একসময় রেস্তোরাঁয় কাজ করতেন শুক্কুর আলী। এখন তাঁর দিন কাটে পথে পথে ভ্যানে করে শাহি নাশতা বিক্রি করে। কাজ করার একপর্যায়ে দুই বছর আগে খিঁচুনি উঠে অজ্ঞান হয়ে গরম কড়াইয়ের ওপর পড়ে যান তিনি। তখন গলা, ঘাড়, চোখ এবং কানের অনেকখানি পুড়ে যায়। দীর্ঘদিন হাসপাতালে থেকে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে ঘরে ফেরেন শুক্কুর আলী। শুক্কুর আলী চাঁদপুরের মতলব উপজেলার ...
Read More »মতলব উত্তরে ১৪ ইউনিয়নে নৌকার প্রার্থী ৯৯ জন
মতলব উত্তরের ১৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে চান ৯৯ জনেরও বেশি নেতা-কর্মী। বিভিন্ন ইউনিয়নে তৃণমূল বর্ধিত সভায় ৯৯জন প্রার্থী হওয়ার জন্য জীবন বৃত্তান্ত জমা দিয়েছে। এ ছাড়াও অনেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় ধানমণ্ডি থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, চাঁদপুর জেলা আওয়ামী লীগের নির্দেশে উপজেলা আওয়ামী ...
Read More »তৃতীয় ধাপে মতলব উত্তর ও দক্ষিণের যেসব ইউনিয়নে ভোট
আগামী ২৮ নভেম্বর মতলব উত্তর উপজেলার ১৪টি ও মতলব দক্ষিণে ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ১০০৭টি ইউপি ও ১০ পৌরসভায় আগামী ২৮ নভেম্বর নির্বাচন। তার মধ্যে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার ১৮টি ইউনিয়ন রয়েছে। ১৪ অক্টোবর বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে এক সাংবাদ সম্মেলনে ইসি সচিব মো. ...
Read More »মতলবে ৬ পা নিয়ে বাছুরের জন্ম
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে একটি গাভী ছয় পা ও দুই জরায়ু বিশিষ্ট একটি বকনা বাছুর প্রসব করেছে। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে বাছুরটিকে একনজর দেখতে মানুষ ছুটে আসছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ছেংগারচর পৌরসভার ঠাকুরচর গ্রামের ঢালী বাড়ির আবদুস ছাত্তার ঢালীর একটি গাভী এই বাছুরের জন্ম দেয়। তবে বাছুরটি এখনো সুস্থ থাকলেও ...
Read More »মতলব বেলতলী আশ্রয়ণ প্রকল্পের ৬০ পরিবারের মানবেতর জীবনযাপন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বেলতলী আশ্রয়ণ প্রকল্পের বসবাসকারীরা নানা সমসয়ায় জর্জরিত। ছিন্নমূল পরিবারের বসবাসের জন্য গড়ে তোলা হয়েছিল আশ্রায়ণ প্রকল্প। নানা বিপর্যয়ে জর্জরিত সহায় সম্বলহীন মানুষ গুলোর বেঁচে থাকার ঠাঁই হয়েছে এখানে। এই আশ্রয়ণ প্রকল্প প্রতিষ্ঠার ১৪ বছর পেরিয়ে গেলেও এখানকার মানুষগুলো পাননি বেঁচে থাকার পরিপূর্ণ জীবন। জানা গেছে, ২০০৭ সালের দিকে শেখ হাসিনার অবদান গৃহহীনদের গৃহ দান ...
Read More »মতলবে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ২০০ জনের বিরুদ্ধে মামলা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মতলব সেতুর উত্তর পাশে বেড়িবাঁধের দক্ষিণ এলাকায় অবস্থিত টোল প্লাজা এলাকায় আওয়ামী লীগের এক পক্ষের হামলা এবং গাড়ি ও মঞ্চ ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জৈষ্ঠ্য পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দীপুকে প্রধান আসামি করে রোববার (৪ অক্টোবর) রাত ১২টার দিকে ২০০ জনের বিরুদ্ধে মামলাটি করেন বিল্লাল হোসেন তপাদার নামে এক ...
Read More »মতলবে কর্মীদের মধ্যে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর , আহত ১৫
চাঁদপুর-২ আসনের সাংসদ ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাড. নুরুল আমিন রুহুল ও সাবেক ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৫ জন কর্মী আহত হয় এবং ৩৫ টিরও বেশি ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়েছে। শনিবার ২ অক্টোবর সকাল পৌনে ১০ টার মতলব সেতুর টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ...
Read More »মতলব উত্তরে পদ ছাড়তে রাজী নন ১৮ বছরের অনুমোদনবিহীন কমিটি
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়েছেন । একই সঙ্গে অর্থনৈতিক নীতিমালা প্রণয়নের পাশাপাশি দলকে সাংগঠনিকভাবে পুনর্গঠন ও শক্তিশালী করা, তৃণমূলের বিভিন্ন দ্বন্দ্ব, রাগ-অভিমান সমাধান করার ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি। কিন্তু উল্টো পথে হাঁটছে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের অনুমোদনবিহীন কমিটি। আওয়ামী লীগকে সুসংগঠিত ও বেগবান করার লক্ষ্যে চাঁদপুর জেলা ...
Read More »১৯৮ বোতল ফেন্সিডিলসহ চাঁদপুরের একজনসহ গ্রেফতার ২
কুমিল্লা বিশ্বরোড এলাকা থেকে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ চাঁদপুরের একজনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১১। এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতারকৃত হলো: ১। মোঃ হারুনুর রশিদ হারুন (২৮), পিতা- মোঃ গিয়াস উদ্দিন, সাং- জসিলদা, থানা- লৌহজং, জেলা- মুন্সিগঞ্জ, ২। মোঃ মাসুদ মোল্লা (৩৮), পিতা- মৃত নুরুল ইসলাম, সাং- হরিদাস পাড়া, থানা- মতলব দক্ষিন, জেলা- চাঁদপুর। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত ...
Read More »মতলব উত্তরে গণটিকা কার্যক্রম অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন উপলক্ষে কোভিড-১৯ গণটিকা কার্যক্রমের আওতায় মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌসভাসহ উপজেলার ১৪টি ইউনিয়নের মোট ১৫টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে গণটিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। কেন্দ্রে বয়স্ক নারী-পুরুষসহ টিকা গ্রহণকারীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। মঙ্গলবার সকালে ছেংগারচর পৌরসভা কেন্দ্রে গণটিকা কার্যক্রম পরিদর্শন করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur