Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর

মতলব উত্তর

চাঁদপুরের মেঘনা নদীতে ঝুলন্ত সেতু নির্মাণ প্রকল্প বাতিল হচ্ছে

দেশে প্রথমবারের মতো চার লেন বিশিষ্ট ঝুলন্ত সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয় চাঁদপুরের মতলব উত্তরে। চীনের সুটং ইয়াংজি নদী সেতু, ভারতের রাজিব গান্ধী সমুদ্র সেতু, ফ্রান্সের মিলাউ ভায়াডাক্ট কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো-ওকল্যান্ড বে ব্রিজের মতো বাংলাদেশেও কেবল স্টেড বা ঝুলন্ত (তারের) সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে আওয়ামী লীগ সরকার। চাঁদপুর ও মুন্সিগঞ্জ জেলায় সংযোগ স্থাপনকারী ঝুলন্ত এ সেতুটি নির্মাণে ...

Read More »

মতলবে ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু

জমির জন্য পুত্রের হাতে জীবন গেলো পিতার। জমি লিখে না দেয়ায় পুত্রের ছুরিকাঘাতে পিতা আঃ সোবহান প্রধানের(৫৫) মৃত্যু হয়েছে। ১৬ অক্টোবর (বুধবার) বেলা ১২টা ৪০মিনিটে মতলব উত্তর উপজেলার উত্তর লুধুয়া(আমতলা) গ্রামের প্রধানীয়া বাড়ীতে ঘটনাটি ঘটেছে।পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পুত্রবধু নোমান প্রধানের স্ত্রী মীম আক্তারকে আটক করেছে। এলাকাবাসী ও পরিবারের স্বজনরা জানায়, লুধুয়া গ্রামের আঃ সোবহান প্রধানের ছেলে সৌদি প্রবাসী নোমান ...

Read More »

মতলব উত্তরে এইচএসসিতে পাসের হার ৪৯.৩৮ ও আলিমে ৮৩.৩৫

সারাদেশে এইচএসসি ও আলিম পরীক্ষা ২০২৪ এর ফলাফল প্রকাশিত হয়েছ। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মতলব উত্তর উপজেলায় ফলাফল বিপর্যয় ঘটেছে। গতবারের চেয়ে কমেছে পরীক্ষার্থীদের সংখ্যা,পাশের হার ও জিপিএ-৫ । এবার মতলব উত্তর উপজেলায় এইচএসসিতে পাশের হার ৪৯.৩৮%, জিপিএ -৫ পেয়েছে ১১জন এবং আলিমে পাশের হার ৮৩.৩৫% এবং জিপিএ -৫ পেয়েছে ০১জন। গতবার ছিল এইচএসসিতে পাসের হার ছিল৮১.৮০% ও জিপিএ ...

Read More »

এ আর বাবু খানের পিতার মৃত্যুতে বিএনপির শোকবার্তা

কাতার বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া বাবু খানের পিতা ও চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ড এর ঠাকুরচর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক এবং ছেংগারচর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মাহাবুব খান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (১৫ অক্টোম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন ...

Read More »

মতলব উত্তরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে বাজার মনিটরিংয়ে বেরিয়েছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) হিল্লোল চাকমাসহ বাজারে টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ। রোববার (১৩ অক্টোম্বর) দুপুরে মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের প্রতিনিধি ও থানা পুলিশের সদস্যেদের উপস্থিতিতে উপজেলার ঐতিহ্যবাহি ছেংগারচর বাজারে বিভিন্ন কাঁচাবাজারসহ অন্যান্য বাজারগুলো মনিটরিং করেন। উপজেলা ...

Read More »

ছেংগারচর বাজারে ব্যবসায়ী মাহাবুব খানের ইন্তেকাল

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ড এর ঠাকুরচর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ছেংগারচর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মাহাবুব খান শনিবার (১২ অক্টোম্বর) রাত ১০টা ৪০ মিনিটের সময় ঢাকা মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুম ...

Read More »

তারেক রহমানের নেতৃত্বে সম্প্রতি ও সুন্দর বাংলাদেশ গড়তে চাই: ড. জালাল উদ্দিন

বিএনপির বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এই প্রথম আনন্দের সঙ্গে দুর্গোৎসব উদযাপন হচ্ছে। বাংলাদেশে সব ধর্মের মানুষ এখন নিরাপদ। যারা হিন্দু মুসলমান সম্প্রীতি নষ্ট করেছে, তারা বাংলাদেশের বন্ধু নয়। আমাদের বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন উৎসব যার যার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সবার। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমানের ...

Read More »

মতলবে আবারও চালু হলো মিঠা পানির সৈকত

mohanpur

চাঁদপুর মতলব উত্তরে আবারও চালু হলো বেসরকারিভাবে নির্মিত মিঠা পানির মিনি সৈকত খ্যাত ‘মোহনপুর পর্যটন’। ২০২৩ সালের ১২ ডিসেম্বর থেকে পর্যটনটি কার্যক্রম চালু হলেও চলতি বছর ফেব্রুয়ারি মাসে অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায়। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েও পাওয়া যায়নি। এদিকে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মোহনপুর পর্যটনটি পুনরায় নির্মাণ করে চালুর সিদ্ধান্ত নেয় পর্যটন কেন্দ্রের উদ্যোক্তারা। ...

Read More »

খেলাফত মজলিস মতলব উত্তরে মোহনপুর ইউনিয়ন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন কমিটি গঠন করা ও দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১০ অক্টোবর সকাল ১১ টায় মোহনপুর স্থানীয় জামে মসজিদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসেন। তিনি বলেন, লাখো শহীদের বিনিময়ে আমরা স্বাধীন মানচিত্র পেয়েছি। কিন্তু স্বাধীনতা এত ...

Read More »

মতলবে ৬৭ পূজা মণ্ডপে দুর্গোৎসব শুরু

আজ ৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু। চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার ৬৭ পূজা মন্ডপে দুর্গোৎসব চলবে। শারদীয় দুর্গা পূজাকে কেন্দ্র করে রংতুলির আঁচড়ে সাজানো হয়েছে প্রতিমা। পূজা উদযাপন পরিষদের তথ্য বলছে, এ বছর চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৩৪ টি ও মতলব দক্ষিণ উপজেলায় ৩৩ টি পূজা ন্ডপে দুর্গোৎসব হতে যাচ্ছে। ৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে ...

Read More »