পণ
মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁদপুর মডেল থানা আরো ৯জন মাদকসেবী ও ব্যবসায়ী থানার শেষ সুযোগ চেয়ে আত্মসমর্পন করেছে। শুক্রবার (২৩ আগস্ট) দিবাগত রাতে মডেল থানায় ৮নম্বর ওয়ার্ডের পশ্চিম বাগাদী ঢালীর ঘাট এলাকার বিল্লাল মিজির ছেলে মিন্টু মিজি, মৃত সোনামিয়া হালদারের ছেলে ইদ্রিছ হালদার সুমন, মোকরম আলীর ছেলে ইকাবাল, আবুল ঢালীর ছেলে ফারুক ঢালী, হাসান হাওলাদারের ছেলে হাবিব হাওলাদার, জাহাঙ্গীর ...
Read More »‘আমরা সচেতন না হলে সরকারের সকল বরাদ্দই নদীতে চলে যাবে’
চাঁদপুর শহরের পুরান বাজার হরিসভা এলাকার ভাঙ্গনস্থল পরিদর্শন শেষে নদী গর্ভে বিলীন হয়ে যাওয়া পরিবারের মাঝে নগদ অর্থ ও টিন বিতরন করা হয়েছে। ২৪ আগস্ট সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে এই অর্থ ও টিন বিতরণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। এসময় তিনি বলেন, আমরা সচেতন না হলে সরকারের সকল বরাদ্দই নদীতে চলে যাবে। আগে আমাদের সচেতন হতে হবে। এখানে ভাঙ্গন ...
Read More »চাঁদপুর দু:স্থদের মাঝে লায়নস ক্লাব অব ঢাকা সুরভীর ত্রাণ বিতরণ
চাঁদপুরে নদীভাঙন দুর্গতের মাঝে ত্রাণ সামগ্রী শনিবার (২৪ আগস্ট) দুপুরে বিতরণ করা হয়েছে। চাঁদপুর পুরাণবাজার হরিসভা প্রাঙ্গণে লায়নস ক্লাব অব ঢাকা সুরভীর এ ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজন করে। বিশিষ্ট সমাজসেবক ও চাঁদপুর টাইমস এর সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের সার্বিক সহযোগিতায় ২ শতাধিক নদীভাঙন কবলিত দু:স্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লায়নস ক্লাব অব ঢাকা ...
Read More »চাঁদপুরে আশ্রায়ন প্রকল্পেও নদীভাঙ্গন : আশ্রয়হীন দরিদ্র পরিবার
আশ্রায়ন প্রকল্পে এসেও আশ্রয় মিলছে না নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। প্রমত্তা মেঘনা নদীর ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে একের পর এক বসতঘর। চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে অবস্থিত ‘পদ্মা-মেঘনা নদী’ বেষ্টিত আশ্রায়ন প্রকল্প এলাকায় এ দৃশ্য দেখা যায়। আশ্রায়ন প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায়, নদীভাঙনে অনেক বসতঘর বিলীন হয়ে গেছে। যেসব পরিবারের বসতঘর বিলীন হয়েছে, তাদের প্রকল্প এলাকার অন্য বসতঘরে আশ্রয় ...
Read More »গবেষকদের পথ দেখাবে চাঁদপুর থেকে উদ্ধার হওয়া বিষধর চন্দ্রবোড়া
বাংলাদেশের চাঁদপুর থেকে উদ্ধার হওয়া বিষধর রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপটি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টারে। এই সাপ দিয়েই শুরু হবে এটির এন্টিভেনম বা প্রতিষেধক তৈরির কাজ। বুধবার তেমনই প্রত্যাশার কথা জানিয়েছেন রিসার্চ সেন্টারের সহকারী গবেষক মো. মিজানুর রহমান। তিনি বলেন, “প্রত্যাশা এটাকে লালন পালন করে এর বিষ থেকে গবেষণার মাধ্যমে অ্যান্টিভেনম তৈরিতে সহায়তা করা। যদিও একটি সাপের বিষ ...
Read More »‘ফরিদগঞ্জ ফোরাম পদক’ পেলেন চাঁদপুরের দু’তরুণ লেখক
‘ফরিদগঞ্জ লেখক ফোরাম পদক-২০১৯’ পেয়েছেন চাঁদপুরের দুই তরুণ লেখক মাইনুল ইসলাম মানিক ও আশিক বিন রহিম। হাসেম খান, দোনা গাজীর জন্মভূমি ফরিদগঞ্জ উপজেলার এই সংগঠনটির ১৫ বছর পদার্পণ উপলক্ষ্যে সাহিত্য সম্মেলন- ২০১৯ এর আয়োজন করা হয়। ২৩ আগস্ট শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে অত্যান্ত জমকালো ও মনোমুগ্ধকর আয়োজনের মধ্যদিয়ে উৎসবের সমাপনি দিনে এই পদক প্রদান করা হয়। প্রথমবারের মতো প্রবর্তিত বৃৎপরিসরে ...
Read More »ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের কমিটি গঠন
আগামী দুই বছরের জন্য ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মিজান মালিককে সভাপতি এবং বার্তা সংস্থা ইউএনবির মফস্বল সম্পাদক এ কে এম রাশেদ শাহরিয়ার পলাশকে সাধারণ সম্পাদক করে নতুন এ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সাধারণ সভা শেষে এই কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা ও দৈনিক ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur