Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ

ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

চাঁদপুরের ফরিদগঞ্জে এক কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ নভেম্বর সোমবার দুপুরে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলমের নির্দেশে এসআই আমজাদ হোসেন চৌধুরী ও এএসআই জুমায়েত হোসেন জুয়েল সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ রাসেল(৩০) কে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করে। মাদক ব্যবসায়ী রাসেল আলোনিয়া এলাকায় খন্দকার বাড়ির আসলাম খন্দকারের ছেলে। ...

Read More »

ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

সারাদেশের ন্যায় চাঁদপুরের ফরিদগঞ্জে মহান বিজয় দিবস পালিত হয়েছে। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বগাঁথার এক অবিস্মরণীয় দিন এটি। বিনম্র শ্রদ্ধা, ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা ঘটে। সোমবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে স্বাধীনতার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়াসহ উপজেলায় ...

Read More »

ফরিদগঞ্জে শীতবস্ত্র পেল প্রজ্জ্বলনের শিশুরা

চাঁদপুরের ফরিদগঞ্জের সুবিধাবঞ্চিত শিশুদের সংগঠন প্রজ্জ্বলন’র শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(১৭ ডিসেম্বর) দুপুরে মকবুল স্মৃতি সংসদের আয়োজনে ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রজ্জ্বলন’র সাধারণ সম্পাদক শামীম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মকবুল স্মৃতি সংসদের সভাপতি লায়ন ফখরুল আহমেদ ফয়সাল। তিনি বলেন, এখানে আমার সন্তানও থাকতে পারতো। আমি এদের শিক্ষা, ...

Read More »

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটোয়ারীর বিজয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় এবং ব্যাপক অনুষ্ঠানমালার মধ্য দিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটোয়ারী মহান বিজয় দিবস উদযাপন করেন। শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ, বনার্ঢ্য র‌্যালী, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মাধ্যমে ব্যস্ত সময় পার করেন বিএনপির এই জনপ্রিয় (ফরিদগঞ্জে) নেতা। ১৬ ডিসেম্বর রাত বারোটার পর মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন ...

Read More »

ফরিদগঞ্জে গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেফতার

চাঁদপুরের ফরিদগঞ্জে এক কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলমের নির্দেশে এসআই আমজাদ আলী চৌধুরী ও এএসআই জুমায়েত হোসেন জুয়েল সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গৃদকালিন্দিয়া বাজারে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ পাভেল হোসেন (৩০) কে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করে। মাদক ব্যবসায়ী পাভেল রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া এলাকার অছিম ...

Read More »

বিএনপির ৩১ দফার কথা ঘরে ঘরে গিয়ে গিয়ে উপস্থাপন করুন: এম এ হান্নান

চাঁদপুরের ফরিদগঞ্জে দক্ষিণ ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এম এ হান্নান বলেছেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক বিএনপির ৩১ দফার কথা ঘরে ঘরে গিয়ে প্রতিটি ভোটারের কাছে গিয়ে উপস্থাপন করুন। আগামী নির্বাচনে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নসহ পুরো উপজেলায় বিএনপি তথা ধানেরশীর্ষে বিজয় নিশ্চিত করতে হবে। রোববার (১৫ ডিসেম্বর) বিকালে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপি আয়োজিত ...

Read More »

ফরিদগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

ফরিদগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ১৪ ডিসেম্বর) চাঁদপুরের ফরিদগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও সুলতানা রাজিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) এ আর এম জাহিদ হাসান, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, ...

Read More »

আপনারা দলীয় শৃঙ্খলা মেনে চলবেন : এমএ হান্নান

‘দলীয় নির্দেশের বাহিরে কেউ যাবেন না। আমি বিগত সময় থেকে আপনাদেরকে অনুরোধ করে আসছি, আপনারা যদি দলীয় নির্দেশ অমান্য করেন, দল আপনদেরকে বহিস্কার করবে। জাতীয়তাবাদি দল বিএনপি দেশের একটি সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক দল। এদল অন্য দলের মতো না। আপনারা দলীয় শৃঙ্খলা মেনে চলবেন।’ শনিবার (১৪ই ডিসেম্বর) বিকালে পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়ের মাঠে পাইকপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য ...

Read More »

সুবিদপুরে সমাজসেবক ফারুক মোল্লার শীতবস্ত্র বিতরণ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নে বিশিষ্ট সমাজসেবক বাংলাদেশ কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সৌদি আরব দাম্মাম প্রাদেশিক বিএনপির সভাপতি আলহাজ্ব ফারুক হোসেন মোল্লা রিপনের নিজস্ব অর্থায়নে গরীব দুঃখী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ১৩ ডিসেম্বর শুক্রবার বিকেলে ইউনিয়নের বড়গাঁও মাঠে শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং ফরিদগঞ্জের সাবেক ...

Read More »

ফরিদগঞ্জের মধ্যাঞ্চলের খালের দুর্দশা ঘুরে দেখলেন ইউএনও

চাঁদপুর সেচ প্রকল্প বাঁধের অভ্যন্তরস্থ খাল ও বোরোপিট খালসহ বিভিন্ন অব্যবস্থাপনা সরেজমিন পরিদর্শন করলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। বৃহস্পতিবার(১২ ডিসেম্বার) দুপুরে তিনি উপজেলার পাইকপাড়া উত্তর ও দক্ষিণ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় গাড়ী ও পায়ে হেঁটে ঘুরে ঘুরে দেখেন। পরিদর্শনকালে উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, উপসহকারি কৃষি কর্মকর্তা নুরে আলম এবং ডাকাতিয়া নদী সিআইপি খাল খনন সংগ্রাম কমটির সদস্য ...

Read More »