বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহ মতলব উত্তর উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া রোববার (১৯ জুন) মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহর মাওলানা মোঃ জসিম উদ্দিন, আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন সরকার, মোঃ শহীদ উল্যাহ ঢালী, হাজ্বী মোঃ বোরহান উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আঃ মান্নান সরকার, আলহাজ্ব আঃ রব মোল্লা, মোঃ মিজানুর রহমান দর্জি প্রমুখ। দেশে শান্তি ও সমৃদ্ধি কামনা করে ...
Read More »মতলবে নির্বাচন পরবর্তী সহিংসতায় দু’ভাই আহত
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নির্বাচনী সহিংসতার জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই ভাই গুরুতর আহত হয়ে হাসপালালে চিৎসাধীন। বুধবার (১৫ই জুন) সকালে উপজেলার আমিরাবাদ বেদুরীয়া বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই উপজেলার ১১নং ফরাজি কান্দী ইউনিয়ন বালুচর গ্রামে মো: শাহাবুদ্দিন বেপারীর( আক্কেল) পুত্র আক্তারুজ্জামান স্বপন (৩৯) ও তার ছোট ভাই আতাউর রহমান সবুজ (৩২)। আহতরা জানায় উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ...
Read More »রোগীর অ্যাম্বুলেন্সে ঘুরে বেড়াচ্ছেন মতলব স্বাস্থ্য কর্মকর্তা
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্সটি স্বাস্থ্য কর্মকর্তা নিজেরই স্বাভাবিক কাজকর্মে ব্যবহার করছেন । ইতোপূর্বে অ্যাম্বুলেন্সটি স্বাস্থ্য কর্মকর্তার ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। ৬ জুন সকালে ছেংগারচর পৌরসভার বালুরচর গ্রামের সত্তরোর্ধ্ব নূরজাহান বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সের অভাবে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া সম্ভব হয়নি। গুরুতর অসুস্থ অবস্থায় ভোর চারটায় নূরজাহান বেগমকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ...
Read More »মতলবে ইউপি সদস্যের ওপর ‘পরাজিত প্রার্থীর হামলা’
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৭ নং মোহনপুর ইউনিয়নে ৯ নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার প্রার্থী মোহাম্মদ হোসেনের উপর পরাজিত প্রার্থী গোলাম মুর্তজা প্রমানিকের লোকজন বিরুদ্ধে হামলাির অভিযোগ উঠেছে। বুধবার (৮ জুন) বিকেলে ওই এলাকার প্রমানিক বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। তাদের হামলায় বিজয়ী প্রার্থীর পরিবারের ৪ জন আহত হয়েছে বলে অভিযোগ রয়েছে। আহতরা হলেন বিজয়ী প্রার্থী মোহম্মদ হোসেন (৩৯) তার ভাই ...
Read More »দৈনিক মতলবের আলোর সম্পাদক শাহ মো. মাকসুদ
বিশিস্ট গণমাধ্যম কর্মী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদুল আলম চাঁদপুর থেকে প্রকাশিত ‘দৈনিক মতলবের আলোর’সম্পাদক হিসেবে নিয়োগ লাভ করেছেন। পত্রিকার প্রকাশক ও মুদ্রাক্ষর গোলাম সরওয়ার সেলিমের আবেদনের প্রেক্ষিতে চাঁদপুরের জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সবুর মন্ডল এই নিয়োগের অনুমোদন দিয়েছেন। জেলা প্রশাসকের কার্যালের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার মো. সৈকত ইসলাম কর্তৃক সাক্ষরিত এক চিঠিতে গতকাল ৬ জুন এই ...
Read More »মতলবে দু’ইউপির নির্বাচন সম্পন্ন : সংঘর্ষে আহত ১৫
ষষ্ঠ ও শেষ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দু’ইউপি সাধারণ সদস্য (মেম্বার) প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। শনিবার সকাল ১০টার সময় উপজেলার কলাকান্দা ইউপির ৭নং ওয়ার্ডের হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দের বাহিরে ইউপি সদস্য প্রার্থী আঃ সাত্তার প্রতীক (মোরগ) ও আব্দুল হালিম প্রতীক (ফুটবল) এ দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি ...
Read More »আজ মতলবে দু’ইউপির নির্বাচন : নৌকার প্রার্থীরা বিনা ভোটেই নির্বাচিত
আজ শনিবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন ও গজরা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে এ নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে সব প্রস্তÍুতি সম্পন্ন করেছে উপজেলা নির্বাচন অফিস। এ দু’টির নির্বাচন নির্বাচন কমিশন কর্তৃক তফসি ঘোষণার ৬ষ্ঠ ধাপের নির্বাচন। এ দু’টি ইউপিতে চেয়ারম্যান পদে আ’লীগের প্রার্থীরা বিনাভোটে নির্বাচিত হওয়ায় শুধুমাত্র সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর ...
Read More »মতলব উত্তরে ৯শ’ ২০ টাকা মূল্য ধান ক্রয় শুরু
মতলব উত্তর উপজেলায় প্রতি মণ ৯শ’ ২০ টাকা দরে সরকারিভাবে কৃষকের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে। বুধবার উপজেলা খাদ্য গুদাম মিলনায়তনে ষাটনল ইউনিয়নের বাড়িভাঙ্গা গ্রামের কৃষক মো. মুকবিল হোসেনের কাছ থেকে ১ টন, ঘনিয়ার পাড় গ্রামের কৃষক রেফায়েত উল্যার কাছ থেকে ১ টন সহ আরো একজনের কাছ থেকে ১ টন ধান ক্রয় এর মাধ্যমে সরকারিভাবে কৃষকের কাছ থেকে ধান ...
Read More »ছেংগারচরে ‘ছারছীনা ছিলছিলার’ মাহফিল
মতলব উত্তর উপজেলা ছেংগারচর পৌরসভার ‘ছারছীনা ছিলছিলার’ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এ ওয়াজ ও দোয়ার মাহফিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র-১ আলহাজ্ব রুহুল আমিন মোল্লা। সভাপতিত্ব করেন,বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ্ এর চাঁদপুর জেলা শাখার সদস্য সচিব আলহাজ্ব হযরত মাওলানা মুফতী মোঃ সাইফুদ্দিন খন্দকার। মাহফিলে ...
Read More »মতলবে স্ত্রীর ‘পরকীয়া প্রেমিক’ কর্তৃক স্বামীকে মারধর
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের নেদামী গ্রামের সিদ্দিক প্রধানের ছেলে আলমাছ মিয়া তার স্ত্রীর ‘পরকীয়া প্রেমিক’ ও তার সহযোগীদের হাতে ব্যাপক মারধরের শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (২৯ মে) রাত ৯টায় তার স্ত্রী রুজিনা ও তার ‘পরকীয়া প্রেমিক’ একই গ্রামের এবাদুল হক মাঝির ছেলে খলিলকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। এসময় তার স্ত্রী ও ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur