Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি

শাহরাস্তি

শাহরাস্তিতে পুলিশের জনসচেতনতা মূলক বিট পুলিশিং সভা

শাহরাস্তি থানা পুলিশের জনসচেতনতা মূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি রোববার সন্ধ্যায় থানা পুলিশের আয়োজনে রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের হাটখোলা এলাকায় চুরি, ডাকাতি, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, যৌতুক, ইভটিজিং, কিশোর গ‍্যাং ও বাল্যবিবাহ মুক্ত নিরাপদ সমাজ গড়তে এ জনসচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মোজাহের হোসেনের সভাপতিত্বে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহরাস্তি ...

Read More »

শাহরাস্তিতে বিএনপির সদস্যপদ নবায়ন কর্মসূচি ও সভা

শাহরাস্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক আয়োজিত সদস্যপদ নবায়ন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (২৪ জানুয়ারি) শুক্রবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে কালিয়াপাড়া দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। জেলা বিএনপি’র সাবেক সভাপতি, বিএনপি’র কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও শাহরাস্তি-হাজিগঞ্জ বিএনপি’র প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক। প্রধান অতিথির বক্তব্যে বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি ভালো ...

Read More »

শাহরাস্তিতে প্রথমবারের মতো তারুণ্যের ম্যারাথনে প্রতিযোগিতা

চাঁদপুরের শাহরাস্তিতে ৬ শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে তারুণ্যের ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ২৪ জানুয়ারি শুক্রবার সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বর থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত। দীর্ঘ ১২ কিলোমিটার পথ অতিক্রম করে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন খিলা বাজারের আ. রহিম, দ্বিতীয় হয়েছেন নিজ মেহের গ্রামের মেহেদী হাসান ও তৃতীয় হয়েছেন রাব্বি হোসেন। মেয়েদের গ্রুপে ...

Read More »

শাহরাস্তিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চাঁদপুরের শাহরাস্তিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী বেলাল হোসেন (৩৫) মারা গেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৫) বিকেলে দোয়াভাংগা-পানিওয়ালা সড়কের লোটরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে দ্রুত গতিতে আসা বালুভর্তি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই রাগৈ গ্রামের নূর মোহাম্মদের ছেলে মোটরসাইকেল আরোহী বেলাল হোসেন প্রাণ হারান। এলাকাবাসী ট্রাকটিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ট্রাক চালক পালিয়ে যায়। শাহরাস্তি থানা ...

Read More »

শাহরাস্তিতে শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে সভা ও দোয়া

চাঁদপুরের শাহরাস্তিতে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, অবিসংবাদিত রাষ্ট্রনায়ক ও বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম-এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারি রোববার সন্ধ্যায় শাহরাস্তি উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ঠাকুর বাজার দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল ...

Read More »

শাহরাস্তি হাটপাড় প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহরাস্তির হাটপাড় প্রিমিয়ার লীগ (HPL) সিজন-১ লং পিচ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। (১৮ জানুয়ারি) শনিবার দুপুরে হাটপাড়া এসপিএল এর আয়োজনে হাটপাড় ভূইয়া বাড়ি সংলগ্ন মাঠে এ খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। খেলার প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া। বিশেষ ...

Read More »

দেশ বদলাতে গিয়ে আমরা যাতে আগের অবস্থায় ফিরে না যাই : ডিসি

চাঁদপুরের শাহরাস্তিতে যুব সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, তরুণদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। আমাদের তরুণদের ভাষা বুঝতে হবে। তারা কী চায় তা জানতে হবে। তারা আগের মতো গুম, খুন চায় না, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড চায় না। তারা দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে। আমাদের উচিত তাদেরকে এগিয়ে দেয়া। তারা আমার আপনার সন্তান, আমাদের ভাই। তিনি আরও ...

Read More »

কৃষি জমির টপ সয়েল বিক্রি বন্ধ করতে হবে : জেলা প্রশাসক

চাঁদপুরের শাহরাস্তিতে আসন্ন বোরো মৌসুমে রাগৈ বিল-খাল ভাসমান পাম্প সেচ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এ প্রকল্পের উদ্বোধন করেন। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, আমদের নিজেদের জমিতে পেঁয়াজ, আলুসহ বিভিন্ন খাদ্যশস্য চাষাবাদ করে আমদানি নির্ভরতা কমাতে হবে। কৃষি জমির টপ সয়েল বিক্রি বন্ধ করতে হবে। এটা অন্যায়, এ মাটিই আপনার মা-বাবা। ...

Read More »

শাহরাস্তির নরিংপুরে ৫৫তম বার্ষিক ওরছ শরীফ মাহফিল সম্পন্ন

শাহরাস্তি উপজেলার ১৪নং সুচীপাড়া দক্ষিন ইউনিয়নের নরিংপুর গ্রামের মোল্লা বাড়িতে ৫৫তম বার্ষিক ওরছ শরীফ ও ওয়াজ দোয়ার মাহফিল অন্যান্য বছরের ন্যায় ভক্তবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে (১৭ জানুয়ারী) মো. শাহজাহান মোল্লার ভান্ডারীর সার্বিক আয়োজনে ও নরিংপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল জব্বার খোকার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বয়ান রাখেন, কচুয়ার আটোমোর গ্রামের অধিবাসী ও বিশিষ্ট দ্বীনি বক্তা ডা. মো. ...

Read More »

শাহরাস্তিতে গমখাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চাঁদপুরের শাহরাস্তিতে রাগৈ বিল গমখাল শোরসাক উত্তরপাড়া এশুর বাড়ি ব্রিজের সংলগ্নে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে শাহরাস্তি থানা পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি ২০২৫) দুপুরে শোরসাক রাউত বাড়ির মৃত আ. রহমানের ছেলে আ. খালেক মাছ ধরতে আসলে খালের মাঝখানে মৃতদেহ দেখে পার্শ্ববর্তী লোকজনকে খবর দেন। মাঝখানে মৃতদেহ দেখে পার্শ্ববর্তী লোকজনকে খবর দেন। এ সময় এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে। সংবাদ পেয়ে শাহরাস্তি ...

Read More »