Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ

ফরিদগঞ্জ

ফরিদগঞ্জ পৌরসভার ক্যাশিয়ার গিয়াসউদ্দিন ১৫ দিন আত্মগোপনে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরে ফরিদগঞ্জ পৌরসভার ক্যাশিয়ার গিয়াসউদ্দিন আত্মগোপন চলে যায়। অফিস সূত্রে জানা যায়, ৫ আগস্ট দুপুর বেলায় ৭,৮ আগস্ট ছুটির দরখাস্ত দিয়ে আত্মগোপনে চলে যান তিনি, ২০ আগস্ট মঙ্গলবার পযর্ন্ত তিনি অফিসে আসেননি। ১৫ দিন তিনি অনুপস্থিত। এই দিকে গতকাল ৩২৩ টি পৌরসভার মেয়র কে অপসারণ করে সরকার। নতুন পৌর প্রশাসকের দায়িত্ব প্রদান করা হয় ফরিদগঞ্জ ...

Read More »

ফরিদগঞ্জে ফ্যাসিস্ট মেয়রের অপসারণে জনমনে স্বস্তি

চাঁদপুরের ফরিদগঞ্জে অত্যাচারী ও জুলুমবাজ পৌর মেয়য়ের অপসারণের ঘটনায় পৌরবাসীসহ সমগ্র উপজেলা উপজেলাবাসী মনে স্বস্তি বিরাজ করছে। ১৯ আগস্ট সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুব আলমের স্বাক্ষরিত স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সারাদেশে ৩২৩ জন মেয়রের অপসারনের খবর ছড়িয়ে পড়ার পর প্রজ্ঞাপনে ফরিগঞ্জ পৌরসভার ফ্যাসিস্ট মেয়রের অপসারনের খবর পেয়ে ফরিদগঞ্জ পৌরবাসির স্বস্তির নিশ্বাস ফেলতে দেখা গেছে। ...

Read More »

ফরিদগঞ্জে ওসির সাথে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের মতবিনিময়

চাঁদপুরের ফরিদগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মো. হানিফ সরকারের সাথে মতবিনিময় করছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর ফরিদগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। রোববার (১৮ আগষ্ট) বিকেলে অফিসার ইনচার্জের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য প্রার্থী শাইখুল হাদিস আল্লামা মকবুল হোসাইন, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু মুসা, সহ-সভাপতি প্রভাষক হুমায়ুন কবির, ...

Read More »

ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দিন আহমেদ’র পদত্যাগের দাবিতে ইউনিয়ন পরিষদের সামনে ছাত্র-জননেতা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ পালন করা হয়েছে। রবিবার (১৮ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় শিক্ষার্থী ও প্রায় দুই শতাধিক স্থানীয় নারী-পুরুষের অংশ গ্রহণে গোবিন্দপুর বাজার ও আশেপাশের এলাকায় বিক্ষোভ মিছিল করে ইউনিয়ন পরিষদের সামনে সমাবেশে এসে অবস্থান কর্মসূচি পালন ...

Read More »

ফরিদগঞ্জে মেয়রের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচি  অব্যাহত

ফরিদগঞ্জে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারির পদত্যাগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ৷  রবিবার (১৮ আগস্ট) সকাল থেকে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। “দফা এক দাবি এক, আবুল খায়েরের পদত্যাগ” ”  ফ্যাসিবাদি খায়েরের ঠিকানা, ফরিদগঞ্জে হবে না” এমন স্লোগানে স্লোগানে এ সময় শিক্ষার্থীরা পৌর ...

Read More »

ফরিদগঞ্জ পৌরসভার ক্যাশিয়ার আত্মগোপনে থেকে টাকা উত্তোলন

আত্মগোপনে থেকে ও অফিসের পিয়নকে দিয়ে ৫ লক্ষ ৩৮ হাজার উত্তোলন করেন ফরিদগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত ক্যাশিয়ার গিয়াস উদ্দিন। জানা যায়,গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরে গা-ডাকা দিয়েছেন তিনি। সে থেকে তিনি অফিসে আসছে না। এরপর ক্যাশিয়ার গিয়াসউদ্দিন কাউকে না জানিয়ে ফরিদগঞ্জ সোনালী ব্যাংক শাখার পৌরসভার রাজস্ব একাউন্ট থেকে অফিসে পিয়নকে দিয়ে ১২টি চেকের মাধ্যমে ৮ আগস্ট থেকে ...

Read More »

ফরিদগঞ্জে ইউনিয়ন বিএনপির দুই সভাপতিকে শোকজ

চাঁদাবাজি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.বেলায়েত হোসেন এবং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন মিয়াজীকে শোকজ করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। শনিবার (১৭ আগস্ট) প্রদান করা শোকজের অভিযোগে প্রকাশ, সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি ...

Read More »

ফরিদগঞ্জে মেয়রের পদত্যাগের দাবিতে ছাত্র সমাজের অবস্থান কর্মসূচি

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারির পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্রসমাজ। শনিবার (১৭ আগস্ট) সকালে পৌর মেয়রের পদত্যাগের দাবিতে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত পৌরসভার চত্বরে চলে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। অবস্থান কর্মসূচিতে ছাত্রসমাজের পক্ষে বক্তব্য রাখেন শাকিল মুশফিক, ইমাম হোসেন, মো. আতিক হোসেন, জিহাদুল ...

Read More »

ফরিদগঞ্জে সাবেক বিএনপি নেতার মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন মসজিদ দোয়া

চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ১৩নং ফরিদগঞ্জ (উত্তর) ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদিনের ৭ম মৃত্যুবার্ষিকীতে ফরিদগঞ্জের বিভিন্ন স্থানে দোয়ার আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বাদজুমা ফরিদগঞ্জের তুলাতলী জামে মসজিদ, চতুরা জামে মসজিদ, পশ্চিম বড়ালী মন্তি খা জামে মসজিদ, পশ্চিম বড়ালী দেওয়ান বাড়ি জামে মসজিদ, পূর্ব বড়ালী সারেং বাড়ি ...

Read More »

অবৈধ ভাবে থাকা ফরিদগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ে তালা

অবৈধ ভাবে থাকা ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে তালা দিয়েছে বিআরডিবি কর্মকর্তা। এ ছাড়াও বিআরডিবির নিয়ন্ত্রণাধীন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির জায়গায় নির্মাণ করা ২৬ টি দোকান নিজেদের নিয়ন্ত্রণে ভাড়া আদায় করার জন্য কড়া নির্দেশনা দিয়ে গেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দীর্ঘ বছর ধরে ক্ষমতার প্রভাব দেখিয়ে উপজেলা আওয়ামীগের সভাপতি মেয়র আব্দুল খায়ের পাটোয়ারী ও তার সহযোগী প্যানেল মেয়র পরান কমিশনার তাদের ব্যক্তিগত ...

Read More »