চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার তালতলী বিল থেকে রহিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় স্থানীয় সুত্রে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছায় মতলব উত্তর থানা পুলিশ। তিনি উপজেলার ছেংগারচর পৌরসভার ৬নং ওয়ার্ড তালতলী গ্রামের মৃত আঃ রহমান ঢালীর স্ত্রী। তিনি বিগত দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ ...
Read More »ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির (রেজি নং ৭৫/চাঁদ ৯৮) নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার ৮ ফেব্রুয়ারি ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির ৫৫৭ জন ভোটারের মধ্যে ৫৩৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। ...
Read More »ফ্যাসিস্ট হাসিনা সরকার এ দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার এ দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। শিক্ষায় জাতি উন্নত হলে অন্য দেশের ওপর আর নির্ভর করতে হয় না। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেয়া হবে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অচিরেই দেশে নির্বাচন দরকার। শনিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের ৮৮বছর ...
Read More »সিদ্দিকা বেগম বালিকা উবির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত ড.নওয়ব আলী মেমোরিয়াল ওয়েল ফেয়ার ট্রাস্ট কতৃক প্রতিষ্ঠিত উপজেলার একমাত্র বালিকা স্কুল সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম। প্রধান শিক্ষক মোঃ ...
Read More »মতলব উত্তরে বেপরোয়া অবৈধ ট্রাক্টর কেড়ে নিল বৃদ্ধার প্রাণ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বেপরোয়া অবৈধ ট্রাক্টরের চাপায় পৃষ্ঠ হয়ে নুরজাহান বেগম (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এসময় আরো এক শিশু গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ছেংগারচর পৌরসভার সুগন্ধি বেরিবাদের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরজাহান বেগম কলাকান্দা ইউনিয়নের দশানী গ্রামের রফিকুল ইসলাম বাবুর্চির স্ত্রী এবং আহত শিশু মুরসালীন (৫) মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। ...
Read More »ছেংগারচর পৌর বনিক সমবায় সমিতি লিঃ নির্বাচনে সভাপতি প্রার্থী ভোট চেয়ে গণসংযোগ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার পৌর বনিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি পদপ্রার্থী আঃ মান্নান লস্কর এর চেয়ার প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে ছেংগারচর বাজারে গণসংযোগ করেন বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আলাউদ্দিন খান ও সভাপতি পদপ্রার্থী আঃ মান্নান লস্কর। এসময় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আক্তার হোসেন বেপারী, ...
Read More »মেঘনা নদীতে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ-গুলি, নিহত ২
মুন্সিগঞ্জ সংলগ্ন চাঁদপুরের মোহনপুর এলাকায় মেঘনা নদীতে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বে দুই গ্রুপের সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন কয়েকজন। বৃহস্পতিবার রাতে মুন্সীগঞ্জ ও মোহনপুর সীমানাধীন চর আব্দুল্লাহপুর এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-চাঁদপুর মতলব থানার দশানি গ্রামের রিফাত (২৯) ও মতলব ভাষানচর গ্রামের রাসেল (৩০)। গুলিবিদ্ধ আইয়ুব ...
Read More »মতলব উত্তরে তিন মাদক ব্যবসায়ী আটক
চাঁদপুরের মতলব উত্তরে পৃথক অভিযান পরিচালনা করে ২৫০পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক কারবারিকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার জহিরাবাদ ইউনিয়নের সাড়ে পাঁচআনী মিয়াজি বাড়ির মোঃ নবির হোসেন মিয়াজির ছেলে মোঃ জয়নাল আবেদীন (৪২) একই ইউনিয়নের নেদামদী জামতলা সর্দার বাড়ির লাল মিয়া সর্দারের ছেলে মোঃ হারুনুর রশিদ (৩৮) এবং দূর্গাপুর ইউনিয়নের বড় দূর্গাপুর গ্রামের মৃত মোঃ ...
Read More »মতলব উত্তরে তিন মাদক ব্যবসায়ী আটক
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দুটি পৃথক অভিযানে ২৯ পিস ইয়াবা টেবলেট ও ৩৫০ গ্রামসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। শনিবার (২৫ জানুয়ারি) রাতে মতলব উত্তর উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের চান্দ্রাকান্দি গ্রামের আসামীদ্বয়ের বাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে মোজাম্মেল হক প্রকাশ মোজা (৩৮), মোঃ মহসিন (২৯)কে ২৯ পিস ইয়বা টেবলেটসহ এবং নয়ন মনি (৩০), ৩৫০ (তিনশত পঞ্চাশ) ...
Read More »মতলবে রাস্তা পার হতে গিয়ে অটোবাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অটো বাইকের ধাক্কায় রেনুজা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৫ জানুয়ারি শনিবার বেলা সাড়ে ১১টায় ওই উপজেলার ফরায়জীকান্দি ইউনিয়নের ফরাজী কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রেনুজা বেগম ওই ইউনিয়নের মৃত সালামত গাজীর স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, শনিবার বেলা সাড়ে ১১টার সময় নিহত রেনুজা বেগম তার নিজ ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur